চলারপথে রিপোর্ট :
নাসিরনগরে পুষ্টির জন্য সমন্বয়কারীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে গতকাল শনিবার এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়ের সভাপতিত্বে ও মেডিকেল টেকনোলজিষ্ট(ইপিআই) শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (জাতীয় পুষ্টি সেবা) অধ্যাপক ডাঃ মিজানুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ইনফরমেশন এন্ড প্ল্যান্ডি কর্মকর্তা (জাতীয় পুষ্টি) ডাঃ সারমিন কাওসার ।
কর্মশালায় বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ জিতু মিয়া, প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী ও সাংবাদিক আকতার হোসেন ভূইয়া প্রমুখ।
অবহিতকরণ সভায় সরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাংবাদিক ও চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
চলারপথে রিপোর্ট :
নাসিরনগরে লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোর্কণ গ্রামে চার শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও দরিদ্র ১৫ জনের মাঝে সোলার বিতরণ করা হয়েছে।
আজ ৩ আগস্ট শনিবার সকালে গোর্কণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে গেট এরিয়া লিডার পিডিজি কাজী সাইফুল ইসলাম এসব খাদ্য সামগ্রী ও সোলার লাইট বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, পেঁয়াজ, তেলসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী।
লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ শরীফের সভাপতিত্বে ও সাবেক ব্যাংক কর্মকর্তা সৈয়দ সালাউদ্দিন মুকুলের সঞ্চালনায় খাদ্য সামগ্রী ও সোলার লাইট বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মাল্টিপোল জেলা-৩১৫ এ-৩ এর বাংলাদেশের কাউন্সিল চেয়ারপার্সন লায়ন ফারহানা বক্স, জেলা গর্ভনর লায়ন সামসুল ইসলাম, লায়ন এস.কে বামরুল, লায়ন মোঃ জাকির হোসেন, লায়ন রিয়াজ বশির, আহমেদ কাজল, গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহিন, গোকর্ণ সৈয়দ ওয়াল্লী উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সনজিৎ কুমার দেব, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিজ মিয়া, প্রাছাসের সভাপতি অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরী শরীফ, বিশিষ্ট সমাজসেবক হুমায়ুন রেজা চৌধুরী। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের প্রেসিডেন্ট সৈয়দ মোঃ শরীফ জানান,লায়নস ক্লাব অব ঢাকা নর্দান জনসেবামূলক কাজ করে থাকে। অসহায় ও গরীব মানষের বিনামূল্যে চোখের চিকিৎসা, শিক্ষার্থীদের বিভিন্ন সহযোগিতা ছাড়াও ত্রাণ বিতরণসহ জনসেবামূলক কাজ করছে।
মুরাদ মৃধা, নাসিরনগর :
নাসিরনগরে অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
আজ ১১ জানুয়ারি শনিবার দুপুরে নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের দৌলতপুর নতুন বাজার মাঠে ” সূর্যতরুণ সমাজ কল্যাণ সংস্থা” (সূসকস) এর উদ্যোগে প্রায় ২ শতাধিক শীতার্ত পরিবারের মাঝে এই শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। সূর্যতরুণ সমাজ কল্যাণ সংস্থা (সূসকস) এর প্রতিষ্ঠাতা ও মাতৃছায়া ইসলামী একাডেমি এর পরিচালক বাবুল মিয়ার সঞ্চালনায় ও ধরমন্ডল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. ফিরোজ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ শফিকুল ইসলাম শফিক।
বিশেষ অতিথি ছিলেন সূর্যতরুণ সমাজ কল্যাণ সংস্থার (সূসকস) সভাপতি মো. আব্দুল বাছির, সাধারণ সম্পাদক জামিল আহমেদ, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাওঃ সালা উদ্দিন, সহ-সভাপতি শাহারুখ মিয়া, ধরমন্ডল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মজিবুর রহমান, নাসিরনগর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি, সাবেক যুগ্ম-আহবায়ক তোফায়েল আহমেদ, কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক তন্ময় আহমেদ, ওয়ার্ড বিএনপির সভাপতি জাহিদ মিয়া, কামাল মিয়া, বিএনপি নেতা কাজী শাবাল মিয়া, বিএনপি নেতা শানু মিয়া, মীর খা প্রমুখ।
এছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। আমি বিএনপির হয়ে মানুষের জন্য কাজ করি, দল আমাকে মনোনয়ন দিলে নাসিরনগরের উন্নয়নে কাজ করে যাব এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
চলারপথে রিপোর্ট :
পবিত্র ঈদ উল-ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলায় অসহায় ও গরীব মানুষের মধ্যে গোশত (মাংস) বিতরণ করা হয়েছে।
আজ ৪ এপ্রিল শুক্রবার সকালে চাপরতলা কুতুবুন্নেছা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে চাপরতলা দাওয়াতুল কোরআন ইসলামী সংগঠনের উদ্যোগে চাপরতলা গ্রামের ৮০টি সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে গরুর মাংস বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নাসিরনগর উপজেলা ইমাম পরিষদের সভাপতি ও উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মুফতি মুখলেছুর রহমান।
এসময় দাওয়াতুল কোরআন ইসলামী সংগঠনের সভাপতি মাওলানা জিয়াউর রহমান, সহ-সভাপতি মাওলানা রোকন উদ্দিন,মাওলানা আবদুল হান্নান, সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হকসহ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে দাওয়াতুল কোরআন ইসলামী সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক জানান, ধন্যবাদ জানাই সংগঠনের সব সহযোদ্ধাকে, যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা প্রথম ধাপের কাজটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।
চলারপথে রিপোর্ট :
নাসিরনগরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) অর্থায়নে এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে স্কুল মিল্ক ফিডিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ ১৮ জুলাই মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বি.এম. ফরহাদ হোসেন সংগ্রাম।
নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ শুভজিত পালের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইকবাল মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ লতিফ হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নুরে আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাজারুল হুদা, মোহাম্মদ কবির হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ আজহারুল হক, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ সুমন ভূইয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গোড়কান দাস, প্রধান শিক্ষক মফিজুল ইসলামসহ ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পুষ্টির চাহিদা মেটাতে এবং পুষ্টি বিষয়ক সচেতনতা বাড়াতে সরকার পাইলট প্রকল্প হিসেবে সারাদেশে ৩শত উপজেলায় একটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল চলাকালীন প্রতিদিন ২শত মিলিমিটার করে দুধ খাওয়ানো হবে।
নাসিরনগর উপজেলার নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৯২ জন শিক্ষার্থী এই মিল্ক ফিডিং কার্যক্রমের আওতায় স্কুলে এলেই দুধ খেতে পারবে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে আহলে সুন্নাত ওয়াল জামাত নাসিরনগর উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জামিয়া মতিনিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পীরজাদা মাওলানা রিয়াজুল করিম আলকাদরীর নেতৃত্বে এক বর্ণাঢ্য জশনে জুলুছ (শোভাযাত্রা) বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে সমবেত হয়। এসময় বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী, বিভিন্ন দরবার শরীফের পীর মাশায়েখসহ হাজার হাজার মুসল্লী জুলুসে অংশ গ্রহণ করেন।
পরবর্তীতে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পীরজাদা মাওলানা রিয়াজুল করিম আলকাদরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা কাজী আতাউর রহমান গিলমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম (এমপি)।
এসময় উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক সভাপতি পীরজাদা মাওলানা কাজী আলাউদ্দিন আহমেদ, বর্তমান সহ-সভাপতি পীরজাদা সৈয়দ সিরাজুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম আজিজি, জামিয়া মতিনিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরজাদা মাওলানা মুস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আক্তারুজ্জামান, প্রভাষক মাওলানা আশরাফুল আজিজিসহ আলেম ওলামা ও পীর মাশায়েখগন বক্তব্য রাখেন।
এছাড়াও উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অসিম কুমার পাল, সাধারণ সম্পাদক লতিফ হোসেন, যুগ্ম-সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপুসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও বিভিন্ন দরবার শরীফের পীর মাশায়েখগন উপস্থিত ছিলেন। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এসময় মাহফিলে একটি বিশেষ স্মরণিকার মোড়ক উম্মোচন করা হয়।
পরবর্তীতে মিলাদ-কিয়াম ও মোনাজাতের মাধ্যমে মাহফিলটি শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক সভাপতি পীরজাদা মাওলানা কাজী আলাউদ্দিন আহমেদ আলকাদরী।