চীনে বারবিকিউ রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণে নিহত ৩১

আন্তর্জাতিক, 22 June 2023,

অনলাইন ডেস্ক :
চীনে বারবিকিউ রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৩১ জন। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ২১ জুন বুধবার রাতে চীনের উত্তর-পশ্চিম নিংজিয়া অঞ্চলে একটি রেস্তোরাঁয় বিস্ফোরণের জেরে হতাহতের এই ঘটনা ঘটে।

আজ ২২ জুন বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চীনের উত্তর-পশ্চিম নিংজিয়া অঞ্চলে বুধবার রাতে একটি বারবিকিউ রেস্তোরাঁয় গ্যাস বিস্ফোরণে ৩১ জন নিহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে। এই ঘটনার পর প্রেসিডেন্ট শি জিনপিং সংশ্লিষ্ট স্থানগুলোতে কঠোর নিরাপত্তা পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন।

নিংজিয়া অঞ্চলের রাজধানী ইনচুয়ানের একটি বারবিকিউ রেস্তোরাঁয় বিস্ফোরণটি তরল পেট্রোলিয়াম গ্যাস ট্যাংক লিক হওয়ার কারণে হয়েছে বলে সিনহুয়া বৃহস্পতিবার জানিয়েছে।

সিনহুয়া আরো জানিয়েছে, বিস্ফোরণের পর আগুনে দগ্ধ হয়ে এবং ভাঙা কাঁচের আঘাতে আহত সাতজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে উল্লেখ করা হয়েছে, প্রেসিডেন্ট শি জিনপিং আহতদের চিকিৎসার জন্য কর্তৃপক্ষকে সব ধরনের পদক্ষেপ নিতে বলেছেন এবং শিল্পসহ এই ধরনের প্রধান প্রধান সেক্টরে নিরাপত্তা তদারকি জোরদার করতে হবে বলে জানিয়েছেন।

রয়টার্স বলছে, নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থাপনার উন্নতির জন্য বছরের পর বছর চেষ্টা করা সত্ত্বেও গ্যাস এবং রাসায়নিক বিস্ফোরণের কারণে চীনে এই ধরনের দুর্ঘটনা অস্বাভাবিক নয়।

এর আগে ২০১৫ সালে চীনের উত্তরাঞ্চলীয় বন্দরনগরী তিয়ানজিনে ধারাবাহিক বিস্ফোরণে ১৭৩ জন নিহত হয়েছিলেন।

Leave a Reply

কেন্দ্রের নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর সমন্বিত মহড়া

দুলাল মিয়া : সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় Read more

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে লিফলেট Read more

আখাউড়া পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নোনাসার Read more

নির্বাচনি জ্বরে কাঁপছে ব্রাহ্মণবাড়িয়া-২, আলোচনায় খেজুর…

দুলাল মিয়া : মাঝখানে আর মাত্র ৩দিন বাকি। নির্বাচনি জ্বরে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর ও নবীনগর এবং কুমিল্লার Read more

বৈষম্যের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান ছিল ঐতিহাসিক…

অনলাইন ডেস্ক : সামাজিক বৈষম্য দূর করে ‘ইনসাফভিত্তিক রাষ্ট্র’ প্রতিষ্ঠার Read more

ক্ষমতায় এলে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা…

অনলাইন ডেস্ক : ক্ষমতায় এলে সর্বপ্রথম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব Read more

বিএনপি সরকার গঠন করতে পারলে প্রতিটি…

দুলাল মিয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনে পৌঁছেছে ৯ হাজারের…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলায় পোস্টাল ভোট সংগ্রহ কার্যক্রমে ব্যাপক Read more

যে দেশকে বিশ্বাস করে না, সে…

অনলাইন ডেস্ক : স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করা সম্ভব Read more

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের প্রধান গ্রেফতার

দুলাল মিয়া : আন্তঃজেলা ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া Read more

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র উদ্ধার

চলারপথে রিপোর্ট : ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি Read more

নেতানিয়াহুকে গ্রেফতারে ব্যর্থ হয়ে মামলা খেলো হাঙ্গেরি

আন্তর্জাতিক, 17 April 2025, 435 Views,

অনলাইন ডেস্ক :
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারি সফরের সময় তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি আদেশ কার্যকর করতে ব্যর্থ হয়েছে হাঙ্গেরি। আর সে কারণেই আইসিসি হাঙ্গেরির বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা শুরু করেছে।

গতকাল বুধবার আদালত রোম সংবিধির ৮৭(৭) ধারা চালু করেছে। এই চুক্তি মাধ্যমেই ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করেছিল। এই বিধান আদালতকে অসহযোগী রাষ্ট্রগুলিকে অ্যাসেম্বলি অফ স্টেটস পার্টিস বা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানোর অনুমতি দেয়।

৩-৬ এপ্রিল বুদাপেস্টে ইসরায়েলি সরকারের সফরকালে গাজা গণহত্যার অংশ হিসেবে সংঘটিত যুদ্ধাপরাধের জন্য আদালত কর্তৃক ওয়ান্টেড নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে হাঙ্গেরির অস্বীকৃতি জানায়। দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। তার প্রতিক্রিয়া হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা মেনে চলতে হাঙ্গেরির ব্যর্থতার কারণে এর আগে ট্রাইব্যুনাল রোম সংবিধিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে তার বাধ্যবাধকতা লঙ্ঘনের জন্য দেশটিকে আনুষ্ঠানিকভাবে নিন্দা করতে বাধ্য করেছিল।

বিশিষ্ট মানবাধিকার আইনজীবী এবং জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ফর হিউম্যান রাইটস-এর নিউইয়র্ক অফিসের সাবেক পরিচালক ক্রেগ মোখিবার, এক্স-এ এক বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি লিখেছেন, পলাতক নেতানিয়াহুর হাঙ্গেরি সফরকালে তাকে গ্রেপ্তারের জন্য আইসিসির অনুরোধে সহযোগিতা করতে অস্বীকৃতি জানানোর জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) হাঙ্গেরির বিরুদ্ধে ৮৭(৭) ধারার কার্যক্রম শুরু করেছে।

গত নভেম্বরে নেতানিয়াহু এবং তার সামরিক বিষয়ক মন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। সূত্র: প্রেস টিভি

বেগম খালেদা জিয়ার জন্মদিনে অস্ট্রেলিয়ায় দোয়া ও আলোচনা সভা

আন্তর্জাতিক, প্রবাস সংবাদ, 16 August 2025, 582 Views,

সুমন মৃধা, অষ্ট্রেলিয়া :
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে নিউ সাউথ ওয়েলস বিএনপি এবং যুবদল অস্ট্রেলিয়ার উদ্যোগে আজ ১৬ আগস্ট শনিবার লাকেম্বা রেলওয়ে প্যারেডে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিউসাউথওয়েলস স্টেট বিএনপির সভাপতি মোহাম্মদ ইরফান খানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিএনপি অস্ট্রেলিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক মো. খাইরুল কবির পিন্টু।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি মোসলেহ উদ্দিন হাওলাদার।

বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আবুল হাছান।

আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য ডা. আব্দুল ওহাব বকুল, সহ-সভাপতি বেলাল হোসেন ঢালী, কামরুল হাসান আজাদ, সাংগঠনিক সম্পাদক এএনএম মাসুম, অস্ট্রেলিয়া বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ শিবলু, এসএম খালেদ, যুবদলের সভাপতি ইঞ্জিনিয়ার মিনহাজ উদ্দিন, মোহাম্মদ কুদ্দুসুর রহমান, আরমান হোসেন ভূইয়া, প্রচার সম্পাদক লিন্টাস পেরেরা, নিউসাউথওয়েলস বিএনপির সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম অপু, মাসুদুর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ বাবুল খন্দকার, অসিত গোমেজ, বিজন পালমা, শফিকুল ইসলাম, দীন মোহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা সাহেদ আহম্মেদ, মমিন আহম্মেদ, গিয়াস উদ্দিন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ।

অনুষ্ঠানে সিডনির লাকেম্বায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা এবং জুলাই আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে সাধারণের মাঝে তবারক হিসেবে কেক বিতরণ করা হয়

অনুষ্ঠানের প্রধান অতিথি মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ সংক্ষিপ্ত আলোচনায় বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক ভূমিকা এবং আন্দোলনে সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে আপসহীন নেত্রী হওয়ার ভূমিকা সম্পর্কে বিশদ আলোচনা করেন। তিনি আশা করেন বেগম খালদা জিয়া বাংলাদেশের মানুষের হৃদয়ে চিরদিন গণতন্ত্রের নেত্রী হিসেবে বেঁচে থাকবেন।

আখাউড়ায় অবৈধ পথে ভারতে যাওয়ার চেষ্টা দায়ে আটক ৩

আখাউড়া, আন্তর্জাতিক, 20 September 2024, 1263 Views,

চলারপথে রিপোর্ট :
আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার গভীর রাতে দুই নারী ও এক শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে মা ও তার শিশু সন্তান রয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা অভিযোগ এনে মামলা দায়ের করেছে বিজিবি। মামলায় তাদের সহযোগিতাকারীকেও আসামি করা হয়েছে। আটককৃতরা হলেন নরসিংদী জেলার শিবপুর উপজেলার হিজুলিয়া গ্রামের রহমান ভূঁইয়ার স্ত্রী ফরিদা বেগম (৩২) ও তার ছেলে মো. ফারহান (০৩) এবং নোয়াদিয়া গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী জেসমিন আক্তার (২৫)।

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মোতালেব মিয়ার ছেলে দালাল মো. মাসুদ মিয়া অবৈধভাবে ভারতে যাওয়ার জন্য ওই তিনজনকে সহযোগিতা করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে মানব পাচারকারী দালাল মাসুদ পালিয়ে যায়।

২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ফকিরমোড়া বিওপির একটি টহল দল আখাউড়া উপজেলার আব্দুল্লাহপুর সীমান্ত এলাকা থেকে ওই তিনজনকে আটক করে। পরে তাদের আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতদের মধ্যে ফরিদা সন্তানসহ চিকিৎসার জন্য ও জেসমিন আক্তার জুতা কারখানায় কাজ করতে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করেন বলে জিজ্ঞাসাবাদে জানান।

তুরস্কে আবারও ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক, 25 February 2023, 1771 Views,

অনলাইন ডেস্ক :
তুরস্কে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। আজ ২৫ ফেব্রুয়ারি শনিবার স্থানীয় সময় দুপুর ১টা ২৭ মিনিটে তুরস্কের মধ্য আনাতোলিয়া অঞ্চলের নিগদে প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে বলে দেশটির ভূমিকম্প পর্যবেক্ষণকারী কেন্দ্র কানদিলি জানায়। ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৫ ছিল বলে জানিয়েছে ইউরোপিয়ান-মেডিটারিয়ান সিসমোলজিক্যাল সেন্টার।

তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এএফএডি জানায়, এই ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূমি থেকে সাত কিলোমিটার গভীরে।

দেশটির ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতে বলেন, কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা দেখতে ঘটনাস্থলে উদ্ধারকারী দল রয়েছে। তিনি টুইটারে বলেন, ‘এ মুহূর্তে খারাপ কোনো খবর নেই। আল্লাহ আমাদের সব ধরনের দুর্যোগ থেকে রক্ষা করুন।’

৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে দুই দেশে নিহত মানুষের সংখ্যা বেড়ে ৫০ হাজার ছাড়িয়েছে।
সূত্র : আল জাজিরা

টানা সাতদিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর

আখাউড়া, আন্তর্জাতিক, 8 October 2024, 1294 Views,

চলারপথে রিপোর্ট :
সনাতন হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও সাপ্তাহিক ছুটিসহ টানা সাতদিন বন্ধ থাকবে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া স্থলবন্দর। এ সময় বন্দরে আমদানি-রফতানিসহ সবধরনের বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্দরের ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার থাকবে স্বাভাবিক।

বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দরের মাছ রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া।

তিনি জানান, ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থলবন্দরের ব্যবসায়ীরা এ সিদ্ধান্ত নিয়েছেন। পরে চিঠির মাধ্যমে ছুটির বিষয়টি বাংলাদেশের ব্যবসায়ীদের তারা জানিয়েছেন।

তিনি আরো জানান, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। এরপর লক্ষ্মীপূজা উপলক্ষে ১৬ ও ১৭ অক্টোবর আরো দুদিন বন্দরে বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। পরের দিন ১৮ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটি। ফলে ১৯ অক্টোবর শনিবার থেকে বন্দরে পুনরায় বাণিজ্য কার্যক্রম শুরু হবে।

আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন ইনচার্জ মো. খায়রুল আলম বলেন, শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে বন্দরে বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী বৈধ যাত্রীদের পারাপার থাকবে স্বাভাবিক।