বিলে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ, তিতাস নদীতে মিলল মরদেহ

সরাইল, 24 June 2023,

চলারপথে রিপোর্ট :
সরাইলে ধরন্তী বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ রবির হোসেন নামে (১৭) এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ ২৪ জুন শনিবার বেলা সাড়ে ১১টায় দমকল বাহিনীরা সদস্যরা বিল সংলগ্ন তিতাস নদী থেকে তার মরদেহটি উদ্ধার করে।

সে কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী গ্রামের জলিল মিয়ার ছেলে।

সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো: তরিকুল জানান, শুক্রবার রাতে রবির তার ভাইকে সঙ্গে নিয়ে ধরন্তী বিলে মাছ ধরতে গিয়ে বিলের পানিতে তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে শনিবার (২৪ জুন) সকালে দমকল বাহিনীর সদস্যরা তিতাস নদীতে অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে। কিশোরের মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

লেবানন–সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক : লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি Read more

নদীর প্লাবনভূমি ও কৃষিজমি ভরাটের অভিযোগে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নদীর প্লাবনভূমি ও কৃষিজমিতে অবৈধভাবে বালু Read more

অপহৃত ৭ম শ্রেণীর শিক্ষার্থী উদ্ধার, শ্রীপুরে…

জায়েদুল কবির ভাঙ্গি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক Read more
ফাইল ছবি

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ Read more

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিচয়ে চাঁদা দাবির…

দুলাল মিয়া : বিজয়নগরে র‌্যাব সদস্য পরিচয়ে সাধারণ মানুষের কাছ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দোয়া…

দুলাল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোট পেয়েছেন ইঞ্জিনিয়ার শ্যামল

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যারা এমপি নির্বাচিত হলেন

দুলাল মিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি Read more

হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থীরা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবশালী ও আলোচিত Read more

গাজীপুর জেলার ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী…

জায়েদুল কবির ভাঙ্গি, গাজীপুর: গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনে চারটিতে Read more

ভোটের দিন ধানের শীষের পক্ষে ভোটার…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ Read more

নির্বাচনী দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনরত Read more

এবারও বিএনপির মনোনয়ন পেলো না রুমিন ফারহানা

জাতীয়, সরাইল, সারাদেশ, 4 December 2025, 541 Views,

চলারপথে রিপোর্ট :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনের প্রার্থী ঘোষণার পর আজ ৪ ডিসেম্বর দ্বিতীয় দফায় আরো ৩৬টি আসনের প্রার্থীর নাম প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মোট ২৭২ আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করল। এখনো ফাঁকা রয়েছে ২৮টি আসন, যেখানে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা খোলা আছে।

আজ ৪ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এই তালিকা প্রকাশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে, এবারও দলের সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা মনোনয়ন পাননি। যদিও তার নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়ার দুইটি আসন- ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে এখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি কোনো প্রার্থী ঘোষণা করেনি।

এর আগে, গত ৩ নভেম্বর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রথম দফায় ২৩৭ আসনের প্রার্থীর তালিকা প্রকাশ করেছিলেন মহাসচিব মির্জা ফখরুল। সেসময় মাদারীপুর-১ আসনে মনোনয়ন পাওয়া কামাল জামান মোল্লার প্রার্থিতা স্থগিত করা হয়। দ্বিতীয় দফায় ওই আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন নাদিরা আক্তার।

ফলাফল স্থগিতের পর ভোটকেন্দ্রে অনিয়মের তদন্ত শুরু

আশুগঞ্জ, সরাইল, 8 November 2023, 2129 Views,

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপনির্বাচন

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে কয়েকটি ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগের তদন্ত শুরু হয়েছে। আজ ৮ নভেম্বর বুধবার দুপুরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৈঠকের মাধ্যমে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রুহুল আমিন তদন্ত কার্যক্রম শুরু করেন।

খোঁজ নিয়ে জানা যায়, গত ৫ নভেম্বর রবিবার ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকে শাহজাহান আলম ৬৬ হাজার ৩১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা কলার ছড়ি প্রতীকে পান ৩৭ হাজার ৫৫৭ ভোট।

তবে, আশুগঞ্জ উপজেলার বড়তল্লা, তালশহর পশ্চিম ও যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার নির্বাচনের ফলাফলের গেজেট স্থগিত করে অভিযোগ তদন্তের নির্দেশ দেয় নির্বাচন কমিশন।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রুহুল আমিনকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হলে ৮ নভেম্বর বুধবার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. জয়নাল আবেদীনসহ প্রিজাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বক্তব্য শুনতে বৈঠকের আয়োজন করা হয়।

তবে তদন্তের বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রুহুল আমিন গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে রাজি হননি। আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজনীতি, সরাইল, 19 December 2025, 291 Views,

সঞ্জীব ভট্টাচার্য্য :
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ওসমান হাদির মৃত্যুর দায় সরকারকে নিতে হবে। বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে ঢাকা শহরের আইনশৃঙ্খলার যে অবনতি ঘটেছে, তার দায়ও এই সরকারকেই নিতে হবে। আজ ১৯ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বিটঘর বাজার বালুর মাঠে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

রুমিন ফারহানা আরো বলেন, আমাদের মধ্যেও ভয় তৈরি হয়েছে। শোনা যাচ্ছে ৫০ থেকে ৬০ জন এমপির একটি তালিকা তৈরি করা হয়েছে। নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করার জন্য তাদের ওপর হামলার পরিকল্পনা রয়েছে। হায়াত-মওতের মালিক আল্লাহ, হেফাজতের মালিকও আল্লাহ। কিন্তু তাই বলে সরকার তার দায় এড়াতে পারে না।

পানিশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজিত সভায় ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, জাতীয় নির্বাচনের আগে কার কার বাড়িতে অবৈধ অস্ত্র আছে এবং কার হেফাজতে অবৈধ অস্ত্র রয়েছে-সেগুলো খুঁজে বের করতে হবে। পুলিশের পাশাপাশি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ভূমিকা রাখতে হবে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র যদি কারও কাছে পাওয়া যায়, তাহলে অবশ্যই তাকে আইনের আওতায় আনতে হবে।

রুমিন ফারহানা আরো বলেন, ২০২৬ সালের নির্বাচনে যারা প্রার্থী হবেন, ভোটার হবেন এবং প্রার্থীদের পক্ষে মাঠে কাজ করবেন- প্রত্যেক মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের।

নিজের নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যাই হোক, আমি সরাইল ও আশুগঞ্জ থেকে নির্বাচন করব। আমি যা বলি, তাই করি- ভালো হলে ভালো, মন্দ হলে আমার কিছু করার নেই।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সরাইলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সরাইল, 22 February 2024, 1114 Views,

চলারপথে রিপোর্ট :
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বুধবার সরাইলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনের সংসদ সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহিরুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মঈন উদ্দিন মঈন।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবা উল আলম ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, ভাইস চেয়ারম্যান মোঃ আবু হানিফ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম।

আলোচনা শেষে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

সরাইলে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে দুই শিশুর মৃত্যু

সরাইল, 22 June 2023, 1415 Views,

চলারপথে রিপোর্ট :
সরাইলে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ ২২ জুন বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হচ্ছে- উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাকিয়া এলাকার ইলিয়াস মিয়ার মেয়ে ফাতেমা বেগম (৪) ও একই এলাকার কাশেম মিয়ার মেয়ে জান্নাত (৪)। তারা সম্পর্কে মামাতো ফুফাতো বোন।

অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন ভূঁইয়া জানান, দুপুরে উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাকিয়া এলাকায় নিজ বাড়ির পাশে দুই শিশু খেলা করছিল। খেলার কোনো এক ফাঁকে ঘরের পাশে ইঁদুরের গর্তে ইঁদুর মারার জন্য রাখা সাদা ট্যাবলেট চকলেট মনে করে খেয়ে ফেলে তারা অচেতন হয়ে পড়ে। পরে স্বজনেরা তাদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এক শিশুর মৃত্যু হয়। অপর শিশুকে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে গেলে সেখানে তার মৃত হয়।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠিয়েছি।