হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিকে সার্বজনিনভাবে গ্রহণযোগ্য করে তুলতে হবে : জেলাপরিষদ চেয়ারম্যান

ব্রাহ্মণবাড়িয়া সদর, 17 June 2023,

চলারপথে রিপোর্ট :
জেলাপরিষদ চেয়ারম্যান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার বলেছেন, দেশের প্রাচীনতম চিকিৎসা পদ্ধতি “হোমিওপ্যাথিক” চিকিৎসা ব্যবস্থাকে সার্বজনিনভাবে গ্রহণযোগ্য ও প্রতিষ্ঠিত করতে হবে। দেশ, জাতি এবং গোটা বিশ্ব উন্নয়ন ও অগ্রগতিতে এগিয়ে গেলেও চিকিৎসা ক্ষেত্রে ‘এন্টিবাইয়োটিকের’ প্রয়োগে রোগাক্রান্ত বিপুল জনগোষ্ঠীকে বিপদজনক পথে টেলে দিচ্ছে। সেই ক্ষেত্রে দেশের প্রাচীনতম চিকিৎসা পদ্ধতি ‘হোমিওপ্যাথিক’ চিকিৎসার প্রচার ও প্রসারে ‘এন্টিবাইয়োটিকের’ কুপ্রভাব থেকে জাতিকে রক্ষা করা সম্ভব হবে।

তিনি গতকাল জেলাপরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও প্রশিক্ষণ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এই অভিমত ব্যক্ত করেন। বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে ডাঃ মোঃ আব্দুল কাদিরের সভাপতিত্বে এবং ডাঃ মোঃ ফারুকের সঞ্চালনায় বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানি ডাঃ শেখ ফারুক এলাহী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে স্থানীয় বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক সহ জেলার বিপুল সংখ্যক চিকিৎসক উপস্থিত ছিলেন।

Leave a Reply

সাবেক প্রতিমন্ত্রী ড. ফরিদুল হুদার মৃত্যুবার্ষিকী…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক প্রতিমন্ত্রী ড. ফরিদুল হুদার মৃত্যুবার্ষিকী Read more

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

দুলাল মিয়া : আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল Read more

টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদ ও ব্লেকারমুক্ত…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদ Read more

বাসি খাবার পরিবেশনের অভিযোগে সিদ্ধিরগঞ্জে রেস্টুরেন্টকে…

চলারপথে রিপোর্ট : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি রেস্টুরেন্টে বাসি খাবার পরিবেশনের Read more

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সরাইলে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির Read more

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কালিকচ্ছে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে বাংলাদেশ Read more

বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া…

চলারপথে রিপোর্ট : বিএনপির চেয়ারর্পাসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম Read more

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস বিতরণ ও গ্রাহক সেবা…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা Read more

বিয়ে বাড়িতে যাওয়া নিয়ে সংঘর্ষে একজন…

চলারপথে রিপোর্ট : নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই গোষ্ঠীর সংঘর্ষে Read more

আওয়ামীলীগ সরকারের পতনের দেড় বছরেও সিটিজেন…

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা ইউএনও অফিসের সামনে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের নেতা গ্রেফতার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে বিশেষ অভিযানে যুবলীগের নেতা Read more

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়…

দুলাল মিয়া : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি আইনী সহায়তা বিষয়ে প্রাতিষ্ঠানিক গণশুনানী

ব্রাহ্মণবাড়িয়া সদর, 9 September 2024, 722 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে আজ ৯ সেপ্টেম্বর সোমবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই ইউনিয়ন পরিষদ কার্যালয়ের মিলনায়তনে প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। প্রাতিষ্ঠানিক গণশুনানী সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ রহিমা আলাউদ্দিন মুন্নি।

নাটাই উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদের সভাপতিত্বে এতে উত্তর ইউনিয়ন পরিষদের সদস্যগণ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেলা লিগ্যাল এইড অফিসার বিকল্প বিরোধ নিষ্পত্তির গুরুত্ব ও সুফল সম্পর্কে সাধারণ মানুষদের অবহিত করেন।

গরিব দুঃখী ও অসহায় মানুষ কিভাবে আইনি সহায়তা ও আইনি পরামর্শ পাবে সে সম্পর্কে আলোচনা করেন। তিনি উপস্থিত জনতার বিভিন্ন আইনি সহায়তা বিষয়ক প্রশ্নের উত্তর দেন।

জাতীয় হেল্প লাইন নম্বরে (১৬৪৩০) টোল-ফি ছাড়া ফোন করে সরকারি আইনগত সহায়তা বিষয়ে ও বিকল্প বিরোধ নিষ্পত্তি সম্পর্কে একজন নাগরিক জানতে পারবেন বলেও জানানো হয়। এছাড়াও সহজে বোধগম্য হওয়ার জন্য আইনি সহায়তা বিষয়ক নাটিকা “প্রমাণিত ও অপ্রমাণিত আইনের সহজপাঠ” প্রদর্শন করা হয়।

কাজীপাড়া ছাত্র ও যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া সদর, 16 July 2023, 1352 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া কাজীপাড়া ছাত্র ও যুব সমাজের উদ্যোগে ও অল টাইম মাস্তি ক্লাবের আয়োজনে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৬ জুলাই রবিবার বিকেলে জেলা শহরের প্রধান ঈদগাহ মাঠে ‘মাদককে না বলি, শরীর চর্চায় এগিয়ে আসি’ এ শ্লোগানকে সামনে রেখে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্যানেল মেয়র-৩ ও ৮নং ওয়ার্ড কাজীপাড়ার কাউন্সিলর মীর মোঃ শাহীনের সভাপতিত্বে ও রাব্বি মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রাসেল মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান লেনিন, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আশরাফুল আলম টিটু, সাবেক যুগ্ম সম্পাদক ইজাজুল হক রাব্বি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল রহমান, সহ-সভাপতি সানি শাহ, উপ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম রনি, ছাত্রলীগ নেতা মোঃ নিরব মিয়া, মোঃ বিদ্যুৎ মিয়া, মোঃ ইয়াকুব মিয়া, মোঃ সেন্টু, আনিসুর রহমান, সামি প্রমুখ।

এসময় সিনিয়র একাদশ টিমের সাথে জুনিয়র একাদশ টিমের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলার শেষ পর্যায়ে দুই পক্ষের টিমের মধ্যে এক এক গোলে ড্র হয়। পরে ট্রাইবেকারে ৪-২ গোলে জুনিয়র একাদশকে হারায় সিনিয়র একাদশ টিম।

রেড ক্রিসেন্ট ইউনিটের জরুরী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া সদর, 13 May 2023, 1822 Views,

সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘‘মোখা’’ মোকাবেলায়

চলারপথে রিপোর্ট :
বঙ্গোপসাগরে সৃষ্ট সম্ভাব্য ঘূূর্ণিঝড় ‘‘মোখা’’ মোকাবেলায় ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের এক জরুরী প্রস্তুতি সভা আজ ১৩মে শনিবার সকাল ১০টায় রেড ক্রিসেন্ট ভবনে অনুষ্ঠিত হয়।

ইউনিটের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকারের সভাপতিত্বে ইউনিটের সেক্রেটারী আলহাজ¦ মোঃ শাহ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ জায়েদুল হক ইউনিটের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব মোঃ বাহারুল ইসলাম মোল্লা, নজরুল ইসলাম , শাহাজাদা, মাসুকুল কবীর, সালাউদ্দিন সরকার, ইউনিট লেবেল অফিসার পঙ্কজ সরকার, যুব রেড ক্রিসেন্টের পক্ষে ফাহিম মুনতাসির আফরিন আক্তার জুই প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় গৃহীত এক প্রস্তাবে সম্ভাব্য ঘূূর্ণিঝড় ‘‘মোখায়’’ ক্ষতিগ্রস্তদের জরুরী সাহায্যে যুব রেড ক্রিসেন্ট কর্মীদের প্রস্তুত থাকার আহবান জানানো হয়। তাছাড়া রেড ক্রিসেন্ট ভাইস চেয়ারম্যান ও সেক্রেটারী তত্ত্বাবধানে জরুরী পরিস্তিতি মোকাবেলায় পচিশ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় রোগীর মাঝে তিন কোটি টাকার চেক বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া সদর, 25 June 2023, 1385 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চলতি অর্থ বছরে ক্যান্সার-কিডনীসহ বিভিন্ন রোগে আক্রান্ত সাতশত রোগীর মধ্যে সাড়ে তিন কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে।

আজ ২৫ জুন রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ৫৬জন রোগীর প্রত্যেকের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন।

সমাজসেবা অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক আবু আবদুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহ’র সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রুহুল আমিন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম বলেন, ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া কঠিন দূরারোগ্য ব্যাধি। এসব রোগের চিকিৎসা ব্যয়বহুল। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ হিসেবে এসব রোগীদেরকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে দেয়া হয়েছে।

এ ব্যাপারে সমাজসেবা অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক আবু আবদুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহ বলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ৫৬জন রোগীর হাতে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম অনুদানের চেক তুলে দিয়েছেন। বাকী রোগীদেরকে স্ব-স্ব উপজেলায় অনুদানের চেক দেয়া হয়েছে।

এনজিও-নাস্তিকদের প্রতিষ্ঠা করতে চাইলে সংগ্রাম চলবে

জাতীয়, ব্রাহ্মণবাড়িয়া সদর, 22 September 2024, 1178 Views,

ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী আন্দোলনের গণসমাবেশে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

চলারপথে রিপোর্ট :
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, ‘এ ভূখন্ড চারবার স্বাধীন হয়েছে। বৈষম্য দূর করার জন্য আবার স্বাধীন হয়েছে। এখন যদি এনজিও, নাস্তিকদেরকে প্রতিষ্ঠা করতে চান তাহলে ইসলামকে রক্ষা করতে সংগ্রাম চলবে।

আজ ২২ সেপ্টেম্বর রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে ইসলামী আন্দোলন আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা মানুষকে মানুষ মনে করতেন না। তাই ছাত্র-জনতার অভ্যুত্থানে শতশত মানুষ খুন করেছে ও সহস্রাধিক মানুষকে আহত ও পঙ্গু এবং অন্ধ করেছে। আমরা এসব জুলুম-অত্যাচারের পুঙ্খানুরূপে সর্বোচ্চ বিচার চাই। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ও এই দলের নেতা-কর্মীরা গত ১৬ বছরে সীমাহীন দুর্নীতি, অনিয়ম, লুটপাট, খুন, গুম ও ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আয়নাঘর ও ডিবি অফিসগুলোকে পাশবিক ও মানসিক নির্যাতনের কেন্দ্রে পরিণত করেছে। বাকস্বাধীনতা হরণ করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে দায়সারা ভূমিকা পালন করেছে। আমরা এসকল অন্যায়ের দৃষ্টান্তমূলক বিচার চাই। শায়খে চরমোনাই বলেন, সকল দুর্নীতিবাজদের গ্রেফতার পূর্বক অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। তিনি বলেন, এদেশের ছাত্র-জনতা আওয়ামী লীগের পতন ঘটিয়েছে। নতুন করে যারা তাদের অপকর্মের স্থান দখল করে নিচ্ছে তাদের বিষয়ে সোচ্চার থাকতে হবে।

তিনি ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ভবিষ্যত নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার আহবান জানান।

ইসলামী আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, নির্বাচন প্রসঙ্গে বলেন, ‘ভোটের পার্সেন্টিজে আসনের হিসেব করতে হবে। যে দল যত পার্সেন্ট ভোট পাবে সে সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব করবে।’

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আরো বলেন, ‘শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে সংস্কারের জন্য কমিটি করা হচ্ছে। কিন্তু এখানে আলেম সমাজের প্রতিনিধি নাই। এখানে বৈষম্য লক্ষ্য করা যাচ্ছে। এমন বৈষম্যের জন্য তো দেশ আবার স্বাধীন হয়নি।

বিগত সরকারের সমালোচনা করে তিনি আরো বলেন, ‘মেগা প্রজেক্টে মেগা মেগা চুরি হয়েছে। এখন একটা শিশু মাথাপিছু দেড় লাখ টাকা ঋণ নিয়ে জন্ম নিচ্ছে। আমরা এখন দেখছি ব্যক্তি পরিবর্তন হয়েছে, তবে নীতি বদলায়নি।

এমন বাংলাদেশ আমরা চাই না। আমরা চাই গরীবের বন্ধু সরকার। খুন, ধর্ষণ, জুলুম আমরা চাই না। আমরা চাই নির্বিঘ্নে মেয়েরা হেঁটে যাবে। ইসলামী নীতি অনুসরণ করলে ১০ বছরে একজন গরীবও থাকবে না এদেশে।

গণসমাবেশে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন। গণসমাবেশকে কেন্দ্র করে দুপুরের আগে থেকেই নেতা-কর্মীরা উপস্থিত হতে থাকেন। সন্ধ্যায় গণসমাবেশ শেষ হয়।