পশ্চিমবঙ্গে নির্বাচনে ব্যাপক সহিংসতা, প্রাণ গেল ৮ জনের

আন্তর্জাতিক, 8 July 2023,

অনলাইন ডেস্ক :
ভারতের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। গুলি, ছুরিকাঘাত ও বোমা হামলায়-ভোট গ্রহণ শুরুর প্রথম চার ঘণ্টার মধ্যেই অন্তত ৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

আজ ৮ জুলাই রবিবার রাজ্যের ২২টি জেলার ৬৩ হাজার ২২৯টি গ্রাম পঞ্চায়েত আসন, ৯ হাজার ৭৩০টি পঞ্চায়েত সমিতির আসন এবং ৯২৮টি জেলা পরিষদের আসনে নির্বাচন শুরু হয়।

রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এসব সহিংসতার জন্য একে-অপরকে দোষারোপ করেছে।

কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, পঞ্চায়েত নির্বাচনের আগ থেকেই হামলা, সংঘর্ষ চলছিল। নির্বাচনের দিন এগুলো প্রকট আকার ধারণ করে। রাজ্যের অসংখ্য জায়গায় গুলির ঘটনা ঘটে। কোথাও কোথাও বোমা হামলাও হয়।

আনন্দাবাজার আরও জানিয়েছে, মুর্শিদাবাদে দুই তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠেছে। জেলার বিভিন্ন এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূল, কংগ্রেস এবং সিপিএমের কর্মীরা।

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়েও হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। কোচবিহারের ফলিমারি গ্রাম পঞ্চায়েতে ভোটেরহাট ৪/৩৮ নম্বর বুথে বিজেপির এজেন্টকে খুনের অভিযোগ উঠেছে। মালদহের মানিকচকে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ তোলা হয়েছে কংগ্রেসের বিরুদ্ধে। উত্তর দিনাজপুরের চাপড়ায় তৃণমূলের এক কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে।

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে চকমরিচায় দুই আইএসএফ কর্মীকে গুলি করার অভিযোগ তোলা হয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ক্ষমতাসীনরা।

এছাড়া কোচবিহারের সিতাইয়ে নির্বাচনের বুথে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। এ সময় ব্যালট প্যাপারও পুড়িয়ে দেওয়া হয়।

২০২৪ সালে ভারতে হবে লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনটি বেশ গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। কেন্দ্রের ক্ষমতায় থাকা বিজেপি লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে শক্ত অবস্থান তৈরির চেষ্টা করছে। ফলে নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই রাজ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে। এসব সহিংসতায় নির্বাচনের আগের ৩০ দিনে অন্তত ১৮ জন নিহত হন। নির্বাচনের দিন এ সংখ্যা আরো বেড়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার

Leave a Reply

কেন্দ্রের নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর সমন্বিত মহড়া

দুলাল মিয়া : সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় Read more

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে লিফলেট Read more

আখাউড়া পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নোনাসার Read more

নির্বাচনি জ্বরে কাঁপছে ব্রাহ্মণবাড়িয়া-২, আলোচনায় খেজুর…

দুলাল মিয়া : মাঝখানে আর মাত্র ৩দিন বাকি। নির্বাচনি জ্বরে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর ও নবীনগর এবং কুমিল্লার Read more

বৈষম্যের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান ছিল ঐতিহাসিক…

অনলাইন ডেস্ক : সামাজিক বৈষম্য দূর করে ‘ইনসাফভিত্তিক রাষ্ট্র’ প্রতিষ্ঠার Read more

ক্ষমতায় এলে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা…

অনলাইন ডেস্ক : ক্ষমতায় এলে সর্বপ্রথম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব Read more

বিএনপি সরকার গঠন করতে পারলে প্রতিটি…

দুলাল মিয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনে পৌঁছেছে ৯ হাজারের…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলায় পোস্টাল ভোট সংগ্রহ কার্যক্রমে ব্যাপক Read more

যে দেশকে বিশ্বাস করে না, সে…

অনলাইন ডেস্ক : স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করা সম্ভব Read more

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের প্রধান গ্রেফতার

দুলাল মিয়া : আন্তঃজেলা ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া Read more

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র উদ্ধার

চলারপথে রিপোর্ট : ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি Read more

নির্বাচনী প্রচারণার মঞ্চ ভেঙে ৫জন নিহত

আন্তর্জাতিক, 23 May 2024, 880 Views,

অনলাইন ডেস্ক :
মেক্সিকোর মুভমেন্ট পার্টির নির্বাচনী প্রচারণার মঞ্চ ভেঙে নিহত হয়েছেন পাঁচজন। ২২ মে বুধবার বিকেলে দেশটির নুয়েভো লিয়নে এ ঘটনা ঘটে। সূত্র : রয়টার্স

স্থানীয় গভর্ণর স্যামুয়ের গারসিয়া বলেন, মঞ্চ দুর্ঘটনায় আরো ৫০ জন আহত হয়েছেন। এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নেওয়া হয়েছে।

সেন্ট্রিস্ট সিটিজেনস মুভমেন্ট পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জর্জ আলভারেজ মেনেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, সান পেদ্রো গারজা গার্সিয়া শহরে চালানো নির্বাচনী প্রচারণায় হঠাৎ করে একটি ঝড়ে মঞ্চটি ভেঙে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন প্রেসিডেন্ট প্রার্থী জর্জ আলভারেজ নিজেও। তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সুস্থ আছেন বলে জানান। তবে তার কর্মীরা আহত হওয়ায় তিনি নির্বাচনী প্রচারণা স্থগিত করেছেন।

এ দুর্ঘটনার জন্য ঝড় বৃষ্টিকে দায়ী করেছেন গভর্ণর গারসিয়া। এছাড়া স্থানীয় বাসিন্দাদের বজ্রপাত ও ঝড় বৃষ্টি থেকে নিরাপদে থাকতে ঘরে থাকার আহ্বান জানান।

মেক্সিকোতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২ জুন।

পাকিস্তানে প্রবল বৃষ্টিতে নিহত ৬জন

আন্তর্জাতিক, 15 July 2025, 255 Views,

অনলাইন ডেস্ক :
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে টানা বর্ষণে অন্তত ছয়জন নিহত এবং এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। ১৪ জুলাই সোমবার ব্যাপক বৃষ্টিপাতের ফলে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয় এবং বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়।

স্থানীয় আবহাওয়া অফিসের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ওকারায়-৭২ মিলিমিটার। এছাড়া সাহিওয়াল ৬৬ মিলিমিটার, ডেরা গাজি খান ৫১ মিলিমিটার, মিয়ানওয়ালি ৩৮ মিলিমিটার, বাহাওয়ালপুর ৩৬ মিলিমিটার, কোট আড্ডু ৩৩ মিলিমিটার, গুজরানওয়ালা ৩০ মিলিমিটার, লেয়াহ ২৩ মিলিমিটার, এবং মুর্রিতে ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাওয়ালপিন্ডি, আটক, শিয়ালকোট, ফয়সালাবাদ, টোবা টেক সিং, রাহিম ইয়ার খান, মুলতান, লোধরানেও বৃষ্টি হয়েছে।

জানা গেছে, ওকারার হাভেলি লাক্কা এলাকায় বজ্রাঘাতে দুই কৃষক নিহত হয়েছে। জেলায় বৃষ্টিজনিত ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৯ জন। বাহাওয়ালনগরে মিনচিনাবাদের একটি মাদ্রাসার ছাদ ধসে দুই শিক্ষার্থী নিহত এবং ১২ জন আহত হন।

সাহিওয়ালের দুইটি গ্রামে ছাদ ধসে এক ব্যক্তি নিহত এবং দুইজন আহত হয়েছেন। কাসুরের নাটোওয়ালা গ্রামে ভারী বৃষ্টিতে ঘরের ছাদ ধসে একজন নারী নিহত এবং তার স্বামী ও ছেলে আহত হন। টোবা টেক সিংয়ে ছাদ ধসের ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন।

পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) জানিয়েছে, পাঞ্জাবে তৃতীয় দফার বর্ষণ চলবে ১৪ জুলাই সন্ধ্যা থেকে ১৭ জুলাই পর্যন্ত।

এ সময় ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, মুর্রি, গালিয়াত, লাহোর, গুজরানওয়ালা, ফয়সালাবাদ, ডেরা গাজি খান, মুলতান, মিয়ানওয়ালি, বাহাওয়ালপুর, রাহিম ইয়ার খানসহ বেশিরভাগ জেলাতেই বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও অতিভারী বা চরম বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মহাপরিচালক ইরফান আলী কাথিয়া জানান, বর্তমানে সিন্ধু নদীর টাউসা অঞ্চলে মাঝারি মাত্রার বন্যা চলছে।

তবে চেনাব, রাভি, ঝেলাম ও শতলুজ নদীতে পানির প্রবাহ স্বাভাবিক রয়েছে। রাজনপুরের পাহাড়ি ঝরণাগুলোর পানিপ্রবাহও এখন পর্যন্ত নিয়ন্ত্রণে।

তিনি বলেন, ভারী বর্ষণের ফলে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকায় জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রে সফল চক্ষু প্রতিস্থাপন

আন্তর্জাতিক, 10 November 2023, 1165 Views,

অনলাইন ডেস্ক :
নিউ ইয়র্কের সার্জনরা জানিয়েছেন, বিশ্বে প্রথমবারের জন্য তারা একজন মানুষের সম্পূর্ণ চক্ষু প্রতিস্থাপন করেছেন। তবে অ্যারন জেমস (৪৬) নামের সেই ব্যক্তি দৃষ্টিশক্তি ফিরে পাবেন কি না তা এখনো নিশ্চিত না।

সার্জনরা কয়েক বছর ধরে সফলভাবে কর্নিয়া প্রতিস্থাপন করছেন। বিশেষজ্ঞরা এই অগ্রগতিকে লাখ লাখ মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে অভিহিত করেছেন।

মার্কিন অঙ্গরাজ্য আরকানসাসে একজন উচ্চ ভোল্টেজ বিদ্যুতের লাইনকর্মী হিসেবে কাজ করতেন জেমস। তিনি একটি উচ্চ ভোল্টেজ বৈদ্যুতিক দুর্ঘটনার শিকার হয়েছিলেন। ২০২১ সালে ভুলবশত সাত হাজার ২০০ ভোল্টের বৈদ্যুতিক তারের স্পর্শে তিনি তার মুখের অধিকাংশ অংশ হারিয়ে ফেলেন। ২১ ঘণ্টা অস্ত্রোপচার করে তার মুখের অর্ধেক প্রতিস্থাপন করা হয়।

এই বছরের ২৭ মে জেমসের চক্ষু প্রতিস্থাপনের পাশাপাশি তার মুখের আংশিক প্রতিস্থাপন করা হয়। বিরল এ অস্ত্রোপচারে ১৪০ জনেরও বেশি স্বাস্থ্যসেবা পেশাদার জড়িত ছিলেন। জটিল অস্ত্রোপচারটি করেছেন এনওয়াইইউ ল্যাঙ্গোন হেলথের সার্জনরা। তারা বৃহস্পতিবার বলেছেন, জেমস দ্বৈত প্রতিস্থাপনের পর সুস্থ হয়ে উঠছেন।

দান করা চোখটি লক্ষণীয়ভাবে সুস্থ দেখাচ্ছে। তার ডান চোখ এখনো কাজ করে।

দলের অন্যতম প্রধান সার্জন ডা. এডুয়ার্ডো রদ্রিগেজ বলেছেন, ‘নিছক সত্য যে আমরা একটি মুখের সঙ্গে প্রথমবার সফলভাবে পুরো চক্ষু প্রতিস্থাপন সম্পন্ন করেছি। এটি একটি অসাধারণ কৃতিত্ব। অনেকের কাছে মনে হয়েছিল, এটি সম্ভব না। কিন্তু আমরা একটি বড় পদক্ষেপ এগিয়ে নিয়েছি এবং দৃষ্টি পুনরুদ্ধারের জন্য পরবর্তী অধ্যায়ের পথ তৈরি করেছি।’

ডা. রদ্রিগেজ এবিসি নিউজকে বলেছেন, ‘আমরা দাবি করছি না যে দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে যাচ্ছি। কিন্তু আমার মনে কোনো সন্দেহ নেই যে আমরা এক ধাপ এগিয়েছি।’

চিকিৎসকরা বলেছেন, রেটিনায় সরাসরি রক্ত​প্রবাহ আছে। চোখের এ অংশটি মস্তিষ্কে ছবি পাঠায়। জেমস তার নতুন চোখে দৃষ্টিশক্তি ফিরে পাবেন এমন কোনো নিশ্চয়তা না থাকলেও তারা সম্ভাবনাকে উড়িয়েও দিচ্ছেন না। সূত্র : বিবিসি

যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সেনা নিহত

আন্তর্জাতিক, 21 September 2025, 288 Views,

অনলাইন ডেস্ক :
মার্কিন যুক্তরাষ্ট্রে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে মার্কিন সেনাবাহিনীর ওই ব্ল্যাক হক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। ২০ সেপ্টেম্বর শনিবার এক প্রতিবেদনে বার্তাসংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে এ দুর্ঘটনায় সামরিক বাহিনীর স্পেশাল অপারেশনস ইউনিটের চার সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত বুধবার স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন আর্মি স্পেশাল অপারেশনস কমান্ড।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, বিধ্বস্ত হওয়া এমএইচ-৬০ ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে চারজন সেনা সদস্য ছিলেন। তারা ১৬০তম স্পেশাল অপারেশনস এভিয়েশন রেজিমেন্টের সদস্য। দুর্ঘটনায় তারা চারজনই নিহত হন।

শুক্রবার এক বিবৃতিতে কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জনাথন ব্রাগা নিহত সেনাদের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানান।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। তবে নিহতদের নাম এখনই প্রকাশ করা হবে না।

মার্কিন সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে হেলিকপ্টারটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এর কিছুক্ষণ পরই দুর্ঘটনাটি ঘটে।

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে আহমাদিনেজাদ প্রার্থী হতে পারেন

আন্তর্জাতিক, 27 May 2024, 950 Views,

অনলাইন ডেস্ক :
হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে ইরানে নতুন নির্বাচন। সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ এই নির্বাচনে প্রার্থী হতে পারেন বলে শোনা যাচ্ছে। ইরানের গণমাধ্যম ‘ইরান ইন্টারন্যাশনাল’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আহমাদিনেজাদ সমর্থক পরিচালিত ‘দোলাত বাহার’ টেলিগ্রাম চ্যানেলে শনিবার সমর্থকদের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, পরিস্থিতি অগ্রগতির দিকে যাচ্ছে।

আহমাদিনেজাদ বলেছেন, শুধু ইরানে নয়, গোটা বিশ্বেই দ্রুত পরিবর্তন ঘটছে এবং আমি আশাবাদী যে আমরা শিগগিরই একটি দারুণ পরিবর্তন দেখতে পাব।

সংসদে আহমাদিনেজাদ সমর্থকরা ইতোমধ্যেই আহমাদিনেজাদের সম্ভাব্য প্রার্থিতাকে স্বাগত জানিয়েছেন। তারা দাবি করেছেন, আহমাদিনেজাদই ইরানের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব।

ইরানের পার্লামেন্টে তাবরিজ অঞ্চলের প্রতিনিধি আহমাদ আলীরেজা বেইগি বলেছেন, যদি মাহমুদ আহমাদিনেজাদ প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে তিনি বিজয়ী হবেন। পাশাপাশি তিনি সতর্ক করে বলেছেন, গার্ডিয়ান কাউন্সিলকে অবশ্যই আহমাদিনেজাদের প্রার্থিতার অনুমোদন দিতে হবে। তিনি যদি প্রার্থী হন এবং এই প্রার্থিতাও যদি বাতিল করা হয় তাহলে সেটার পরিণতি খুব খারাপ হবে।

মাহমুদ আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত পরপর দুই মেয়াদে ইরানের প্রেসিডেন্ট ছিলেন। এর আগে তিনি রাজধানী তেহরানের মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেন। কিন্তু ২০১৭ এবং ২০২১ সালে ইচ্ছা থাকা সত্ত্বেও গার্ডিয়ান কাউন্সিল তার প্রার্থীতার অনুমোদন দেয়নি।

২০১৭ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার পর সাবেক এই প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতির স্পষ্টবাদী সমালোচক হয়ে ওঠেন। এমনকি প্রকাশ্যে ইরানের শীর্ষ নেতা খামেনিরও তিনি সমালোচনা করেন। তিনি গত দুই বছর ধরে সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ অনুগতদের কোপানাল এড়াতে বেশিরভাগ সময় ‘চুপ’ থেকেছেন।

খামেনির উত্তরসূরি এবং ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে সাংবিধানিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ‘গার্ডিয়ান কাউন্সিল’ কর্তৃক অনুমোদন পেতে হয়।