আমরা ভোটের জন্য রাজনীতি করিনা, জনগণের কল্যাণে কাজ করি : মোকতাদির চৌধুরী এম.পি

ব্রাহ্মণবাড়িয়া সদর, 18 June 2023,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় শ্রী শ্রী শীতলা পূজা উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের ফতেহপুর ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির আয়োজনে ১৭ জুন শনিবার সকালে ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।

এ সময় তিনি ঋষিপাড়া মন্দিরের জন্যে তিনলাখ টাকা অনুদান ঘোষনা করেন ও ঋষিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের আশ্বাস দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশের যে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করেছি, অতীতের কোন সরকার এই ধরনের উন্নয়ন কর্মকান্ড করতে পারেনি। তিনি বলেন, আমরা ভোটের জন্য রাজনীতি করিনা। জনগনের কল্যানে কাজ করছি। তিনি বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। আপনাদের কাছে বসন্তের কোকিলরা ছলছাতুরি ও মিথ্যা আশ্বাস দিয়ে ভোট চাইতে আসবে। আপনারা তাদের ব্যাপারে সর্তক থাকবেন।

পরে তিনি দুপুর ১২টার দিকে শহরের মেড্ডা এলাকার তিতাস নদীর তীরে অবস্থিত নাথ সম্প্রদায়ের সমাধি মন্দিরে শ্রী শ্রী মহাদেব দেবতার বিগ্রহ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দেন।

এ সময় প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মিন্টু ভৌমিকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মোঃ মেয়র হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা জজ আদালতের (পিপি) অ্যাডভোকেট মাহাবুবুল আলম খোকন, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, জেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর শেখ মোঃ মহসিন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, এই সমাধি মন্দিরের উন্নয়নে আমি আগেও আপনাদের পাশে ছিলাম। আগামী দিনেও যে কোনো উন্নয়নে পাশে থাকবো। তিনি মন্দিরের সার্বিক উন্নয়নের আশ্বাস দেন।

Leave a Reply

লেবানন–সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক : লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি Read more

নদীর প্লাবনভূমি ও কৃষিজমি ভরাটের অভিযোগে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নদীর প্লাবনভূমি ও কৃষিজমিতে অবৈধভাবে বালু Read more

অপহৃত ৭ম শ্রেণীর শিক্ষার্থী উদ্ধার, শ্রীপুরে…

জায়েদুল কবির ভাঙ্গি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক Read more
ফাইল ছবি

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ Read more

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিচয়ে চাঁদা দাবির…

দুলাল মিয়া : বিজয়নগরে র‌্যাব সদস্য পরিচয়ে সাধারণ মানুষের কাছ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দোয়া…

দুলাল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোট পেয়েছেন ইঞ্জিনিয়ার শ্যামল

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যারা এমপি নির্বাচিত হলেন

দুলাল মিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি Read more

হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থীরা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবশালী ও আলোচিত Read more

গাজীপুর জেলার ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী…

জায়েদুল কবির ভাঙ্গি, গাজীপুর: গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনে চারটিতে Read more

ভোটের দিন ধানের শীষের পক্ষে ভোটার…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ Read more

নির্বাচনী দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনরত Read more

সাবেক গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরী গ্রেফতার

জাতীয়, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া সদর, 1 November 2024, 2435 Views,

চলারপথে রিপোর্ট :
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

৩১ অক্টোবর বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতারের তথ্য জানানো হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক।

উবায়দুল মোকতাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া-৩(সদর-বিজয়নগর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি।

তিনি ২০১১ সালে উপনির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাবেক মন্ত্রী-এমপিদের অনেকেই বিভিন্ন হত্যা ও হামলার মামলায় গ্রেফতার হয়েছেন। অনেকেই আত্মগোপনে রয়েছেন।

বিএনপি’র আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়া সদর, 11 August 2023, 1661 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠনের একদিন পর তা বাতিলের দাবিতে মাঠে নেমেছে দলের নেতাকর্মীরা। আজ ১১ আগস্ট শুক্রবার বিকেলে শহরের পাওয়ার হাউজ রোডে জেলা বিএনপির নব গঠিত আহ্বায়ক কমিটিকে বিতর্কিত ও অগ্রহণযোগ্য দাবি করে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এতে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত সভায় জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. গোলাম সারোয়ার খোকন, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য এ.বি. এম মোমিনুল হক, ভিপি জহিরুল হক চৌধুরী লিটন, পৌর বিএনপির সভাপতি মো. নজির উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফুজায়েল চৌধুরী রুবেল, সাবেক সাধারণ সম্পাদক হাফিজ উল্লাহ প্রমুখ।

লাইসেন্সের পরিবর্তে সকল রিস্কা-ভ্যান চালকদের টোকেন ব্যবস্হা চালুর দাবি

ব্রাহ্মণবাড়িয়া সদর, 23 January 2023, 2041 Views,

স্টাফ রিপোর্টার :
রিক্সা- ভ্যানের লাইসেন্স নিয়ে দুর্নীতির প্রতিবাদে আজ সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে সদর উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নে (রেজি নং- মৌ-০৪০)উদ্যেগে এক প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশসকের নিকট নয় দফা বাস্তবায়নের জন্য স্মারকলিপি প্রদান করা হয়।সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শ্রমিক নেতা নাজমুল ইসলাম দারু মিয়ার সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা সাহেদ মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা কমরেড সাজিদুল ইসলাম।

সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জেলা বাসদের সভাপতি প্রবীর চৌধুরী রিপন, টিইউসির জেলা সদস্য সচিব আল মামুন, সংগঠনের সহ-সভাপতি জয়নাল মিয়া, সহ-সম্পাদক রুহেল খান, সদস্য দুলাল মিয়া, হিরু মিয়া, কালাম মিয়া ও বিদ্যুৎ শ্রমিক নেতা কালাম মিয়া প্রমুখ।সভায় নেতৃবৃন্দ বলেন, শত বছরের পৌর সভায় রাস্তাঘাট নাই।রিক্সা-শ্রমিকদের ষ্ট্যান্ড বিভিন্ন ব্যাক্তি ও পতিষ্ঠান দখল করে ফেলেছে।অনতিবিলম্বে রিক্সা ষ্ট্যান্ড পিনঃ প্রতিষ্ঠার দাবি জানিয়ে বলেন রিক্সার লাইসেন্স নিয়ে দুরর্নীতি বন্ধের জন্য সকল রিক্সা ও ভ্যান শ্রমিকদের পৌরসভা থেকে লাইসেন্স এর পরিবর্তে মাসিক টোকেন ব্যবস্হা করতে হবে। রিক্সার লাইসেন্স নিয়ে সিন্ডিকেট ভেঙ্গে তাদেরকে আইনের আওতায় আনার দাবী জানান। নেতৃবৃন্দ আরো বলেন, যানজট নিরসনের জন্য মেড্ডা থেকে ভাদুঘর পর্যন্ত তিতাস নদীর পাড় দিয়ে নতুন রাস্তা নির্মাণ, মৌলভীপাড়া থেকে পুনিয়াউট বাসষ্ট্যান্ড পর্যন্ত রাস্তা প্রশস্ত ও শহর খালকে খনন করে নৌচলাচলের ব্যবস্হারও দাবি জানান।

পালাতে গিয়ে ষষ্ঠতলায় পাইপে আটকা, ৯৯৯-এ ফোন, উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া সদর, 20 January 2024, 1357 Views,

চলারপথে রিপোর্ট :
সবাই ঘুমিয়ে থাকা অবস্থায় মাদ্রাসা থেকে পালানোর চেষ্টায় বহুতল ভবনের পাইপে আটকে পড়ে সবুজ (১৩) নামের এক মাদ্রাসা সাছাত্র।

জাতীয় জরুরিসেবা ৯৯৯-এ ফোন করে খবর দিলে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে এক ঘণ্টার প্রচেষ্টায় ওই মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করা হয়।

১৯ জানুয়ারি শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের খৈয়াসার এলাকার সালমা সাঈদ তাহফিজুল কোরআন মাদ্রাসায় ঘটনাটি ঘটে।

উদ্ধার হওয়া সবুজ সরাইল উপজেলার রাণিদিয়া গ্রামের হাজি শামসুল হকের ছেলে। সে সাঈদ তাহফিজুল কোরআন মাদ্রাসার নাজেরা শাখার ছাত্র।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার মো. নাজমুল আলম জানান, সাঈদ তাহফিজুল কোরআন মাদ্রাসা থেকে ৯৯৯ ফোন আসে একজন মাদ্রাসা ছাত্র পাইটে আটকে আছে। তখন উদ্ধারকারী দল নিয়ে ৫ মিনিটে মধ্যে সেখানে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করা হয়। দীর্ঘ পৌনে ১ ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করে বেলা ১২টায় ৭তলা বিশিষ্ট বহুতল ভবনের ৬ষ্ঠ তলার পাইপ লাইনে আটকে থাকা মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করে আনেন ফায়ার ফাইটার আলমগীর হোসেন।

এ ব্যাপারে ওই মাদ্রাসার শিক্ষক হাফেজ বায়েজিদ আহমেদ বলেন, মাদ্রাসায় যখন সব ছাত্র ঘুমিয়ে ছিল তখন সবুজ ৬ষ্ঠ তলার পাইপ বেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে সে আর পাইপ বেয়ে নামতে পারেনি। তখন ভবনের বাইরের লোকজন এমন দৃশ্য দেখে মাদ্রাসায় এসে বিষয়টি জানায়৷ তখন ভবনের ছাদে গিয়ে দেখা মেলে সবুজের পাইপে আটকে থাকার দৃশ্য। দেখা মাত্র ৯৯৯ – এ ফোন দিয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে সবুজকে পাইপ লাইন থেকে উদ্ধার করে উপরে তুলে আনে৷

তিনি আরো বলেন, সবুকে উদ্ধারের পর তার পরিবারকে বিষয়টি জানানো হয়। পরে বিকাল ৪টায় তার মা আসেন। পুলিশ সদস্যদের সামনে সবুজকে তার মায়ের সঙ্গে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়৷

এসময় জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মো. শরীফ নেওয়াজ ও ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাসসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিনোদন, ব্রাহ্মণবাড়িয়া সদর, 25 November 2023, 2444 Views,

চলারপথে রিপোর্ট :
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জিয়াউল হক মীর বলেছেন, প্রতিবন্ধী বলতে কিছু নেই, আমরা প্রতিবন্ধী না বলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা ব্যক্তি বলতে পারি। তাদেরকে অবহেলা করলে হবে না। আমরা তাদেরকে ভাল আচরণ করে সমাজের মুল শ্রোতে আনতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী তাদের জন্য রয়েছে আলাদা চিন্তা এবং তাদের সুন্দর ভবিষ্যত গড়ার একটি মহা পরিকল্পনা।

আজ ২৫ নভেম্বর শনিবার সকাল ১০টায় টেংকেরপাড় আব্দুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চে জেলা ক্রীড়া অফিস আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা ক্রীড়া অফিসার মাহমুদা আক্তারের সভাপতিত্বে তিনি আরো বলেন, প্রধামন্ত্রী সুবর্ণ নাগরিক সন্তাদের নিয়ে একটি ক্রীড়াযজ্ঞ তৈরী করেছে এবং তাদের এ ক্রীড়ার মাধ্যমে উৎসাহিত করছে।

কণ্ঠ শিল্পী আনিসুল হক রিপনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সমাজ সেবা উপ-পরিচালক আবু আব্দুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহ, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা গায়ত্রী দেবনাথ। এসময় আসমনাতুন্নেছা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলসহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং বিদ্যালয়ে প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বিভিন্ন প্রতিবন্ধী, মুক বধির ও দৃষ্টি প্রতিবন্ধীসহ শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসবে অংশ গ্রহন করেন।

উভেন্টের মধ্যে ছিলো ফুটবল, দড়ি লাফ, ৫০ মিটার দৌড়, দৃষ্টি প্রতিবন্ধীদের ২০ মিটার হাটা এবং পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হাতে পুরস্কার তুলে দেন।