২৩ শর্তে সমাবেশের অনুমতি পেল বিএনপি

রাজনীতি, 11 July 2023,

অনলাইন ডেস্ক :
২৩টি শর্তে সমাবেশের জন্য বিএনপিকে অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ ১১ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় এ অনুমতি দেওয়া হয়।

ডিএমপির কমিশনারের পক্ষে বিশেষ সহকারী সৈয়দ মামুন মোস্তফা সই করা এক লিখিত স্মারকে এ তথ্য জানানো হয়।

ডিএমপির শর্তে উল্লেখ করা হয়, আবেদনের পরিপ্রেক্ষিতে ২৩ শর্ত যথাযথভাবে পালন সাপেক্ষে ১২ জুলাই দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে (পুলিশ হাসপাতাল ক্রসিং থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত মধ্যবর্তী স্থানে) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে সমাবেশ করার অনুমতি প্রদান করা হলো।

Leave a Reply

কেন্দ্রের নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর সমন্বিত মহড়া

দুলাল মিয়া : সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় Read more

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে লিফলেট Read more

আখাউড়া পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নোনাসার Read more

নির্বাচনি জ্বরে কাঁপছে ব্রাহ্মণবাড়িয়া-২, আলোচনায় খেজুর…

দুলাল মিয়া : মাঝখানে আর মাত্র ৩দিন বাকি। নির্বাচনি জ্বরে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর ও নবীনগর এবং কুমিল্লার Read more

বৈষম্যের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান ছিল ঐতিহাসিক…

অনলাইন ডেস্ক : সামাজিক বৈষম্য দূর করে ‘ইনসাফভিত্তিক রাষ্ট্র’ প্রতিষ্ঠার Read more

ক্ষমতায় এলে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা…

অনলাইন ডেস্ক : ক্ষমতায় এলে সর্বপ্রথম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব Read more

বিএনপি সরকার গঠন করতে পারলে প্রতিটি…

দুলাল মিয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনে পৌঁছেছে ৯ হাজারের…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলায় পোস্টাল ভোট সংগ্রহ কার্যক্রমে ব্যাপক Read more

যে দেশকে বিশ্বাস করে না, সে…

অনলাইন ডেস্ক : স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করা সম্ভব Read more

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের প্রধান গ্রেফতার

দুলাল মিয়া : আন্তঃজেলা ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া Read more

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র উদ্ধার

চলারপথে রিপোর্ট : ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি Read more

জয় বাংলা শ্লোগান দিয়ে মুক্তিযুদ্ধে আমরা অস্ত্র হাতে নিয়ে ছিলাম

ব্রাহ্মণবাড়িয়া সদর, রাজনীতি, 17 February 2023, 2489 Views,
খেলাঘর আসরের চারদিন ব্যাপী ক্যাম্পের অনুষ্ঠানে মোকতাদির চৌধুরী এম.পি

চলারপথে রিপোর্ট :

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, জয় বাংলা শ্লোগানকে বুকে ধারন করতে হবে। জয় বাংলা এখন জাতীয় শ্লোগান। জয় বাংলা শ্লোগান দিয়ে মুক্তিযুদ্ধে আমরা অস্ত্র হাতে নিয়ে ছিলাম।

তিনি আরো বলেন, ১৯৭১ সালে জয় বাংলা আমাদের শক্তি ও সাহস যুগিয়ে ছিল। শিশু কিশোরদের সাথে মিশলেই ভাল মানুষ হওয়া যায়। শিশু কিশোরদের নিয়ে সুন্দর পৃথিবী ও দেশ গড়ার জন্য আমার জীবনের শেষদিন পর্যন্ত কাজ করে যাব।শিশু এবং কিশোররাই হল আগামী দিনেন ভবিষ্যৎ। বিকালে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ মাঠে খেলাঘর আসরের চারদিন ব্যাপী ক্যাম্পের তৃতীয় দিনের অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ মাঠে শুক্রবার সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যামে তৃতীয় দিন অতিবাহিত করেছে শিশু কিশোররা। এই ক্যাম্প চলবে আগামীকাল ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের ক্যাম্পের মূল শ্লোগান ‘বাল্য বিবাহকে না বলুন’।

আজ ১৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে আলোচনা অনুষ্ঠিত হয় এতে কেন্দ্রীয় খেলাঘর আসরের প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি ডাঃ আবু সাঈদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সদর-বিজয়নগর আসনের সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক প্রনয় সাহা, সভাপতি মন্ডলীর সদস্য বীরমুক্তিযোদ্ধা শফিকুর রহমান শহীদ, অ্যাডঃ ইমাম হোসেন ঠান্ডু, হান্নান চৌধুরী, ভারত থেকে আগত সর্বভারতীয় সবপেয়েছির আসরের সাধারণ সম্পাদক দিলীপ চক্রবর্তী, জেলা খেলাঘর আসরের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় খেলাঘর আসরের সহ-সাধারণ সম্পাদক অ্যাডঃ সুনীল কুমার মিন্টু ও জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার। পরে বিভিন্ন আসরের শিশু কিশোরদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এতে কবিতা, গান, নিত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ ক্যাম্পে বাংলাদেশের পাঁচ শতাধিক শিশুসহ ভারতীয় শিশু-কিশোর সংগঠনের সদস্যরা অংশ গ্রহন করেছেন।

যারা অপরাধী তাদের বিচার করতে হবে : ইঞ্জিনিয়ার শ্যামল

বিজয়নগর, রাজনীতি, 30 November 2024, 851 Views,

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের পতন হয়েছে। তাতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সহযোগিতা ছিল। গত ১৫ বছর বিএনপির নেতাদের অনেক জেল জুলুম খাটতে হয়েছে। কেউ বাড়িতে থাকতে পারেনি। আমরা চাইনা আমাদের মত মিথ্যা মামলায় কেউ হয়রানির শিকার হন।

গতকাল ২৯ নভেম্বর শুক্রবার বিকালে বুধন্তি ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কেন্দ্রীয় বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

তিনি বলেন, যারা অপরাধী তাদের বিচার করতে হবে। আমরা ৩১ দফার বাস্তবায়ন চাই এবং বর্তমান সরকারকে সব ধরণের সহায়তা করব। যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকার কে দায়িত্ব বুঝিয়ে দিবেন।

বুধন্তি ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে ও আজিজুর রহমান হেলালের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন সাবেক পিপি শফিকুল ইসলাম, এড. তরিকুল ইসলাম রুমা, নিয়ামুল হক,উপজেলা বিএনপির আহবায়ক জমির দস্তগীর, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাজমুল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রেজুয়ানুল হক শিষ, ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল মিয়া, সাধারণ সম্পাদক মিজানুল ইসলাম, কাজী সজল মিয়া, হামিদুল হক খোকা, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নয়ন মিয়া প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়ায় ওলামা-মাশায়েখদের সঙ্গে প্রকৌশলী খালেদ হোসেন শ্যামলের মতবিনিময়

ব্রাহ্মণবাড়িয়া সদর, রাজনীতি, সারাদেশ, 29 January 2026, 97 Views,

দুলাল মিয়া :
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগরের ৮ ইউনিয়ন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক প্রকৌশলী খালেদ হোসেন শ্যামল বলেছেন, বিএনপি যতবার রাষ্ট্রক্ষমতায় এসেছে, ততবারই আলেম-ওলামাদের পরামর্শে রাষ্ট্র পরিচালনা করেছে।

২৮ জানুয়ারি বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পয়াগ-নরসিংসার মাঠে নাটাই উত্তর, নাটাই দক্ষিণ ও সাদেকপুর ইউনিয়নের ওলামা-মাশায়েখদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক মুফতি ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে এবং সদস্য সচিব মুফতি নুরুল্লাহ আল মানসুরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শ্যামল বলেন, ২০০১ সালের নির্বাচনে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীকে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে মনোনয়ন দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করা হয়েছিল। সে সময় আলেমদের সঙ্গে মিলেই রাষ্ট্র পরিচালিত হয়েছে।

তিনি আরও বলেন, অতীতের মতো বর্তমানেও আলেম সমাজের সঙ্গে জোটবদ্ধ হয়ে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে এবং ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় এলে আলেমদের পরামর্শে দেশ পরিচালনা ও উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা রশিদ আহমদ, সদস্য সচিব কাজী মাওলানা ইয়াহইয়া মাছউদসহ বিভিন্ন মাদরাসার শিক্ষক, ওলামা দল ও ছাত্র ওলামা পরিষদের নেতৃবৃন্দ।

ব্রাহ্মণবাড়িয়ায় উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী পরিবর্তন

আশুগঞ্জ, জাতীয়, রাজনীতি, সরাইল, 3 January 2023, 4787 Views,
স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ উপনির্বাচনে জাতীয় পার্টির (লাঙ্গল) প্রার্থী পরিবর্তন করে নতুন প্রার্থী ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক স্বাক্ষরিত এক চিঠি সূত্রে এ তথ্য জানা গেছে। এ আসনে নির্বাচন করার জন্য তিনিসহ আরও দুজন আজ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর আগে গত ২৫ ডিসেম্বর এ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঞার নাম ঘোষণা করেছিল জাতীয় পার্টি। ঘোষণা করা নতুন প্রার্থী আবদুল হামিদ সরাইল উপজেলার চুন্টা গ্রামের বাসিন্দা। তিনি জাতীয় পার্টির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রসমাজের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি। বর্তমানে তিনি কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব। তবে এ আসনে জাতীয় পার্টি–সমর্থিত আরেক প্রার্থী রেজাউল ইসলামের শ্বশুর পার্টির সাবেক চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক উপদেষ্টা জিয়াউল হক মৃধা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত সোমবার পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জাতীয় পার্টির রেজাউল ইসলাম, জাকের পার্টি, ন্যাশনাল পিপলস পার্টিসহ ১২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মঙ্গলবার নতুন করে আরও দুজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁরা হলেন জাতীয় পার্টি থেকে নতুন করে মনোনয়ন পাওয়া আবদুল হামিদ ভাসানী ও স্বতন্ত্র প্রার্থী স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম।
গতকাল মঙ্গলবার নতুন প্রার্থী মনোনয়ন দেওয়ার বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব সংসদ সদস্য মুজিবুল হক স্বাক্ষরিত এক চিঠি সূত্রে জানা গেছে, মঙ্গলবার জাতীয় পার্টির উপনির্বাচনের বোর্ডের সিদ্ধান্তে সংসদ উপনির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে আবদুল হামিদ ভাসানীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য রেজাউল ইসলাম ভূঞা বলেন, ‘দল এ আসনের সংসদীয় উপনির্বাচনে প্রার্থী পরিবর্তন করেছে। কেন পরিবর্তন করেছে, সেটি দলই ভালোই বলতে পারবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দলীয় মনোনয়ন না পেলে নির্বাচন করব কীভাবে। তবে দল যাঁকে মনোনয়ন দিয়েছে, আমরা তাঁর পক্ষেই নির্বাচন করব।’
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আবদুল হামিদ ভাসানী বলেন, ‘আমি ছাত্রসংগঠন জাতীয় ছাত্রসমাজের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলাম। আমি দলীয় প্রতীক পেয়েছি। দলীয় প্রতীকে নির্বাচন করব। জিয়াউল হক মৃধা ও রেজাউল ইসলাম আমাকে নির্বাচনে সহায়তা করবেন বলে কথা দিয়েছেন।’
তবে এ বিষয়ে জাতীয় পার্টির আরেক নেতা জিয়াউল হক মৃধা বলেন, ‘এখানে আওয়ামী লীগ ও বিএনপির দলীয় কোনো প্রার্থী নেই। রওশন এরশাদ আমাকে দলীয় মনোনয়ন দিতে চাইছেন। কিন্তু দলীয় মনোনয়ন পেতে আইনগত জটিলতা রয়েছে। তাই এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব।’ তিনি আরও বলেন, ‘এ আসনের সাধারণ মানুষ আমাকে প্রার্থী হিসেবে চাইছে। তাই নির্বাচনে প্রার্থী হয়েছি। দল যাঁকেই মনোনয়ন দিয়ে থাকুক না কেন, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব। আমি জাতীয় পার্টির নতুন প্রার্থীর সঙ্গে কোনো কথা বলিনি।’
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে নৌকা প্রতীকের কোনো প্রার্থী ছিল না। মহাজোটের প্রার্থী ছিলেন রেজাউল ইসলাম ভূঞা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মঈনউদ্দিন মঈন ও জিয়াউল হক মৃধা। তবে মহাজোটের প্রার্থী রেজাউল ইসলাম ভূঞাও শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করেননি। নির্বাচনের দুই দিন আগে তিনি তাঁর শ্বশুর জিয়াউল হক মৃধার সম্মানে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে দলীয় পদত্যাগপত্র জমা দেন এই আসনের বিএনপির সংসদ সদস্য আবদুস সাত্তার ভূঁইয়া। এর আগে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ১১ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন পাঁচবারের সংসদ সদস্য প্রবীণ এই নেতা। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি এই শূন্য আসনে উপনির্বাচন হবে। দলীয় কোনো প্রার্থী ঘোষণা না করে আসনটি উন্মুক্ত রেখেছে আওয়ামী লীগ।

বিএনপির শুভবুদ্ধির উদয় হোক: মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

আখাউড়া, রাজনীতি, 24 November 2023, 1644 Views,

চলারপথে রিপোর্ট :

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বিএনপির শুভবুদ্ধির উদয় হোক। তারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড ছেড়ে নির্বাচনে অংশগ্রহণ করলে সরকারের কোনো আপত্তি থাকবে না।

আজ ২৪ নভেম্বর শুক্রবার দুপুরে ব্রাক্ষণবাড়িয়া জেলার আখাউড়া খরমপুর কেল্লা শহীদের মাজার জিয়ারতকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আ ক ম মোজাম্মেল হক বলেন, নির্বাচন নিয়ে বিএনপির কিছু বলার থাকলে তারা ইলেকশন কমিশনকে বলুক। কমিশন সেটি বিবেচনা করবে।

মন্ত্রী বলেন, যদি বিএনপি নির্বাচনে আসতে চায় আমরা তাদের সব সময় অভিনন্দন জানাই। ধ্বংসাত্মক কাজ ছেড়ে সাংবিধানিক পথে নির্বাচনে অংশগ্রহণ করলে সরকারের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা থাকবে।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংগ্যজাই মারমা, কসবা-আখাউড়া সার্কেল সহকারী পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলাম, আখাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বাহার মালদার প্রমুখ।