নাসিরনগরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নাসিরনগর, 23 June 2023,

চলারপথে রিপোর্ট :

নাসিরনগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ বালক (অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৪ টায় স্থানীয় লক্ষীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম।

উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে ফাইনাল খেলায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান রুবিনা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুল্লাহ সরকার।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খেলায় নাসিরনগর সদর ইউনিয়ন দল বনাম ধরমন্ডল ইউনিয়ন দল অংশ গ্রহন করে। এসময় ৩-০ গোলে ধরমন্ডল ইউনিয়ন দলকে পরাজিত করে নাসিরনগর সদর ইউনিয়ন দল জয়লাভ করে।

Leave a Reply

জুলাই শহীদের কবর জিয়ারতের মাধ্যমে বাঞ্ছারামপুরে…

দুলাল মিয়া : জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী জনসভায় যোগ দিলেন তারেক…

দুলাল মিয়া : বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত নির্বাচনী Read more

সড়ক দুর্ঘটনায় বৈষম্যবিরোধী শহীদ ছাত্রের বাবা…

দুলাল মিয়া : সড়ক দুর্ঘটনায় মো. ছোয়াব মিয়া (৬০) নিহত Read more

ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমানের আগমন উপলক্ষে আনন্দ…

দুলাল মিয়া : বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় Read more

সৌদি আরবে স্ট্রোকে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

চলারপথে রিপোর্ট : সৌদি আরবের জেদ্দায় স্ট্রোক করে মোহাম্মদ হকসাব Read more

আশুগঞ্জে ২৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ এলাকা থেকে ২৪ কেজি Read more

ব্রাহ্মণবাড়িয়া-৩ : খালেদ হোসেন মাহবুব শ্যামলের…

দুলাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর উপজেলার ৮ ইউনিয়ন) আসনে Read more

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ধানের শীষ পেলেন ইঞ্জিনিয়ার…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের জন্য ধানের শীষ প্রতীক পেয়েছেন Read more

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে খেজুর গাছ প্রতীক পেলেন…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রতীক বরাদ্দের অংশ হিসেবে খেজুর Read more

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ভোটারদের নিয়ে গণতন্ত্র অলিম্পিয়াড…

দুলাল মিয়া : নাগরিক সম্পৃক্ততা, গণতান্ত্রিক সংস্কার ও বিশ্বাসযোগ্য নির্বাচন Read more

বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আইসিসিকে নতুন বার্তা…

অনলাইন ডেস্ক : টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত Read more

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের বারান্দা থেকে নবজাতক কন্যাশিশু…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদের পাশের Read more

ফান্দাউক দরবার শরীফের মাহফিল সম্পন্ন

নাসিরনগর, 16 February 2025, 472 Views,

চলারপথে রিপোর্ট :
নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের দুই দিনব্যাপী বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ ফেব্রুয়ারি রোববার বাদ ফজর আখেরি মোনাজাত ও মিলাদের মধ্য দিয়ে শেষ হয় মাহফিল। পীরে কামেল মোকাম্মেল হযরত শাহসুফী কুতুবুল আকতাব দাদা হুজুর ক্বিবলা ফান্দাউকী (র.) ও পীরে কামেল মোকাম্মেল হযরত শাহসুফী মোহজাদ্দেদে জামান হুজুর ক্বিবলা ফান্দাউকী (র.) এর ইছালে ছওয়াব উপলক্ষে ফান্দাউক দরবার শরীফের আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে গত শুক্রবার বাদ জুমা ফান্দাউক খেলার মাঠে মাহফিল শুরু হয়। এতে দেশের নানা প্রান্ত থেকে লাখো ভক্ত-আশেকানরা অংশগ্রহণ করেন। আখেরি মোনাজাতে আল্লাহর দরবারে মুসলিম উম্মাহর জন্য ফরিয়াদ করেন ফান্দাউক দরবার শরীফের বর্তমান পীর ও বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের আমীর মাওলানা মুফতী সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল-হোসাইনী।

মোনাজাতে তাদের আমিন-আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠে ফান্দাউক খেলার মাঠ। এর আগে গতকাল ১৫ ফেব্রুয়ারি শনিবার বাদ মাগরিব তালীম পরবর্তী আলোচনায় গুরুত্বপূর্ণ নসিহত পেশ করে আল-হোসাইনী বলেন, আমাদের পরিবার, সমাজ ও রাষ্ট্রের অস্থিরতা দূর করে স্থায়ীভাবে শান্তি চাইলে আমার নবীর সুন্নতের অনুসরণ ও নবীজীর জিন্দেগীর অনুকরণের কোন বিকল্প নাই। গোটা পৃথিবীতে অশান্তির মূল কারণ আমরা নবীজীর তরিকা ছেড়ে পশ্চিমাদের প্রেসক্রিপশন গ্রহণ করছি। তাই আজকে আমাদের সন্তানগুলো উচ্চ শিক্ষিত হচ্ছে কিন্তু সুশিক্ষা তথা কুরআনের শিক্ষা না থাকায় আমাদের পরিবার চুড়ান্ত ধ্বংসের দিকে নিপতিত হচ্ছে। পরিবারের সুখ শান্তি চাইলে কুরআনের শিক্ষা ও নবীজীর সুন্নতের বাস্তবায়ন করেন তবেই পরিবারে চিরস্থায়ী শান্তি আসবে বলে উল্লেখ করেন পীর। দ্বিতীয় দিনের মাহফিলে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের সম্পাদক এ. এম. বাহাউদ্দিন। এছাড়াও মাহফিলে আলোচনা পেশ করেন- মৌকারা দরবার শরীফের পীর মাওলানা নেছারুদ্দীন ওয়ালী উল্লাহী, ঢাকা নেছারিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ড. কাফিল উদ্দিন সরকার সালেহী, দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসার হেড মুহাদ্দিস মুফতি আব্দুল লতিফ শেখ প্রমুখ।

মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পীরজাদা মাওলানা মুফতী সৈয়দ মঈনুদ্দিন আহমাদ আল-হোসাইনী, মাওলানা মুফতী সৈয়দ আবুবকর সিদ্দিক আল-হোসাইনী ও মাওলানা মুফতী সৈয়দ বাকের মোস্তফা আল-হোসাইনী।

নাসিরনগরে দাঙ্গা প্রতিরোধে র‌্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

নাসিরনগর, 11 August 2023, 1335 Views,

চলারপথে রিপোর্ট :
নাসিরনগরে দাঙ্গা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকালে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

দাঙ্গামুক্ত থাকবো, সোনার দেশ গড়। দাঙ্গা করছে দেশের ক্ষতি, নিন্দা জানাই তাদের প্রতি। দাঙ্গা-হাঙ্গামা করছে যারা, ভাল মানুষ হয়না তারা। আর করবো না মারামারি, দাঙ্গামুক্ত সমাজ গড়ি, স্কাউটদের এমন শ্লোগানে সকালে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার পর্যায়ের সহস্রাধিক স্কাউট সদস্যদের অংশগ্রহনে বণার্ঢ্য একটি র‌্যালি বের হয়।

র‌্যালিটি নাসিরনগর উপজেলা সদরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে “দাঙ্গা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন” অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা স্কাউট সম্পাদক অরবিন্দু গোপের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোনাব্বর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম ভূইয়া, থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া, নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম, প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী প্রমুখ।

সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও মাদ্রাসার প্রধান শিক্ষক,সহকারী শিক্ষকসহ স্কাউট শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নাসিরনগরে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের মানববন্ধন

নাসিরনগর, 2 December 2024, 582 Views,

চলারপথে রিপোর্ট :
জাতীয় পতাকা অবমাননা, মসজিদ ভাংচুর ও চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় ইসকনের সকল কার্যক্রম নিষিদ্ধ করার দাবি করেন বক্তারা। এতে অংশ নেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা শাখার নেতাকর্মীরা। আজ ২ ডিসেম্বর সোমবার সকালে ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে এসে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে মিলিত হয়।

মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আদালত প্রাঙ্গণে আইনজীবীকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এ ঘটনাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে সনাতনীদের উসকানি দিচ্ছে। বক্তারা আরও বলেন, আইনজীবী সাইফুলের হত্যাকারী যারাই হোক না কেন, অতি দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। তা না হলে দেশব্যাপী আরও বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হব। মানববন্ধন থেকে আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়। হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকনকে দ্রুত নিষিদ্ধ ও বাংলাদেশে ইসকনের সব কার্যক্রম নিষিদ্ধ করারও দাবি করেন বক্তারা।

সমাবেশে উলামা পরিষদের সভাপতি মাওলানা শামসুদ্দিন সাহেবের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ নাসিরনগর উপজেলা শাখার আহবায়ক ও ইমাম পরিষদের সভাপতি মাওলানা মুখলেছুর রহমান, মাওলানা গিয়াসউদ্দিন, চাতলপাড় উলামা পরিষদের সভাপতি কামরুজ্জামান তুরাব আলী প্রমুখ।

নাসিরনগরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন : নিঃস্ব পরিবার

নাসিরনগর, 28 August 2023, 1365 Views,

চলারপথে রিপোর্ট :
নাসিরনগরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে এক পরিবারের সব পুড়ে ছাই হয়ে গেছে। আজ ২৮ আগস্ট সোমবার বেলা ১১টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মো. ছোট্ট মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ছোট্ট মিয়া একজন কৃষক। তিনি অন্যের জমিতে কাজ করে যা উপার্জন করেন তা দিয়ে পরিবার চালান। সোমবার ১১টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন পরিবার। বেলা ১২টার দিকে নাসিরনগর ফায়ার সার্ভিসের লোকজন এসে ৩০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় তিন কক্ষবিশিষ্ট দুই চালা আধপাকা ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

ঘরের মালিক ছোট্ট মিয়া বলেন, ‘আগুনে আমার ঘরের সব কাইরা নিছে। আমি মাইনসের খেতে কাম কইরা ৫০ হাজার টেহা (টাকা) জমাইছিলাম। ভাবছিলাম বন্যার পানি কমলে টেহা দিয়া একটা গরু কিনুম, কিন্তু সেই আশা একবারে শেষ।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ছোট্ট মিয়া একজন দরিদ্র কৃষক। জানতে পেরেছি প্রায় চার লাখ টাকা মূল্যের ক্ষতির শিকার হয়েছেন তিনি। আমরা ওই পরিবারকে সরকারিভাবে সহায়তা করার কথা ভাবছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে একজন কৃষকের বেশকিছু ক্ষয়ক্ষতির খবর পেয়েছি। জেলাপ্রশাসক স্যারের সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সহায়তা করা হবে।

নাসিরনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপিত

নাসিরনগর, 10 May 2025, 372 Views,

চলারপথে রিপোর্ট :
‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপিত হয়েছে।

আজ ১০ মে শনিবার সকালে নাসিরনগর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাজহারুল হুদার সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসহাক মিয়া। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন।

এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার রহিমা খাতুন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেনসহ উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতের সুন্দর লেখা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সৌজন্য পুরস্কার বিতরণ করা হয়। এদিকে অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে, ৬৬ টি প্রাথমিক বিদ্যালয়ে প্রজেক্টর ও ৫৩ টি বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন শিক্ষকদের হাতে প্রজেক্টর ও ল্যাপটপ তুলে দেন।