আখাউড়ায় কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে অভিযান, পাচঁ ব্যবসায়ীকে জরিমানা

আখাউড়া, 5 July 2023,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় কাঁচা মরিচের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে সবজি বাজারে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ ৫ জুলাই বুধবার বেলা সাড়ে ১২ টায় আখাউড়া পৌরসভার সড়ক বাজারের সবজি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাঁচা মরিচ ছাড়াও অন্যান্য নিত্যপণ্যের দামের বিষয়েও তদারকি করা হয়।

এ সময় চড়া দামে কাঁচা মরিচ বিক্রি করার অপরাধে তিন ব্যবসায়ীকে ও পণ্যের মূল্য কারচুপি, মূল্যতালিকা ও ভাউচার না থাকায় দুই মুদি দোকানিকে বিভিন্ন অংকে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান জানান, কাঁচা মরিচসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তদারকির লক্ষ্যে এ অভিযান চালানো হয়েছে। অভিযানের ফলে বাজারে কাঁচা মরিচের দাম কমতে শুরু করেছে বলে জানান তিনি। তিনি আরো জানান, সরবরাহের সংকটের কারণ দেখিয়ে ঈদের কয়েক দিন আগে থেকে এখানের বাজারে কাঁচা মরিচের দাম হু হু করে বাড়তে শুরু করে। মাত্র কয়েক দিনের ব্যবধানে পাইকারিতে প্রতি কেজি কাঁচা মরিচের দাম বেড়ে ৫৫০ টাকায়ও বিক্রি হয়। আর খুচরা বাজারে মরিচের দাম বেড়ে কেজিতে ৭০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে।

আখাউড়া থানা পুলিশের একটি বিশেষ দলের সহযোগিতায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৫ ব্যবসায়ীকে এ জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

সরাইলে তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র, আহত ৪০

চলারপথে রিপোর্ট : সংঘর্ষ যেন কোন ভাবেই পিছু ছাড়ছে না Read more

কৃষি জমিতে মাটি কাটার দায়ে ৬…

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে কৃষি জমিতে অবৈধ পন্থায় Read more

যমজ বোনের সাফল্য, মেডিক্যাল কলেজে ভর্তির…

অনলাইন ডেস্ক : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় যমজ বোন মেডিক্যাল কলেজ Read more

নবীনগরে পৌর ছাত্রলীগ নেতা গ্রেফতার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে পুলিশের ডেভিল হান্ট অভিযানে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সাদ্দাম হত্যা মামলার আসামীদের ফাঁসির…

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রদল কর্মী মো. সাদ্দাম (৩৫) Read more

গর্ভকালীন যত্নের মাধ্যমে স্বাভাবিক প্রসবের প্রচার

ডা. তমা রানী পাল “আসুন, গর্ভকালীন যত্ন নিয়ে স্বাভাবিক প্রসবকে Read more

ইউনিয়ন ডিজিটাল সেন্টারে ভাতা নিয়ে ভয়াবহ…

চলারপথে রিপোর্ট : কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নে সামাজিক নিরাপত্তা Read more

নাসিরনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ Read more

নাসিরনগর হানাদার মুক্ত দিবস পালিত

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার জেলার নাসিরনগর উপজেলা ৭ ডিসেম্বর হানাদার Read more

নাসিরনগর হানাদার মুক্ত দিবস আজ

চলারপথে রিপোর্ট : আজ ৭ ডিসেম্বর নাসিরনগর পাক হানাদার মুক্ত Read more

মোবাইলে কথা বলার সময় ট্রেনে কাটা…

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে রেললাইনে হেঁটে Read more

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া…

চলারপথে রিপোর্ট : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা Read more

আখাউড়া-আগরতলা রেলপথে প্রথমবারের মতো চলল ‘ট্র্যাক কার’

আখাউড়া, আন্তর্জাতিক, 16 August 2023, 2128 Views,

চলারপথে রিপোর্ট :
প্রথমবারের মতো আখাউড়া-আগরতলা রেলপথে চালানো হলো ‘ট্র্যাক কার’। আজ ১৬ আগস্ট বুধবার সন্ধ্যা পৌনে ৭টায় আখাউড়া উপজেলার গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন ইয়ার্ডে পরীক্ষামূলক ট্রেন চলাচলের প্রস্তুতি হিসেবে সফলভাবে এই ট্র্যাক কার চালানো হয়। আগামী ২২ আগস্ট বহুল কাঙ্ক্ষিত এই রেলপথে পরীক্ষামূলক ট্রেন চলাচল করার কথা রয়েছে।

আখাউড়া-আগরতলা রেলপথের ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক ভাস্কর বকশি জানান, পরীক্ষামূলক ট্রেন চলাচলের প্রস্তুতি হিসেবে সন্ধ্যায় ট্র্যাক কার চালানো হয়েছে। পুরো রেলপথ সম্পূর্ণ প্রস্তুত না হওয়ায় গঙ্গাসাগর ইয়ার্ডেই চালানো হয়। তবে রেললাইনের যেটুকু অংশের কাজ বাকি আছে তা ২২ আগস্টের আগে শেষ হয়ে যাবে।

উল্লেখ্য, ২০১৮ সালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গঙ্গাসাগর থেকে ভারতের আগরতলার নিশ্চিন্তপুর পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ শুরু হয়। সাড়ে ১০ কিলোমিটার দৈর্ঘ্যের আখাউড়া-আগরতলা রেলপথের বাংলাদেশ অংশে পড়েছে সাড়ে ৬ কিলোমিটার রেলপথ। প্রকল্পের বাংলাদেশ অংশ বাস্তবায়নে ব্যয় হচ্ছে প্রায় ২৪১ কোটি টাকা। আগামী সেপ্টেম্বরে দুই দেশের প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করবেন।

আখাউড়ায় আওয়ামী লীগ নেতার দাফন সম্পন্ন

আখাউড়া, 10 March 2024, 843 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন খাদেম লিটনের নামাজে জানাযা আজ ১০ মার্চ রবিবার দুপুরে খড়মপুর মাজার শরীফ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় জানাযা শেষে মাজার সংলগ্ন কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এ দিকে আওয়ামী লীগ নেতার জানাজায় অংশ নিতে রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, আলেম উলামা, ব্যবসায়ী, সাংবাদিক, বিভিন্ন সামাজিক সাস্কৃতিক সংগঠন, স্থানীয় বাসিন্দা, আত্মীয় স্বজনসহ ধর্মপ্রাণ মুসলমানদের ঢল নামে।

জানাযা এর প্রাক্কালে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাবেক পৌর মেয়র মো. নুরুল হক ভূঁইয়া, উপজেলা জাতীয় পার্টির নেতা মো. নজরুল হক ধনু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল, পৌর আওয়ামী লীগ সভাপতি মো. আব্দুল্লাহ ভূঁইয়া বাদল, মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক মো. ছালে নেওয়াজ খান, ওয়ার্ড কাউন্সিলর তাকদির খাদেম, এনাম খাদেম, আখাউড়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী হান্নান খাদেম প্রমুখ।

বক্তারা বলেন, নাসির উদ্দিন খাদেম লিটন ছিলেন একজন বিরল ব্যক্তিত্বসম্পন্ন ও স্পষ্টভাষী লোক। তিনি ছিলেন সর্বশ্রেণির লোকদের কাছে শ্রদ্ধার পাত্র। সর্বদাই তার পরোপকার করা ছিল প্রধান কাজ। তিনি সমাজে যে আদশের্র দৃষ্টান্ত রেখে গেছেন তা দিক নির্দেশক হয়ে থাকবে। তিনি ছিলেন বহুগুণের অধিকারী। তার মৃত্যুতে উপজেলাবাসী ব্যক্তিত্ব সম্পন্ন একজন লোককে হারাল। নাসির উদ্দিন খাদেম লিটন শনিবার রাত সাড়ে ৮টা পৌর শহরের খড়মপুর মাজার এলাকায় সালিশ সভায় এসে স্ট্রোক করেন। এরপর লোকজনরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীরা ছুটে আসেন তাকে এক নজর দেখতে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এদিকে নাসির উদ্দিন খাদেম লিটনের মৃত্যুতে আইনমন্ত্রী আনিসুল হক, আখাউড়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌরসভা মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ ভূঁইয়া বাদল, মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু, ওয়ার্ড কাউন্সিলর তাকদির খাদেম, মো. এনাম খাদেম, সাংবাদিক কাজী হান্নান খাদেম মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে তার পরিবারের প্রতি সহানুভূতি জ্ঞাপন করেন।

আখাউড়ায় আবাসিক হোটেল থেকে নারীসহ ৩জন গ্রেফতার

আখাউড়া, 29 November 2024, 494 Views,

চলারপথে রিপোর্ট
একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে দুই নারীসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ ২৯ নভেম্বর শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতারকৃতরা হলেন- ভূঁইয়া আবাসিক হোটেলের কর্মচারী হবিগঞ্জের মাধবপুরের পিয়াম গ্রামের জাবেদ আলীর ছেলে আলম, আখাউড়া উপজেলার ভবানীপুর গ্রামের ফরিদ মিয়ার মেয়ে তিশা আক্তার ও ময়মনসিংহের ফুলপুরের ছোট শুনোই গ্রামের রুকন মিয়ার স্ত্রী শান্তা।

আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। এর আগে, পৌর শহরের সড়ক বাজার ভূঁইয়া আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে আবাসিক হোটেলগুলোকে অসামাজিক কার্যকলাপ চলছে। প্রকাশ্যে দিন-দুপুরে নির্ভয়ে আবাসিক হোটেলে যৌনকর্মীরা যাচ্ছেন। এতে করে বাজারের পরিবেশ নষ্ট হচ্ছে এমন অভিযোগ স্থানীয়দের।

পুলিশ জানায়, পৌর শহরের সড়ক বাজার এলাকায় ভূঁইয়া আবাসিক হোটেলে অসামাজিক কাজ চলছে গোপন সংবাদ মাধ্যমে খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কাজে জড়িত থাকায় দুই নারীসহ ৩ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। আখাউড়া থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকায় দুই নারীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এসব অসামাজিক কার্যকলাপ বন্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, অপরাধ নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

আন্তঃনগর ট্রেনের টিকিটসহ কালোবাজারি কালু গ্রেফতার

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া সদর, 17 July 2025, 282 Views,

চলারপথে রিপোর্ট :
আন্তঃনগর ট্রেনের টিকিটসহ মো. কালু (৪১) নামে এক কালোবাজারিকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ।

আজ ১৭ জুলাই বৃহস্পতিবার সকালে রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারের সামনে টিকিট বিক্রির সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. শফিকুল ইসলাম আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত মো. কালু ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মো. সাচ্চু মিয়ার ছেলে।

ওসি মো. শফিকুল ইসলাম বলেন, কালুর কাছ থেকে আন্তঃনগর ট্রেনের পাঁচটি টিকিট পাওয়া যায়। এসব টিকিটে ১৭টি আসন রয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে টিকিট বিক্রির পাঁচ হাজার ১০০ টাকা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে পাঠানো হয়েছে।

৪২ বছর পরও আসামীকে ধরতে পেরেছে : আইনমন্ত্রী

আখাউড়া, রাজনীতি, 2 February 2024, 1221 Views,

চলারপথে রিপোর্ট :
‘সাগর-রুনি হত্যা মামলার সঠিক তদন্তের জন্য পুলিশকে ৫০ বছর সময় দিতে হবে’ আইনমন্ত্রীর এমন মন্তব্যের বিষয় জানতে চাইলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেন, এটা বিতর্কের প্রশ্ন না। আমার কষ্ট হয়। আপনাদের জন্য ভালো কথা বললেও আপনারা অন্য ভাবে নেন। আমি বলেছি, যারা সত্যিকারের এই অপরাধটা করেছে তাদেরকে ধৃত করার জন্য সবরকম চেষ্টা করেও যদি সময় লাগে এবং আপেক্ষিক ভাবে আমি বলেছি ৫০ বছরও যদি লাগে। কিন্তু যারা এই অপরাধ করেছে তাদেরকে ধরার জন্য যত সময় লাগুক তাদেরকে আমরা ধরবো। এই কথাকে আপনারা (সাংবাদিক) মনে করেছেন যে, ৫০ বছর লাগবে।

আজ ২ ফেব্রুয়ারি শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে ষ্টেশনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী আরো বলেন, আমার কথা হচ্ছে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। আসল অপরাধিকে ধরা উচিত। আমাদের আইনী কাঠামোতে বলা হয়, যে অপরাধি নয়, তাকে হয়রানি করা যাবে না। প্রকৃত অপরাধীকে ধরতে হবে। সেই কারণে আমি এই কথা বলেছি। আপনারা (সাংবাদিক) গেলেন ক্ষ্যাপে। আমি বুঝলাম না ভালো কথা বললেও আপনারা এরকম ক্ষেপে যান কেন, প্রশ্ন তাঁর।

এই মামলাটির তদন্ত ধীর গতি হচ্ছে কিনা এবং এরকম বিলম্বে তদন্তের আর নজির আছে কিনা-এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, আমি যেই কারণে সময়ের কথাটা বলেছি। পৃথিবীতে এরকম অনেক মামলা আছে। ৪২ বছর পরে ইউনাইটেড কিংডমে (যুক্তরাজ্য) একটি খুনের মামলার আসামীদেরকে ধরতে পেরেছে। এমেরিকায় কিছু দিন আগে ২৪ বছর পরে একটি খুনের মামলার রহস্য উদঘাটন করেছে। আমার কথা হচ্ছে-পুলিশ চেষ্টা করছে। তাদের তদন্ত চলছে। প্রকৃত আসামীকে এখন পর্যন্ত তদেেন্ত ধরতে পারছে না, এই জন্য তদন্তে সময় লাগছে।

তিনি সাংবাদিকদের প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, আপনারা কি চান তদন্ত বন্ধ হয়ে যাক। আমি এই কারণেই বলেছি, যতক্ষণ পর্যন্ত অপরাধিকে না ধরা হবে ততদিন পর্যন্ত তদন্ত চলবে।

এর আগে ঢাকা থেকে আন্ত:নগর মহানগর এক্সপ্রেস ট্রেনে আইনমন্ত্রী আনিসুল সকাল সোয়া দশটায় আখাউড়া জংশন ষ্টেশনে এসে পৌঁছেন। এসময় দলীয় নেতাকর্মীরা তাঁকে স্বাগত জানান। তিনি ২ দিনের সফরে নিজ নির্বাচনী এলাকায় আসেন। তিনি বিকালে কসবা উপজেলা আওয়ামীলীগ আয়োজিত গণসংবর্ধনায় যোগদান করবেন। পরদিন আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নে একটি সেতু উদ্বোধন এবং দলীয় জনসভায় যোগদান করার কথা রয়েছে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ আতাউর রহমান নাজিম, আব্দুল মমিন বাবুল, ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন, উপজেলা মহিলালীগের সাধারণ সম্পাদক পিয়ারা আক্তার পিওনা প্রমুখ।