নবীনগর প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

নবীনগর, 17 June 2023,

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে

চলারপথে রিপোর্ট :
সন্ত্রাসী হামলায় জামালপুরের বকশীগঞ্জের ৭১ টিভি ও বাংলা নিউজের নির্ভীক সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের উদ্যোগে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৬ জুন শুক্রবার শেষ বিকেলে নবীনগর প্রেসক্লাব চত্বরে নবীনগর প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নবীনগর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, মাহাবুব আলম লিটন, আসাদুজ্জামান কল্লোল, কান্তি কুমার ভট্টাচার্য্য, তাজুল ইসলাম, মেহাম্মদ হোসেন শান্তি, মিঠু সূত্রধর পলাশ, উপজেলা প্রেসক্লাবের সদস্য টিটন দাস, সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি সঞ্জয় শীল, সাধারণ সম্পাদক কয়েছ আহম্মেদ প্রমুখ।

এ সময় বক্তারা সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের নৃশংস হত্যার প্রতিবাদ জানিয়ে বলেন- সাংবাদিক গোলাম রব্বনী সহ ইতোপূর্বে সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যার বিচারসহ অধিকাংশ সাংবাদিক হত্যার বিচার সম্পন্ন হয়নি। ধারাবাহিক ভাবে সাংবাদিক হত্যাও নির্যাতনের বিচার না হওয়ায় সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। সকল সাংবাদিক হত্যাকান্ডে জড়িতদের দ্রæত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।

সভায় এ হত্যকান্ডের প্রতিবাদে তিন দিন কালো ব্যাজ ধারণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

কেন্দ্রের নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর সমন্বিত মহড়া

দুলাল মিয়া : সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় Read more

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে লিফলেট Read more

আখাউড়া পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নোনাসার Read more

নির্বাচনি জ্বরে কাঁপছে ব্রাহ্মণবাড়িয়া-২, আলোচনায় খেজুর…

দুলাল মিয়া : মাঝখানে আর মাত্র ৩দিন বাকি। নির্বাচনি জ্বরে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর ও নবীনগর এবং কুমিল্লার Read more

বৈষম্যের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান ছিল ঐতিহাসিক…

অনলাইন ডেস্ক : সামাজিক বৈষম্য দূর করে ‘ইনসাফভিত্তিক রাষ্ট্র’ প্রতিষ্ঠার Read more

ক্ষমতায় এলে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা…

অনলাইন ডেস্ক : ক্ষমতায় এলে সর্বপ্রথম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব Read more

বিএনপি সরকার গঠন করতে পারলে প্রতিটি…

দুলাল মিয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনে পৌঁছেছে ৯ হাজারের…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলায় পোস্টাল ভোট সংগ্রহ কার্যক্রমে ব্যাপক Read more

যে দেশকে বিশ্বাস করে না, সে…

অনলাইন ডেস্ক : স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করা সম্ভব Read more

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের প্রধান গ্রেফতার

দুলাল মিয়া : আন্তঃজেলা ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া Read more

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র উদ্ধার

চলারপথে রিপোর্ট : ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি Read more

নবীনগরে পুলিশি অভিযানে আটক ৪

নবীনগর, 25 February 2023, 2006 Views,

চলারপথে রিপোর্ট :
নবীনগরে পুলিশের পৃথক অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুইজন ও সাজাপ্রাপ্ত দুইজনসহ ওয়ারেন্টভুক্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

২৪ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরের দিকে নবীনগর থানা থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানানো হয়।
এর আগে সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সীমারমপুর খেয়াঘাট থেকে ১৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি শহিদ মিয়া ও কনিকাড়া রোড এলাকায় অভিযান পরিচালনা করে ছয় কেজি গাঁজাসহ আরেক মাদক কারবারি মানিক হোসেনকে (২৪) আটক করা হয়। এছাড়া সাজাপ্রাপ্ত দুইজন আসামিকেও গ্রেফতার করা হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই চারজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে ভোটের মাঠ চষে বেড়াচ্ছে স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস

নবীনগর, 27 January 2026, 41 Views,

দুলাল মিয়া :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে স্বতন্ত্র সংসদ সদস‍্য পদ প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। নির্বাচনকে সামনে রেখে বিরামহীন প্রচার-প্রচারণায় গ্রাম-গঞ্জে অবিরাম ছুটে চলছেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে ফুটবলকে বিজয়ী করতে মরিয়া তার নেতা কর্মীরা। এ লক্ষ্যে কর্মীরা সকাল থেকে মধ্যে রাত অবধি মাঠে-ময়দানে চষে বেড়াচ্ছেন। বিজয় নিশ্চিত করতে বিন্দু পরিমাণ ছাড় দিতে নারাজ তার নেতা কর্মীরা।

আজ ২৭ জানুয়ারি সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের দোয়ারে দোয়ারে গিয়ে ভোট চাচ্ছেন স্বতন্ত্র সংসদ সদস‍্য পদ প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসসহ নেতা কর্মীরা। বিকেলে জালশুকাসহ বিভিন্ন ওয়ার্ডের পথসভায় অংশ গ্রহণ করেন। এর আগে নবীনগরে আলোচনা সভা ও পথসভা করেন। প্রতিটি পথ ও জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে।

গণসংযোগের সময় উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস বলেন, আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। উন্নয়নের মিথ‍্যা আশ্বাস আমি আপনাদেরকে দিবো না। তবে এতটুকু ওয়াদা আমি দিতে পারি যদি আল্লাহর রহমতে নির্বাচিত হতে পারি তবে নিজে দুর্নীতি করবো না এবং অন‍্যকেও করতে দিবো না। রাস্তা ঘাট, সেতুসহ উন্নয়ন বরাদ্দ যা আসবে তা জন সম্মুখে প্রকাশ করা হবে।

এছাড়াও এলাকার রাস্তাঘাট উন্নয়ন,বেকারত্ব দূরীকরণ এবং মাদক নির্মূল, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত করবেন বলে ভোটারদের এ প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি পথসভায় উল্লেখ করেন, আমার বাবা সাবেক সংসদ সদস্য মরহুম কাজী মো. আনোয়ার হোসেন এই আসন থেকে চারবার নির্বাচিত হয়েছিলেন। তার উত্তরসূরী হিসেবে আমি আপনাদের কাছে ভোট ও দোয়া চাই। আমার বাবার অসম্পূর্ণ কাজ সম্পন্নের জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি।

আইসিটি মামলা থেকে অব্যাহতি পেলেন নবীনগরের ৫ সাংবাদিক

নবীনগর, 29 October 2024, 688 Views,

চলারপথে রিপোর্ট :
নবীনগরের সাবেক পৌর কাউন্সিলর নিলুফা ইয়াসমিনের করা ডিজিটাল নিরাপত্তা আইনের সাইবার ট্রাইব্যুনালে করা মামলায় নবীনগরের ৫ সাংবাদিককে অব্যাহতি দিয়েছেন মহামান্য আদালত।

আজ ২৯ অক্টোবর মঙ্গলবার সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামের বিচারক জহিরুল কবিরের বেঞ্চ তাদের অব্যাহতি দেন। আসামিপক্ষের আইনজীবী স্বরূপ কান্তি দেবনাথ বলেন, ২০২৩ সালের ৫ জানুয়ারি সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামে দায়ের হওয়া মামলায় গতকাল মঙ্গলবার দুই পক্ষের শুনানী শেষে ৫ সাংবাদিককে মহামান্য আদালত অব্যাহতি দিয়েছেন।

অব্যাহতি পাওয়া পাঁচ সাংবাদিক হলেন-ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি মাহবুব আলম লিটন, এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি জয় বুলবুল, দৈনিক বর্তমান উপজেলা প্রতিনিধি সফর আলী, নবীনগর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পদক মমিনুল হক রুবেল, আমার সংবাদের উপজেলা প্রতিনিধি মোঃ বাবুল মিয়া।

মামলার বাদী পক্ষে আইনজীবী ছিলেন মো. হাসান রেজা নাজমী ভূইয়া ডেভিড।

প্রসঙ্গত: পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে নবীনগরের পৌর কাউন্সিলর নিলুফা ইয়াসমিন গত ২০২৩ সালের ৫ জানুয়ারি সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামে মামলা করেছিলেন।

নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

নবীনগর, 5 October 2024, 756 Views,

চলারপথে রিপোর্ট :
নবীনগরে নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের মেঘনা নদীর তীরে ক্ষতিগ্রস্ত ইউনিয়নবাসীর উদ্যাগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বড়িকান্দি ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাহা উদ্দিন, ক্ষতিগ্রস্ত কৃষক ফেরদৌস আহমেদ, মো. তোফাজ্জল আহমেদ তপু প্রমুখ।

এসময় বক্তারা বলেন, গত ৪-৫ মাস যাবৎ মেঘনা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের ফলে নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের বড়িকান্দি, শ্রীঘর, কান্দা পাড়া গ্রামের প্রায় ২০ বিঘা জমি বিলীন হয়ে গেছে। এছাড়া কান্দাপাড়া গ্রামের ১০/১২ টি বাড়ি হুমকির মুখে।

বক্তারা অবিলম্বে নিয়ম বহির্ভূত বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, জেলা প্রশাসন থেকে দেয়া ইজারার মাধ্যমে নবীনগরের বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা নতুনচর ও জাফরাবাদ মৌজা থেকে বালু উত্তােলন হচ্ছে।

ইজারাদার সংশ্লিষ্টরা জানান, ইজারার স্থান থেকে ভাঙ্গন এলাকা প্রায় ২ কিলোমিটার দূরে।

নবীনগরে ইফতার ও দোয়া মাহফিল

নবীনগর, 7 April 2024, 1079 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে অক্টোপাস-দ্যা ইয়াং ভলেন্টিয়ারস’র এর উদ্যোগে বিএনসিসি’র বর্তমান, এক্স-ক্যাডেট এবং স্কাউট সদস্যদের উপস্থিততে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ এপ্রিল রবিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, জেলা পরিষদ সদস্য মোহাম্মদ নাছির উদ্দীন, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার প্রতিনিধি, শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. কামরুল ইসলাম, বাংলা টিভির প্রতিনিধি পিয়াল হাসান রিয়াজ প্রমুখ।

দোয়া ও ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন উপজেলা মসজিদের পেশ ইমাম মাওলানা রফিকুল ইসলাম আশরাফী।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের পরিচালক তাহসিন ভূইয়া রুম্মান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপ-পরিচালক মারেফুল ইসলাম মুন্না।