স্ত্রীর কিডনিতে বাঁচল স্বামীর জীবন

নাসিরনগর, 23 June 2023,

চলারপথে রিপোর্ট :
দীর্ঘদিন কিডনি সমস্যায় ভুগছিলেন স্বপন কুমার সরকার। একপর্যায়ে দুটি কিডনিই বিকল হয়ে যায়। এর পর থেকেই কিডনি প্রতিস্থাপনের চেষ্টা চালাতে থাকেন রোগীর আত্মীয়-স্বজন। হন্যে হয়ে খুঁজে খুঁজে মিলানো যাচ্ছিল না কিডনি। তখনই এগিয়ে আসেন রোগীর স্ত্রী মায়া রানী সরকার। নিজের কিডনি দিয়ে স্বামীর জীবন বাচাঁলেন মায়া। এমন মানবিক ঘটনায় প্রশংসায় ভাসছেন স্ত্রী মায়া।

এ মানবিক ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের শ্যামপুর গ্রামে।

স্বপন-মায়া দম্পতি বর্তমানে ঢাকা কিডনি ফাউন্ডেশনে চিকিৎসা নিচ্ছেন। স্বামীর জন্য স্ত্রীর এমন ত্যাগ এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

পরিবার সূত্র জানায়, প্রায় ২২ বছর আগে বিয়ে হয় স্বপন-মায়া দম্পতির। বর্তমানে তাদের রয়েছে দুই সন্তান। বড় ছেলে দীপ্ত সরকার (১৮) এ বছর এইচএসসি পাশ করেছে, আর ছোট ছেলে শান্ত সরকার তৃতীয় শ্রেণীতে অধ্যয়নরত।

জানা গেছে, স্বপন কুমার সরকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করাকালীন কিডনি সমস্যা ধরা পরে। পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায়, তার দুটি কিডনি বিকল হয়ে পড়েছে। শুরু হয় ডায়ালায়সিস।

দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসাসহ পার্শ্ববর্তী দেশ ভারতের চেন্নাইয়েও চিকিৎসা নেন। পরে চিকিৎসকরা জানিয়ে দেন, বেঁচে থাকতে হলে স্বপন সরকারের কিডনি প্রতিস্থাপন করতে হবে। অনেক খোঁজাখোঁজি করেও কিডনি পাওয়া যাচ্ছিল না। পরে স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দিয়ে দেন মায়া রানী সরকার। গত ২১ জুন তাদের কিডনি প্রতিস্থাপন হয়।

স্বপন সরকারের ভাই মৃণাল কান্তি সরকার বলেন, ভাইকে জীবন বাঁচাতে আমার বৌদি নিজের একটি কিডনি দিয়েছে। এখন তারা হাসপাতালে সুস্থ আছে। বৌদি স্বেচ্ছায় তার স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিয়েছে। স্ত্রীর কিডনি দিয়ে স্বামীর প্রাণ বাঁচানোর ঘটনায় এলাকায় অনেকে ওই গৃহবধূর প্রশংসা করছেন।

Leave a Reply

জুলাই শহীদের কবর জিয়ারতের মাধ্যমে বাঞ্ছারামপুরে…

দুলাল মিয়া : জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী জনসভায় যোগ দিলেন তারেক…

দুলাল মিয়া : বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত নির্বাচনী Read more

সড়ক দুর্ঘটনায় বৈষম্যবিরোধী শহীদ ছাত্রের বাবা…

দুলাল মিয়া : সড়ক দুর্ঘটনায় মো. ছোয়াব মিয়া (৬০) নিহত Read more

ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমানের আগমন উপলক্ষে আনন্দ…

দুলাল মিয়া : বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় Read more

সৌদি আরবে স্ট্রোকে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

চলারপথে রিপোর্ট : সৌদি আরবের জেদ্দায় স্ট্রোক করে মোহাম্মদ হকসাব Read more

আশুগঞ্জে ২৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ এলাকা থেকে ২৪ কেজি Read more

ব্রাহ্মণবাড়িয়া-৩ : খালেদ হোসেন মাহবুব শ্যামলের…

দুলাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর উপজেলার ৮ ইউনিয়ন) আসনে Read more

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ধানের শীষ পেলেন ইঞ্জিনিয়ার…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের জন্য ধানের শীষ প্রতীক পেয়েছেন Read more

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে খেজুর গাছ প্রতীক পেলেন…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রতীক বরাদ্দের অংশ হিসেবে খেজুর Read more

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ভোটারদের নিয়ে গণতন্ত্র অলিম্পিয়াড…

দুলাল মিয়া : নাগরিক সম্পৃক্ততা, গণতান্ত্রিক সংস্কার ও বিশ্বাসযোগ্য নির্বাচন Read more

বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আইসিসিকে নতুন বার্তা…

অনলাইন ডেস্ক : টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত Read more

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের বারান্দা থেকে নবজাতক কন্যাশিশু…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদের পাশের Read more

নাসিরনগরে সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে মাংস বিতরণ

নাসিরনগর, 4 April 2025, 363 Views,

চলারপথে রিপোর্ট :
পবিত্র ঈদ উল-ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলায় অসহায় ও গরীব মানুষের মধ্যে গোশত (মাংস) বিতরণ করা হয়েছে।

আজ ৪ এপ্রিল শুক্রবার সকালে চাপরতলা কুতুবুন্নেছা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে চাপরতলা দাওয়াতুল কোরআন ইসলামী সংগঠনের উদ্যোগে চাপরতলা গ্রামের ৮০টি সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে গরুর মাংস বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নাসিরনগর উপজেলা ইমাম পরিষদের সভাপতি ও উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মুফতি মুখলেছুর রহমান।

এসময় দাওয়াতুল কোরআন ইসলামী সংগঠনের সভাপতি মাওলানা জিয়াউর রহমান, সহ-সভাপতি মাওলানা রোকন উদ্দিন,মাওলানা আবদুল হান্নান, সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হকসহ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে দাওয়াতুল কোরআন ইসলামী সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক জানান, ধন্যবাদ জানাই সংগঠনের সব সহযোদ্ধাকে, যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা প্রথম ধাপের কাজটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।

আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি নাসিরনগরের ঐতিহ্যবাহী ফান্দাউকের সভা

নাসিরনগর, 14 February 2024, 1050 Views,

চলারপথে রিপোর্ট :
ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের পীরে কামেলে মোকাম্মল হযরত শাহসূফী আলহাজ¦ সৈয়দ আবদুস ছাত্তার নকশে বন্দী (রঃ) ও পীরে কামেলে মোকাম্মেল হযরত শাহসূফী আলহাজ¦ সৈয়দ নাছিরুল হক (মাসুম) নকশে বন্দী মোজাদ্দেদী ফান্দাউকী (রঃ) দ্বয়ের বার্ষিক ইছালে ছওয়াব উপলক্ষে ২ দিনব্যাপী ফান্দাউকের সভা আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার নাসিরনগর উপজেলার ফান্দাউক খেলার মাঠে অনুষ্ঠিত হবে।

দু‘দিনব্যাপী মাহফিলের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে শুক্রবার বিকেল থেকে। মাহফিল উপলক্ষে প্রায় ১৫ দিন ধরে সামিয়ানা টানানোসহ অন্যান্য কাজ চলছে। বিশাল প্যান্ডেল টানানো হয় আশেকানদের জন্য। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, নাসিরনগর, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ভৈরবসহ বিভিন্ন স্থান থেকে লাখো মানুষের সমাগম ঘটে। তাদের সুবিধার জন্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকবে। শতাধিক শৌচাগার নির্মাণ করা হয়েছে। ৫ হাজার লোক এক সাথে খাবার খাওযার ব্যবস্থা করা হয়েছে। বিশাল এলাকা জুড়ে প্যান্ডেল নির্মান কাজ প্রায় শেষের পথে। আর এর পুরোটাই করা হচ্ছে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে। এক পাশ থেকে অন্যপাশ দেখা যায় না। এ মাহফিলকে ঘিরে এলাকার লোকজনের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়। প্রতিবারের ন্যায় এবারও লাখো মুসল্লির অংশগ্রহনে মূখরিত হবে ফান্দাউক দরবার শরীফ। মাহফিলে তা‘লীম তারবিয়াত প্রদান করবেন ফান্দাউক দরবার শরীফের গদ্দীনিশীন আলহাজ¦ মাওলানা সৈয়দ ছালেহ আহ্মাদ (মামুন)। ওই মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত হয়ে দু‘জাহানের অশেষ ছওয়াব হাসিলের জন্য অনুরোধ জানিয়েছেন। ১৮ ফেব্রুয়ারি রবিবার বাদ ফজর আখেরী মোনাজাত পরিচালনা করবেন ফান্দাউক দরবার শরীফের গদ্দীনিশীন আলহাজ¦ মাওলানা সৈয়দ ছালেহ আক্ষাদ (মামুন)।

উল্লেখ্য, মাহফিলে দরবার শরীফের আওতায় পরিচালিত প্রতিবছরের ন্যায় এবারও ফান্দাউক মদিনাতুল উলুম মাদ্রাসার ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হবে।

নাসিরনগরে স্কুল মিল্ক ফিডিং কার্যক্রমের উদ্বোধন

নাসিরনগর, 18 July 2023, 1449 Views,

চলারপথে রিপোর্ট :
নাসিরনগরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) অর্থায়নে এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে স্কুল মিল্ক ফিডিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ ১৮ জুলাই মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বি.এম. ফরহাদ হোসেন সংগ্রাম।

নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ শুভজিত পালের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইকবাল মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ লতিফ হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নুরে আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাজারুল হুদা, মোহাম্মদ কবির হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ আজহারুল হক, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ সুমন ভূইয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গোড়কান দাস, প্রধান শিক্ষক মফিজুল ইসলামসহ ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পুষ্টির চাহিদা মেটাতে এবং পুষ্টি বিষয়ক সচেতনতা বাড়াতে সরকার পাইলট প্রকল্প হিসেবে সারাদেশে ৩শত উপজেলায় একটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল চলাকালীন প্রতিদিন ২শত মিলিমিটার করে দুধ খাওয়ানো হবে।

নাসিরনগর উপজেলার নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৯২ জন শিক্ষার্থী এই মিল্ক ফিডিং কার্যক্রমের আওতায় স্কুলে এলেই দুধ খেতে পারবে।

নাসিরনগরে মাজার পরিচালনা কমিটি গঠন

নাসিরনগর, 2 February 2024, 1094 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের ভূবন আব্দুল্লাহ নগর সংলগ্ন বড়ধলিয়া হযরত শাহ্ সূফী আব্দুল্লাহ শাহ্(রহ.) মাজারের পূর্বের পরিচালনা কমিটির মেয়াদ উর্ত্তীণ হওয়ায় স্থানীয় নেতৃবৃন্দের পরামর্শ ক্রমে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে পরিচালনা কমিটি গঠনকল্পে এক সভায় ২৩ জনকে উপদেষ্টা করে মাজার পরিচালনা কার্যকরী কমিটিতে মো: নিয়ামত উল্লাহ নিয়ামকে সভাপতি,পূর্বভাগ ইউপি চেয়ারম্যান মো: আক্তার মিয়াকে সিনিয়র সভাপতি,শামছুল কিবরিয়া হাকিম রাজা,সফিকুর রহমান,আলাউদ্দিন, আমিনুর রহমান ইয়ামিন, খাইরুজ্জামান ফারুককে সহ-সভাপতি ও নজরুল ইসলাম ভূইয়াকে সাধারণ সম্পাদক ও দূর্বাজ মিয়া,গোলাম মোহাম্মদ সেলিমকে যুগ্ম সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট আশিকুর রহমানকে কোষাধ্যক্ষ,অলি মেম্বার,আমির হোসেন সহ-কোষাধ্যক্ষ,এমরানুল বারীকে সাংগঠনিক সম্পাদক,শাহজাহান চকদার,মুহিবুর রহমান(মুরাদ),আবদুস ছালামকে সহ-সাংগঠনিক সম্পাদক,মিজানুর রহমান রিপনকে দপ্তর সম্পাদক,জুনায়েদ রহমান,আহসান হাবীব(শতদল),রুকন উদ্দিনকে সহ-দপ্তর সম্পাদক এবং শাহজাহানকে প্রচার সম্পাদক করে শাহ্ সূফী আব্দুল্লাহ শাহ (রহ.) মাজারের পরিচালনা কমিটি গঠন করা হয়।

এ সময় কমিটির নেতৃবৃন্দসহ আশেকান জাকেরান ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

নাসিরনগরে মাহফিলে ভোট চাইলেন দুই প্রার্থী

নাসিরনগর, 25 April 2024, 924 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে উপজেলা পরিষদ নির্বাচন সামনে আচরণবিধি ভঙ্গ করে ওয়াজ মাহফিলে ভোট চাইলেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দুই প্রার্থী।

২৪ এপ্রিল বুধবার বিকেলে নাসিরনগর উপজেলার হরিপুর শংকরদহ খেলার মাঠে আয়োজিত ওয়াজ মাহফিলে ভোট চান তারা। ওই মাহফিলে প্রধান অতিথি ছিলেন আলোচিত ইসলামিক বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী।

মাহফিলে ভোট চান চেয়ারম্যান প্রার্থী কই মাছ প্রতীকের এটিএম মনিরুজ্জামান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী চশমা প্রতীকের শেখ হুমায়ুন কবির।

এসময় চেয়ারম্যান প্রার্থী এটিএম মনিরুজ্জামান তার বক্তব্যে বলেন, ‘উপজেলা পরিষদ নির্বাচনে আমি একজন চেয়ারম্যান প্রার্থী। আমি আপনাদের খেদমত করতে চাই। আগামী ৮ মে নির্বাচনে আপনারা আমাকে ভোট দেবেন।’

মাহফিল শেষে মোনাজাতে চেয়ারম্যান প্রার্থী এটিএম মনিরুজ্জামান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী শেখ হুমায়ুন কবিরের জন্য মোনাজাতে দোয়া করেন মুফতি গিয়াস উদ্দিন তাহেরী।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সাদেকুল ইসলাম বলেন, কোনো ধর্মীয় সভায় কোনো প্রার্থী ভোট চাইতে পারবেন না, তা আচরণবিধিতে অনেক আগেই বলা আছে। তবে আজকের বিষয়টি আমি অবগত নই। আমি কথা বলে তাদের সতর্ক করে দিচ্ছি। পরবর্তী সময়ে এমন হলে তাদের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের দায়ে ব্যবস্থা নেওয়া হবে।

মাহফিলে ভোট চাওয়ার বিষয়ে চেয়ারম্যান প্রার্থী এটিএম মনিরুজ্জামান বলেন, আমাকে মাহফিলে দাওয়াত দেওয়া হয়েছিল। আমি সেখানে দোয়া চেয়েছি। ভোট চাওয়ার আচরণবিধি সম্পর্কে জানা ছিল না।