দুই ইমারত মালিককে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া সদর, 24 July 2023,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় অনুমোদনবিহীনভাবে বহুতল বিশিষ্ট ইমারত নির্মাণের দায়ে দুই ইমারত মালিককে ১০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ ২৪ জুলাই সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কালাইশ্রীপাড়া ও লোকনাথ উদ্যানের (ট্যাংকেরপাড়) এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মোশারফ হোসেন বলেন, পৌরসভা থেকে ৬তলা ভবন নির্মানের অনুমতি নিয়ে কালাইশ্রীপাড়ার এক বাসিন্দা ৭ তলার ভবন নির্মান করায় এবং পৌর সভার কোন ধরনের অনুমতি না নিয়ে লোকনাথ উদ্যানের (ট্যাংকেরপাড়) পশ্চিমপাড় এলাকায় ৫তলা ভবন নির্মাণ করায় ইমারত নির্মান বিধিমালা আইনের বিভিন্ন ধারায় দুই ভবন মালিককে ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, অনুমোদনহীন ভবন নির্মাণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফয়সাল আহমেদ ও সদর মডেল থানার পুলিশ উপস্থিত ছিলেন।

Leave a Reply

লেবানন–সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক : লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি Read more

নদীর প্লাবনভূমি ও কৃষিজমি ভরাটের অভিযোগে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নদীর প্লাবনভূমি ও কৃষিজমিতে অবৈধভাবে বালু Read more

অপহৃত ৭ম শ্রেণীর শিক্ষার্থী উদ্ধার, শ্রীপুরে…

জায়েদুল কবির ভাঙ্গি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক Read more
ফাইল ছবি

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ Read more

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিচয়ে চাঁদা দাবির…

দুলাল মিয়া : বিজয়নগরে র‌্যাব সদস্য পরিচয়ে সাধারণ মানুষের কাছ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দোয়া…

দুলাল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোট পেয়েছেন ইঞ্জিনিয়ার শ্যামল

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যারা এমপি নির্বাচিত হলেন

দুলাল মিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি Read more

হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থীরা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবশালী ও আলোচিত Read more

গাজীপুর জেলার ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী…

জায়েদুল কবির ভাঙ্গি, গাজীপুর: গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনে চারটিতে Read more

ভোটের দিন ধানের শীষের পক্ষে ভোটার…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ Read more

নির্বাচনী দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনরত Read more

ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটকে একটি কার্যকর প্রতিষ্ঠানে পরিনত করা হবে

ব্রাহ্মণবাড়িয়া সদর, 6 February 2023, 1919 Views,

‘‘ব্রাঞ্চ ক্যাপাসিটি ডেভালেপমেন্ট প্রজেক্ট বাস্তবায়ন’’ শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে আল-মামুন সরকার

ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার বলেছেন, দীর্ঘদিন যাবত কমিটি বিহীন একটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিনত ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটকে গতিশীল করে আর্ত মানবতার একটি কার্যকর সংগঠনে পরিনত করা হবে।

আজ ৬ ফেব্রুয়ারি সোমবার ইউনিটের কার্যনির্বাহী কমিটি সভা ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং সুইজারল্যান্ড রেডক্রস সোসাইটির যৌথ উদ্দ্যেগে ‘‘ব্রাঞ্চ ক্যাপাসিটি ডেভালেপমেন্ট প্রজেক্ট বাস্তবায়ন’’ শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ইউনিটের সেক্রেটারী আলহাজ্ব মোঃ শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রোগ্রাম ম্যানেজার তুহিন সমদ্দার, সহকারী প্রকল্প কর্মকর্তা আলবী রহমান, ভাইস চেয়ারম্যান জায়েদুল হক, প্রেসক্লাব সেক্রেটারী বাহারুল ইসলাম মোল্লা, সাদেকুর রহমান শরীফ, আশিকুর রহমান পাঠান, মাসুকুল কবির, সালা উদ্দিন সরকার, ইউনিট কর্মকর্তা জাহিদুল ইসলাম, যুব রেড ক্রিসেন্টের আফরিন ফাতেমা জুঁই, মনির হোসেন ও ফাহিম মুনতাছির প্রমুখ অংশগ্রহণ করেন।

দখলবাজদের কবল থেকে মেড্ডা খাল পুনরুদ্ধার, ৩ দোকান উচ্ছেদ

ব্রাহ্মণবাড়িয়া সদর, 15 September 2023, 1441 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় ময়লা-আবর্জনাসহ দখলে ভরাট হয়ে যাওয়া মেড্ডা শ্মশান ঘাট খাল পুনরুদ্ধার কাজ শুরু করেছে পৌরসভা।

আজ ১৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত শহরের মেড্ডা শ্মশান ঘাট থেকে কবরস্থান পর্যন্ত খাল পুনরুদ্ধার করেছে পৌরসভা। এসময় খাল পাড়ে থাকা ২৩টি দোকান উচ্ছেদসহ ভরাট হয়ে যাওয়া জায়গা থেকে মাটি অপসারণ করে খালের ৪০০ ফুট জায়গা পুনরুদ্ধার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা সূত্রে জানা গেছে, ময়লা-আবর্জনা ও দখলের কবলে পড়ে শহরের মেড্ডা শ্মশানঘাট ভরাট হয়ে গেছে। খালের দৈর্ঘ্য ৬০০ মিটার। মেড্ডা এলাকার বাসিন্দারা খালটি উদ্ধারের জন্য ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কাছে আবেদন করেন।

আবেদনের প্রেক্ষিতে শুক্রবার সকাল আটটার দিকে পৌর সভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ আবদুল কুদদূস মেড্ডা শ্মশান ঘাট খাল পুনরুদ্ধারের কাজ শুরু করেন। এসময় তাঁর সাথে পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাউসার আহমেদ, নগর পরিকল্পনাবিদ জান্নাতুল ফেরদৌস, হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কাওসার, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) সুমন দত্ত ও সমাজ উন্নয়ন কর্মকর্তা মুখলেছুর রহমানসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মেড্ডা এলাকার বাসিন্দা শরাফত হোসেন বলেন, দীর্ঘদিন ধরে খালটি দখল ও ভরাটের কব্জায় ছিল। একটি প্রভাবশালী মহল খালের পাড়ে মাটি ফেলে ভরাট করে দোকান নির্মাণ করে দখল করে রেখেছিল। তাছাড়া ময়লা-আবর্জনা ফেলার কারনে খালটি ভরাট হয়ে গেছে। খালটি উদ্ধার করা খুব দরকার। পৌরসভা দীর্ঘদিন পরে হলেও একটি কাজের কাজ করেছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) সুমন দত্ত বলেন, মেড্ডা শ্মশান ঘাট খালটি ভরাটসহ দখল হয়ে গিয়েছিল। খালের মেড্ডা শ্মশান ঘাট থেকে কবরস্থান পর্যন্ত পুনরুদ্ধার করা হয়েছে। সকাল আটটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত উদ্ধারকাজ চলেছে। খালটি পুনরুদ্ধারের সময় খালের পাড় ভরাট করে নির্মাণ করা ২৩টি দোকান উচ্ছেদ করে সেখান থেকে মাটি অপসারণ করা হয়েছে। খালের প্রায় ৪০০ ফুট বা ১৫০ মিটার পুনরুদ্ধার করা হয়েছে।

আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহারের আশ্বাস আইনজীবীদের

ব্রাহ্মণবাড়িয়া সদর, 12 February 2023, 1897 Views,

আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক

চলারপথে রিপোর্ট :
আইনমন্ত্রী অ্যাড: আনিসুল হকের মধ্যস্থতায় ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন। আগামীকাল সোমবার আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভায় সিদ্ধান্ত নিয়ে তারা আনুষ্ঠানিক ভাবে মঙ্গলবার থেকে আদালতে ফিরে যাওয়ার ঘোষণা দেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আজ ১২ ফেব্রুয়ারি রবিবার সকাল সাড়ে ১০ টায় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক স্থানীয় সার্কিট হাউসে আইনজীবী নেতাদের এবং জেলা জজশিপের জজদের নিয়ে এক বৈঠক করেন।

ওই সভায় আইনজীবীদের দাবি অনুযায়ী, জেলা ও দায়রা জজ শারমিন নিগার এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ ফারুকের প্রত্যাহারের বিষয়ে খোলামেলা আলোচনা হয়। পরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনার -১ এর বিচারক (জেলা ও দায়রা জজ ) মোহাম্মদ ফারুককে খুব শিগগিরই প্রত্যাহারের আশ্বাসের প্রেক্ষিতে আইনজীবীরা জানান সোমবার বিশেষ সাধারণ সভায় আইনজীবীদের উপস্থিতিতে মঙ্গলবার থেকে আদালতে ফিরে যাওয়ার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবেন। এ সময় সদর আসনের সাংসদ র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী,আইন সচিব গোলাম সারওয়ার, জেলা ও দায়রা জজ শারমিন নিগার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ ফারুক, জেলা প্রশাসক মোহাম্মদ শাহগীর আলম, পুলিশ সুপার শাখাওয়াত হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তানবীর ভূঞা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান চৌধুরী কাননসহ আইনজীবী নেতারা উপস্থিত ছিলেন।

সভা থেকে বেরিয়ে সার্কিট হাউজ প্রাঙ্গনে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তানবীর ভূঞা সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, আইনমন্ত্রীর সাথে আইনজীবীদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। জেলা ও দায়রা জজ শারমিন নিগারকে রেখে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ ফারুককে যথা শীঘ্রই প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে আইনমন্ত্রীর আশ্বাসের প্রেক্ষিতে আগামীকাল সোমবার বিশেষ সাধারণ সভা থেকে কোর্টে ফিরে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

এ ব্যাপারে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, আশা করছি আইনজীবীরা আদালত বর্জন কর্মসূচি ‘বর্জন করে আগামীকাল সোমবার থেকে আদালতে ফিরে আসবেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলার নতুন পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফ

জাতীয়, ব্রাহ্মণবাড়িয়া সদর, 26 November 2025, 399 Views,

চলারপথে রিপোর্ট :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) লটারির মাধ্যমে রদবদল করা হয়েছে। আজ ২৬ নভেম্বর বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।

গত ২৪ নভেম্বর সোমবার লটারির মাধ্যমে নতুন পুলিশ সুপার পদে নিয়োগ দেওয়া হয়। ২২ নভেম্বর শনিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত দুই ঘণ্টার বৈঠকে নির্বাচনকালে পুলিশের নিয়োগ ও বদলি-সংক্রান্ত নীতিমালা নিয়ে আলোচনা হয়। সেই আলোচনার ধারাবাহিকতায় লটারি করে ৬৪ জেলার এসপি নির্বাচন করা হলো।

এদিকে, ব্রাহ্মণবাড়িয়া জেলার নতুন পুলিশ সুপার হলেন শাহ মোঃ আব্দুর রউফ। তিনি এর আগে ডিএমপি ঢাকার উপ পুলিশ কমিশনার এর দায়িত্ব পালন করেন।

অপরদিকে, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এহতেশামুল হককে মাদারীপুর জেলার পুলিশ সুপার হিসেবে বদলী করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৫০০ পুলিশ, পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন

ব্রাহ্মণবাড়িয়া সদর, 15 November 2023, 1255 Views,

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে

চলারথে রিপোর্ট :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় মহড়া দিয়েছেন কোর কমিটির সদস্যরা।

আজ ১৫ নভেম্বর বুধবার সন্ধ্যা ৬টায় জেলা সার্কিট হাউজ থেকে এ মহড়া শুরু হয়েছে। এতে অংশ নেন বিজিবি, পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যরা। মহড়াটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা কোর কমিটির সভাপতি ও জেলা প্রশাসন মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সৈয়দ আরমান আরিফ, বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আশিক হাসান উল্লাহ, র‍্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়ার কোম্পানি অধিনায়ক মেজর জানিস মোহাম্মদ খান এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা অংশ নেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শাহগীর আলম বলেন, ‘জেলা কোর কমিটির সবাই মিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘুরে দেখেছি। মানুষের জানমালের যেন কোনো ক্ষতি না হয় সেজন্য আমরা পর্যবেক্ষণ করছি।’

এদিকে, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ শতাধিক পুলিশ, পাঁচ প্লাটুন বিজিবি, র‍্যাব ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, ‘কেউ যাতে কোনো ধরনের নাশকতা করতে না পারেন সেজন্য পুলিশ কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় আমরা সজাগ দৃষ্টি রাখছি। সারা জেলায় পাঁচ শতাধিক পুলিশ মোতায়েন করা আছে।

বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সৈয়দ আরমান আরিফ জানান, ২৫ ব্যাটালিয়নের তিন প্লাটুন সদস্য এরইমধ্যে কাজ করে যাচ্ছেন। প্রয়োজন অনুযায়ী আরো মোতায়েন করা হবে।

বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আশিক হাসান উল্লাহ বলেন, ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজ থেকে কসবা উপজেলা পর্যন্ত ম্যাজিস্ট্রেটদের সঙ্গে আমাদের সদস্যরা দায়িত্ব পালন করছেন।