মহাসড়কে পড়েছিল রক্তাক্ত মরদেহ

সরাইল, 23 June 2023,

চলারপথে রিপোর্ট :
সরাইল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ ২৩ জুন শুক্রবার সকালে উপজেলার বাড়িউড়া নামক স্থানে মরদেহটি পাওয়া যায়।

সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, সকালে মহাসড়কে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। মরদেহ দেখে মনে হয়েছে, হেঁটে মহাসড়ক পার হওয়ার সময় কোনো গাড়ির চাপায় ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

Leave a Reply

লেবানন–সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক : লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি Read more

নদীর প্লাবনভূমি ও কৃষিজমি ভরাটের অভিযোগে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নদীর প্লাবনভূমি ও কৃষিজমিতে অবৈধভাবে বালু Read more

অপহৃত ৭ম শ্রেণীর শিক্ষার্থী উদ্ধার, শ্রীপুরে…

জায়েদুল কবির ভাঙ্গি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক Read more
ফাইল ছবি

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ Read more

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিচয়ে চাঁদা দাবির…

দুলাল মিয়া : বিজয়নগরে র‌্যাব সদস্য পরিচয়ে সাধারণ মানুষের কাছ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দোয়া…

দুলাল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোট পেয়েছেন ইঞ্জিনিয়ার শ্যামল

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যারা এমপি নির্বাচিত হলেন

দুলাল মিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি Read more

হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থীরা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবশালী ও আলোচিত Read more

গাজীপুর জেলার ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী…

জায়েদুল কবির ভাঙ্গি, গাজীপুর: গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনে চারটিতে Read more

ভোটের দিন ধানের শীষের পক্ষে ভোটার…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ Read more

নির্বাচনী দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনরত Read more

বাস খাদে পড়ে ২০জন আহত

সরাইল, সারাদেশ, 7 January 2026, 497 Views,

চলারপথে রিপোর্ট :
দ্রুতগতির একটি বাস খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন। এ দুর্ঘটনাটি ঘটেছে আজ ৭ জানুয়ারি বুধবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায়। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়ামুখী দ্রুতগতির একটি দিগন্ত পরিবহনের লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে প্রায় ১৫-২০ জন আহত হয়। তবে আহতদের মধ্যে কেউ গুরুতর নয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

বন্ধ হলো মাহফিলের নামে অশ্লীল গান-বাজনা

সরাইল, 7 December 2024, 812 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে মাহফিল করার নামে আয়োজন করা গান-বাজনা বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট (ইউএনও) মোঃ মোশারফ হোসাইন গতকাল শুক্রবার রাতে উপজেলার বৈশামুড়া গ্রামে এই অভিযান পরিচালনা করেন। পুলিশ জানায়, ফিরোজ মিয়া নামে এক ব্যক্তি মাহফিলের কথা বলে গান-বাজনার আয়োজন করেন। এ আয়োজন কবরস্থানের পাশে হওয়ায় এলাকার লোকজন আপত্তি তুলেন। বিষয়টি ইউএনও এবং ওসিকে অবহিত করেন তারা। ফিরোজ মিয়াকে এ আয়োজন বন্ধ করতে ফোনে নির্দেশনা দেওয়া হয়। এতে কাজ না হলে এক পর্যায়ে পুলিশ সেখানে অভিযান চালায়। লোক সমাগম বেশি হওয়ায় পুলিশ সেখান থেকে চলে আসে। এরই মধ্যে সেখানে উত্তেজনা দেখা দেয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট (ইউএনও) মোঃ মোশারফ হোসাইন সেখানে অভিযান চালিয়ে গান বাজনা বন্ধ করে দেন। এ সময় ফিরোজ মিয়া পালিয়ে যায়। অভিযানের সময় গান-বাজনার কাজে ব্যবহৃত কিছু জিনিস জব্দ করে নিয়ে আসে পুলিশ।

সরাইল-আশুগঞ্জ থেকে আবদুস সাত্তার ভূইয়াকে এলাকায় অবাঞ্চিত ঘোষনা

আশুগঞ্জ, রাজনীতি, সরাইল, 3 January 2023, 4023 Views,
স্টাফ রিপোর্টার:
আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়া-২-(সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে অংশ নিতে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করার পর জাতীয় সংসদ ও বিএনপি থেকে পদত্যাগ করা উকিল আবদুস সাত্তার ভূইয়াকে বিএনপি থেকে বহিষ্কার ও এলাকায় অবাঞ্চিত ঘোষনা করা হয়েছে। গত রোববার রাতে তাকে দল থেকে বহিষ্কার করা হয় ও গতকাল সোমবার দুপুরে সরাইল ও আশুগঞ্জ উপজেলায় পৃথক সংবাদ সম্মেলন করে তাকে সরাইল ও আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করে সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপি। এর আগে গত রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন অফিস থেকে উকিল আবদুস সাত্তার ভূইয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন সাদ মোহাম্মদ রশিদ নামের তাঁর এক আত্মীয়। জেলা নির্বাচন অফিসার মোঃ জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবেই উকিল আবদুস সাত্তার ভূইয়া উপ-নির্বাচনে অংশ নিবেন।
এদিকে সোমবার দুপুরে সরাইল উপজেলা বিএনপি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে উকিল আবদুস সাত্তার ভূইয়াকে সরাইলে অবাঞ্ছিত ঘোষণা করে। একই সময়ে আশুগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকেও সংবাদ সম্মেলন করে উকিল আবদুস সাত্তার ভূইয়াকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করে। উকিল আবদুস সাত্তার ভূইয়া এই আসন থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ তিনি গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। দলীয় সিদ্ধান্তে গত ১১ ডিসেম্বর তিনি বিএনপির অন্যান্য এমপিদের সাথে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন। জাতীয় সংসদ থেকে পদত্যাগের ১৮দিন পর তিনি গত বৃহস্পতিবার বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন।
বিএনপির নেতা-কর্মীদের সাথে কথা বলে জানা গেছে, উকিল আবদুস সাত্তার ভূইয়া ১৯৭৯ সালে প্রথম তৎকালীন কুমিল্লা -১ (নাসিরনগর ও সরাইলের একাংশ) বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া -১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি বিএনপিতে যোগদান করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া-২-(সরাইল-আশুগঞ্জ) আসন থেকে ১৯৯১ সালে, ১৯৯৬ সালে অনুষ্ঠিত ১৫ ফেব্রুয়ারির নির্বাচনসহ দুটি নির্বাচনে ও সর্বশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দীর্ঘ ২৭ বছর ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ছিলেন।
২০০১ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে উকিল আবদুস সাত্তার ভূইয়া দলের মনোনয়ন পাননি। ওই আসন থেকে চারদলীয় জোটের শীর্ষ নেতা ও ইসলামী ঐক্যজোটের তৎকালীন মহাসচিব মুফতি ফজলুল হক আমিনীকে মনোনয়ন দেয়া হয়। নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট বিজয়ী হয়ে সরকার গঠন করলে উকিল আবদুস সাত্তার ভূইয়াকে টেকনোক্রেট কোটায় প্রতিমন্ত্রী করা হয়।
এ ব্যাপারে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেন, সোমবার দুপুরে সরাইল উপজেলা বিএনপির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করে সরাইল উপজেলায় উকিল আবদুস সাত্তার ভূইয়াকে অবাঞ্চিত ঘোষনা করা হয়েছে। তিনি বলেন, আশুগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকেই সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে আশুগঞ্জ উপজেলায় উকিল আবদুস সাত্তার ভূইয়াকে অবাঞ্চিত ঘোষনা করা হয়।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক জিল্লুর রহমান বলেন, আবদুস সাত্তার ভূইয়াকে দল থেকে বহিস্কারের বিষয়টি কেন্দ্র থেকে আমাদেরকে জানানো হয়েছে। দলের স্বার্থবিরোধী কর্মকান্ডের কারনেই দল থেকে তাকে বহিস্কার হয়েছে। তিনি আরো বলেন, বিএনপি উকিল সাত্তার ভূইয়ার জন্য দল কম করেনি। তিনি বিএনপি থেকে ৫ বার এমপি ও প্রতিমন্ত্রী হয়েছেন। বর্তমান সময়ে উকিল আবদুস সাত্তার ভূইয়া বিএনপির সাথে বেঈমানি করেছেন। তার কোন আদর্শ নেই। তিনি নষ্ট হয়ে গেছেন।

অটোরিকশার ধাক্কায় কিশোর নিহত

সরাইল, 30 July 2024, 992 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক মানসিক প্রতিবন্ধী কিশোর নিহত হয়েছে। গতকাল ২৯ জুলাই সোমবার বিকেলে উপজেলার নাসিরনগর-সরাইল আঞ্চলিক সড়কের কালিকচ্ছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুহিত (১১) উপজেলার কালিকচ্ছ গ্রামের মীর হোসেনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ওসি সোহাগ রানা জানান, বিকেলে উপজেলার কালিকচ্ছ এলাকায় বাড়ির সামনে রাস্তার উপর থেকে ফুটবল আনতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মানসিক প্রতিবন্ধী মুহিত আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও অটোরিকশাটি আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চান্দুরা বাজারে ফুলেল শুভেচ্ছায় বরণ, গণসংযোগে ব্যস্ত মাওলানা জুনায়েদ আল হাবীব

সরাইল, 23 January 2026, 274 Views,

দুলাল মিয়া :
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চান্দুরা ইউনিয়নের চান্দুরা বাজারে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এ সময় ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ উলামা-মাশায়েখ সমর্থিত ও বিএনপি-জমিয়ত জোট (ব্রাহ্মণবাড়িয়া-২) মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীবকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ফুলেল শুভেচ্ছা ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে চান্দুরা বাজার এলাকা। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কর্মসূচি পরিণত হয় উৎসবমুখর পরিবেশে। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ বলেন, মাওলানা জুনায়েদ আল হাবীব একজন আলেম, জনবান্ধব ও নৈতিক নেতৃত্বের প্রতীক। তাঁকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।

গণসংযোগকালে মাওলানা জুনায়েদ আল হাবীব উপস্থিত জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,
“ইনশাআল্লাহ নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার রক্ষায় কাজ করবো।”

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।