চলারপথে রিপোর্ট :
বিজয়নগরে বিলের পানিতে গোসল করতে নেমে জুঁই আক্তার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ ১৪ জুলাই শুক্রবার দুপুরে উপজেলার সিংগারবীল ইউনিয়নের আলিনগর বিজিবি ক্যাম্প-সংলগ্ন নরিন্দা বিলে এ ঘটনা ঘটে। জুঁই আক্তার পশ্চিম মিরাশানী এলাকার বাদল মিয়ার মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, বাড়ির পাশের নরিন্দা বিলের পানিতে ডুবে যায় শিশু জুঁই আক্তার। পরে পরিবারের লোকজন ঘটনাটি টের পেয়ে মৃত অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চলারপথে রিপোর্ট :
বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, আমরা এখনও ক্ষমতায় আসিনি। মাত্র টেস্ট পরীক্ষায় উর্ত্তীণ হয়েছি। সামনে আমাদের ফাইনাল পরীক্ষা। তাই সাধারণ মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। মানুষকে মূল্যায়ন করতে হবে। বিএনপি জনগণের ভোটের নির্বাচিত হতে চায়। আমরা ছাপানো ভোটে নির্বাচিত হতে চাই না।
১৪ সেপ্টেম্বর শনিবার বিকাল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর কলেজ মাঠে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, জনগণের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক ছিল না। তারা রাতের অন্ধকারে ছাপানো ভোটে নির্বাচন করতে করতে জনগণের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তারা প্রশাসনের মাধ্যমে ১৮ ও ২৪ সালে ভোট ছাপিয়ে ক্ষমতায় এসেছিল। আওয়ামী লীগের নেতারা ও শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে।
তিনি আরো বলেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত দল। জনগণের ভোটের অধিকারে বিএনপি বিশ্বাসী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সহ-সভাপতি অ্যাড. শফিকুল ইসলাম, সাবেক সাধারণ জহিরুল হক খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আনিছুর রহমান মঞ্জু, গোলাম সারোয়ার খোকন, এবিএম মমিনুল হক।
উপজেলা বিএনপির আহবায়ক মো. জমির হোসেন দস্তগীরের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাড. ইমাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মো. আলী আজম, মো. জসিম উদ্দিন (রিপন), মো. নুরুল হুদা সরকার, মাইনুল হোসেন (চপল), জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর বিএনপির সভাপতি নজির উদ্দিন আহমেদ, মো. নিয়ামুল হক, জেলা যুবদল সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ, মোল্লা সালাউদ্দিন, মো. হেবজুল বারী, কাজী মুহিবুল ইসলাম ডিকন, ফুজায়েল চৌধুরী, সাজিদুর রহমান সাজিদ, মো. রেজাউনুর হক, উপজেলা ছাত্রদলের আহবায়ক আমিনুল ইসলাম, হৃদয় আহমেদ প্রমুখ।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরের মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে হামলার শিকার হয়ে আক্তার মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ ২৭ সেপ্টেম্বর বুধবার ভোরে উপজেলার পত্তন ইউনিয়নের পূর্ব পাশে সড়কে এই ঘটনা ঘটে। আক্তার মিয়া ওই এলাকার মৃত লাল মিয়ার ছেলে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে মসজিদে নামাজ পড়তে যান আক্তার মিয়া। এর কিছুক্ষণ পর সড়কে আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে যায় স্থানীয়রা। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো বলেন, এই ঘটনায় পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে আক্তার মিয়ার ছেলে সাইফুল ইসলামকে আটকের চেষ্টা করা হচ্ছে। সাইফুল একজন মানসিক প্রতিবন্ধী এবং তিনি বিভিন্ন মাজারে ঘুরে বেড়াতেন। তার বাবার সঙ্গে সম্পর্ক ভালো ছিল না। মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টার:
দেশে এ পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধী টিকার বুস্টার ডোজ পেয়েছেন ৬ কোটি ৪২ লাখ ৬১ হাজার ৯১৪ জন। গত ২৪ ঘণ্টায় বুস্টার ডোজ পেয়েছেন ১ লাখ ১ হাজার ৬৫৮ জন। রোববার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে প্রথম ডোজ পেয়েছেন ১৫ হাজার ৮৪৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২১ হাজার ৭৮১ জন। তাদেরকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ পেয়েছেন ১৪ কোটি ৮৮ লাখ ৫৬ হাজার ৪৯২ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১২ কোটি ৬৪ লাখ ৫৮ হাজার ৮৪৮ জন। এ সময়ে টিকার বুস্টার (তৃতীয়) ডোজ পেয়েছেন ছয় কোটি ৪২ লাখ ৬১ হাজার ৯১৪ জন।
২০২১ সালের ১ নভেম্বর ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। এখন পর্যন্ত এক কোটি ৭৩ লাখ ৯৭ হাজার ৫৩৯ শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে। দ্বিতীয় ডোজ পেয়েছে ১ কোটি ৬১ লাখ ৯৮ হাজার ৩২৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে প্রথম ডোজ পেয়েছেন ২৪২ শিক্ষার্থী। দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন ৬৮৯ শিক্ষার্থী। তবে এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীকে বুস্টার ডোজ দেওয়া হয়নি।
এদিকে, এখন পর্যন্ত ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৭৫ লাখ ৩৫ হাজার ৮০০টি। এছাড়া দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১০ লাখ ৩৩ হাজার ৪২১ শিশুকে। অন্যদিকে, এখন পর্যন্ত ভাসমান জনগোষ্ঠীর ৫ লাখ ৭৭ হাজার ১৮০ জনকে জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজের টিকা দেওয়া হয়েছে। তাদের মধ্যে বুস্টার ডোজ পেয়েছেন ১৪ হাজার ৭৭০ জন।
চলারপথে রিপোর্ট :
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের এক্তারপুর গ্রামের আপন দুই ভাইসহ চারজন নিহত হয়েছে।
গত বুধবার (ঈদের দিন) বাংলাদেশের সময় দুপুর ১২টায় (মালয়েশিয়ার সময় সকাল সাড়ে ১০টায়) এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, এক্তারপুর গ্রামের করিম সর্দারের ছেলে মোঃ আবদুল্লাহ (২৫) ও হাফেজ মোঃ হুমায়ূন কবির ওরফে সোহেল (২৭), একই এলাকার মোঃ শাহাব উদ্দিনে ছেলে মোঃ সোহেল (২৫) ও মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ আশকর আলী- (৪০)।
নিহতদের পারিবারিক সূত্র জানায়, ঈদ-উল ফিতরের নামাজ আদায় করে গাড়ি নিয়ে মালয়েশিয়ার ক্যামেরুন থেকে কুয়ালালামপুরে যাওয়ার পথে তাদের গাড়িটির চাক্কা ফেটে গেলে গাড়িটি ধীর গতিতে চলতে থাকে। এমন সময় পিছনে থাকা মালবাহী একপি লড়ি গাড়িটিকে ধাক্কা দিলে সাথে সাথেই গাড়িটি দুমড়ে-মুচরে গিয়ে ৩ জনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় একজনকে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
এদিকে সন্তানদের মৃত্যুর খবর পেয়ে পরিবারের চলছে শোকের মাতম। পরিবার গুলোতে ঈদের আনন্দ যেন বিষাদে পরিণত হয়। আহাজারি করে সরকারের কাছে নিজের সন্তানদের লাশ ফিরিয়ে আনার দাবি জানান তারা।
এ ব্যাপারে হরষপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য মোঃ অলিউল্লাহ বলেন, মোঃ আবদুল্লাহ, হাফেজ মোঃ হুমায়ূন ওরফে সোহেল এবং মোঃ সোহেল আমার ভাতিজা, এবং আশকর আলী আমার গ্রামের জামাই হয়। ঈদের দিন নামাজ শেষে ঘুরতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারা মারা গেছেন। আমরা এই শোক সইতে পারছিনা। সরকারের কাছে আমাদের আবেদন, পরিবারের কাছে যেন লাশ গুলা ফিরিয়ে দেয়াহয়।
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, ঘটনাটি আমি স্থানীয়ভাবে জানতে পেরেছি। লাশ যখন দেশে আসবে থানার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগীতা করা হবে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মবাড়িয়া জেলার বিজয়নগরে মেয়ের বাড়িতে বেড়াতে এসে ট্রাক চাপায় নিরু দাস (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ ৫ নভেম্বর রবিবার বিকালে উপজেলার বুধন্তি বাজারের সামনে এ ঘটনা ঘটে। নিহত নিরু দাসের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিতালপুর গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তি বাজারের সামনে রাস্তা পারাপারের সময় মাধবপুরগামী ট্রাকের চাপায় পড়ে বৃদ্ধ ঘটনাস্থলে নিহত হয়।
খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় প্রেরন করা হয়েছে। ঘাতক ড্রাইভার রোমান (৩৫)কে ট্রাকসহ আটক করা হয়েছে।