৩৮৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিজয়নগরে যুবক গ্রেফতার

বিজয়নগর, 21 June 2023,

চলারপথে রিপোর্ট :
বিজয়নগরে ৩৮৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ কাজী রফিকুল ইসলাম (৪৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ ২১ জুন বুধবার ভোরে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মির্জাপুর-সহদেবপুর সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কাজী রফিকুল ইসলাম উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিঙ্গা গ্রামের কাজী তাজুল ইসলামের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে মির্জাপুর-সহদেবপুর সড়কের আবু তালেব মিয়ার বাড়ির পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার শরীরে তল্লাশী চালিয়ে ৩৮৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

জুলাই শহীদের কবর জিয়ারতের মাধ্যমে বাঞ্ছারামপুরে…

দুলাল মিয়া : জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী জনসভায় যোগ দিলেন তারেক…

দুলাল মিয়া : বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত নির্বাচনী Read more

সড়ক দুর্ঘটনায় বৈষম্যবিরোধী শহীদ ছাত্রের বাবা…

দুলাল মিয়া : সড়ক দুর্ঘটনায় মো. ছোয়াব মিয়া (৬০) নিহত Read more

ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমানের আগমন উপলক্ষে আনন্দ…

দুলাল মিয়া : বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় Read more

সৌদি আরবে স্ট্রোকে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

চলারপথে রিপোর্ট : সৌদি আরবের জেদ্দায় স্ট্রোক করে মোহাম্মদ হকসাব Read more

আশুগঞ্জে ২৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ এলাকা থেকে ২৪ কেজি Read more

ব্রাহ্মণবাড়িয়া-৩ : খালেদ হোসেন মাহবুব শ্যামলের…

দুলাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর উপজেলার ৮ ইউনিয়ন) আসনে Read more

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ধানের শীষ পেলেন ইঞ্জিনিয়ার…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের জন্য ধানের শীষ প্রতীক পেয়েছেন Read more

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে খেজুর গাছ প্রতীক পেলেন…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রতীক বরাদ্দের অংশ হিসেবে খেজুর Read more

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ভোটারদের নিয়ে গণতন্ত্র অলিম্পিয়াড…

দুলাল মিয়া : নাগরিক সম্পৃক্ততা, গণতান্ত্রিক সংস্কার ও বিশ্বাসযোগ্য নির্বাচন Read more

বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আইসিসিকে নতুন বার্তা…

অনলাইন ডেস্ক : টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত Read more

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের বারান্দা থেকে নবজাতক কন্যাশিশু…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদের পাশের Read more

ডেঙ্গুর প্রতিরোধে বিজয়নগরে আলোচনা সভা ও লিফলেট বিতরণ

বিজয়নগর, 22 October 2024, 623 Views,

চলারপথে রিপোর্ট :
বিজয়নগর উপজেলায় সামাজিক সংগঠন তরী বাংলাদেশ এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতামূলক আলোচনা ও লিফলেট বিতরণ করা হয়েছে। আজ ২২ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, আমতলী বাজার, চান্দুরা বাজার, চম্পকনগর বাজার ও কাজী শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজ এর ছাত্র-ছাত্রীদের মধ্যে ডেঙ্গুর প্রতিরোধে আলোচনা ও লিফলেট বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম, অধ্যক্ষ মো. শফিকুর রহমান, প্রধান শিক্ষক মো. শাহজাহান মিয়া। তরী বাংলাদেশ বিজয়নগর শাখার আহ্বায়ক মো. সাদেকুল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব আলমগীর হোসেন, খাইরুল আলম জুয়েল, মো. সাইফুল ইসলাম, অপু চন্দ্র বিশ্বাস, শাহজাহান মিয়া, লিটন মিয়া, সুমন মিয়া, জিল্লু মিয়া, জাহাঙ্গীর আলম, লোকমান হোসেন, আমিনুল ইসলাম, শফিকুল ইসলাম (রাজীব) স্কুল-কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।

তরী সংগঠনের জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, সচেতনতাই পারে ডেঙ্গু থেকে বাঁচাতে, তাই সচেতনতার বিকল্প নেই। শিক্ষাপ্রতিষ্ঠানে মশার বিস্তার রোধ করার জন্য কয়েকটি ফগার মেশিন ক্রয় করবেন বলে জানান।

অধ্যক্ষ মো. শফিকুর রহমান বলেন, বাড়ির আঙিনা ও আশেপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গু মশার বিস্তার রোধ করতে হবে এবং এ আন্দোলন সমাজে ছড়িয়ে দিতে হবে।

আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার এর উপস্থিতিতে আমতলী বাজার, চান্দুরা বাজার কাজী শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থীর মধ্যে আলোচনা ও লিফলেট বিতরণ করা হয়। পরে চম্পকনগর বাজারে ডেঙ্গু প্রতিরোধ ও প্রতিকারের লিফলেট জনসাধারণের মধ্যে বিতরণ করার মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির পদযাত্রা এসে ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু

বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া সদর, 19 August 2023, 2393 Views,

চলারপথে রিপোর্ট :
বিএনপির পদযাত্রা কর্মসূচিতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মোহাম্মদ মিয়া চাঁন (৫৫) নামে এক বিএনপির নেতা মৃত্যুবরন করেছেন। আজ ১৯ আগস্ট শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাউতলী স্টেডিয়াম মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

মৃত মোহাম্মদ মিয়া চান উপজেলার চর-ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও চর-ইসলামপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার।

বিএনপির নেতা-কর্মীরা জানান, জেলা বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে যোগ দিতে মোহাম্মদ মিয়া চান ব্রাহ্মণবাড়িয়ায় আসেন। বেলা ১১টার দিকে মোহাম্মদ মিয়া চান একটি মিছিল নিয়ে কাউতলী স্টেডিয়াম মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় তিনি স্ট্রোক করেন। অচেতন অবস্থায় দলীয় নেতা-কর্মীরা তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

বিজয়নগর উপজেলা যুবদলের সদস্য সচিব লিটন মুন্সী জানান, কাউতলী থেকে নেতা-কর্মীরা পদযাত্রা করে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে যাওয়ার পথে কাউতলী স্টেডিয়াম মার্কেটের সামনে পৌছলে হঠাৎ করে তিনি স্ট্রোক করেন। পরে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি বলেন, বিএনপির পদযাত্রা কর্মসূচিতে যোগ দিতে এসে চর-ইসলামপুর থেকে নৌকাযোগে দুই শতাধিক নেতা-কর্মী নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আসেন মোহাম্মদ মিয়া। পরে কাউতলী থেকে পদযাত্রা করে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে যাওয়ার পথে কাউতলী স্টেডিয়াম মার্কেটের সামনে পৌছলে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি অসুস্থ হন। পরে তাকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজয়নগরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে একজনের জরিমানা

বিজয়নগর, 31 May 2024, 861 Views,

চলারপথে রিপোর্ট:
বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করে মোটরসাইকেল শোডাউন করায় শফিকুর রহমান রাজবীকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ ৩১ মে শুক্রবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহেরুল হক। এ সময় শফিকুর রহমান রাজবীকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজয়নগর উপজেলা নির্বাচনের নির্বাচনি আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল জানান, চেয়ারম্যান পদপ্রার্থী মো: আল জাবের (আনারস) মার্কার সমর্থক রাজবীকে নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করে মোটর শোডাউন করার দায়ে “উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬” এর সংশ্লিষ্ট বিধি লঙ্ঘনের অপরাধে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে উপস্থিত প্রার্থী ও সমর্থকদের নির্বাচনী আচরণ বিধিমালা যথাযথভাবে প্রতিপালনের জন্য নির্দেশনা প্রদান করা হয়।

জনগণের সঙ্গে সমন্বয় করে আমরা নির্বাচন করব : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল

বিজয়নগর, রাজনীতি, 19 October 2024, 827 Views,

চলারপথে রিপোর্ট :
জনগণের সঙ্গে সমন্বয় করে জনগণকে পাশে নিয়ে আমরা নির্বাচন করব। জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দিবে। ছাপানোর কালচারে আমরা বিশ্বাসী না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয় সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। আজ ১৯ অক্টোবর শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরের আউলিয়া বাজার ঈদগাঁ মাঠে পাহাড়পুর ইউনিয়নে বিএনপি কর্তৃক ঘোষিত, রাষ্ট্রসংস্কারে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনমত গঠনের জন্য পাহাড়পুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

এসময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যাই করেন না কেন জনগণকে সম্পৃক্ত রাখবেন। ভুলেও চিন্তা করবেন না আওয়ামী লীগের মতন আর কোনো ছাপানো নির্বাচন আবার হবে। আমরা তা হতেই দেব না। কারণ এই ধরনের কালচার আমরা আর বাংলাদেশে দেখতে চাই না। এই ধরনের কালচার আমরা বিশ্বাস করি না। এসময় তিনি আরো বলেন, নিজেকে এমনভাবে তৈরি করেন যাতে আগামী নির্বাচনে জনগণ বিএনপিকেই ভোট দেয়।

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি আরো বলেন, সীমান্ত এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন অপরাধমূলক কাজ করেছেন। এমনও দৃষ্টান্ত আছে যে, তারা স্মাগলিং করতে গিয়ে নিজেদের লোক পর্যন্ত তারা নিজেরাই মেরে ফেলেছেন।

জনসভায় পাহাড়পুর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মান্নাফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, বিজয়নগর উপজেলা বিএনপির আহবায়ক জমির হোসেন দস্তগীর, সদস্য সচিব সচিব অ্যাডভোকেট ইমাম হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হক, মো. ইয়াহিয়া খান।

বিজয়নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

বিজয়নগর, 15 April 2024, 1007 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২০ জন আহত হয়েছেন। ১৪ এপ্রিল রবিবার বিকেল সাড়ে ৫টায় ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগরের রামপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খাঁটিখাতা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সারুয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সিলেট থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে লোকাল দিগন্ত পরিবহনের বাসের বিজয়নগরের রামপুরা এলাকায় মুখোমুখি সংঘর্ষে হয়। এতে শ্যামলী পরিবহনের বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ২০ জনের মতো আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় ও জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়েছে।

শ্যামলী পরিবহনের বাসে থাকা আহত সাইফুর রহমান বলেন, আমি ও আমার বন্ধু শ্রীমঙ্গলে ঘুরতে গিয়েছিলাম। শ্রীমঙ্গল থেকে ঢাকা ফেরার পথে আমাদের বাসের সঙ্গে অন্য একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় আমি ঘুমিয়ে ছিলাম। পরে দেখি বাস খাদে পরে গেছে। এরপর আমি জানালা ভেঙে বের হয়েছি।

খাটিখাতা হাইওয়ে থানার এসআই সারুয়ার হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় ২০ জনের মতো আহত হয়েছেন। আহতদের জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।