ইউনাইটেড ন্যাশনস এর অঙ্গ প্রতিষ্ঠান (ESCAP) এর সাথে ব্রাহ্মণবাড়িয়া চেম্বারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া সদর, 25 July 2023,

চলারপথে রিপোর্ট :
আজ ২৫ জুলাই মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরস্থ সিলভার ফর্ক রেস্টুরেন্টের হলরুমে জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ECONOMIC AND SOCIAL COMMISSION FOR ASIA AND THE PACIFIC (ESCAP) এর সাথে ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় সভাপত্বি করেন ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি আলহাজ্ব আজিজুল হক।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিনিধি দলের প্রধান মিকিকো তানাকা, ডিরেক্টর এন্ড হেড, সাউথ এন্ড সাউথ-ওয়েস্ট এশিয়া অফিস, ইউনাইটেড ন্যাশনস এসকেপ, রঞ্জন রত্না, ডেপুটি হেড এন্ড সিনিয়র ইকোনোমিক এফায়ারর্স অফিসার, ইউনাইটেড ন্যাশনস, আজহার জয় মর্জিনা ডিউক্রেস্ট, চীফ অব সেকশন, ট্রান্সপোর্ট কানেক্টিভিটি এন্ড লজিস্টিক সেকশন, ট্রান্সপোর্ট ডিভিশন, জোসেফ জর্জ, সিনিয়র রিচার্জ এসিষ্টেন, সাউথ এন্ড সাউথ-ওয়েস্ট এশিয়া অফিস, ইউনাইটেড ন্যাশনস, মোঃ মাজেদুল ইসলাম, ডেভেলপমেন্ট, কোর্ডিন্যাশন অফিসার, ইউএন রেসিডেন্ট, কোর্ডিনেটর অফিস, মোশাররফ হোসেন, ডিরেক্টর ট্রেড ইনভেষ্টম্যান এন্ড ডেভেলপমেন্ট, বিমসটেক সেক্রেটারিয়েট, ঢাকা, মোঃ আরিফুর রহমান, ডিরেক্টর, সাউথ এশিয়া-১, পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা প্রমুখ।

অপরদিকে ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন সহ-সভাপতি কাজী জাহাঙ্গীর, সহ-সভাপতি হাজী মোঃ বাবুল মিয়া, পরিচালক মোঃ আজিজুর রহমান শামীম, সুব্রত পাল, আলহাজ্ব মমিনুল আলম বাবু, আলহাজ্ব মোঃ শাহ আলম, মোঃ আল মামুন, মোঃ বাবুল মিয়া, মোঃ রফিকুল ইসলাম, মোঃ নুরুজ্জামান ভূঁইয়া, মোঃ জুয়েল খান, চেম্বার সচিব মোঃ আজিম উদ্দিন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক ফোরকান খলিফা কাজলসহ অন্যান্য আমদানী ও রপ্তানীকারকবৃন্দ।

উক্ত মতবিনিময় সভায় আখাউড়া স্থলবন্দরের বর্ডার ট্রেড এর বিভিন্ন সমস্যাসমূহ সম্পর্কে প্রতিনিধি দলটি অবগত হয় এবং দু’দেশের প্রতিবন্ধকতা সমূহ সমাধান ও ব্যবসা বাণিজ্য সহজীকরণ করে কীভাবে উভয় দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করা যায় সে বিষয়ে বিশদভাবে অবগত হয়।

Leave a Reply

সরাইলে তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র, আহত ৪০

চলারপথে রিপোর্ট : সংঘর্ষ যেন কোন ভাবেই পিছু ছাড়ছে না Read more

কৃষি জমিতে মাটি কাটার দায়ে ৬…

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে কৃষি জমিতে অবৈধ পন্থায় Read more

যমজ বোনের সাফল্য, মেডিক্যাল কলেজে ভর্তির…

অনলাইন ডেস্ক : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় যমজ বোন মেডিক্যাল কলেজ Read more

নবীনগরে পৌর ছাত্রলীগ নেতা গ্রেফতার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে পুলিশের ডেভিল হান্ট অভিযানে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সাদ্দাম হত্যা মামলার আসামীদের ফাঁসির…

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রদল কর্মী মো. সাদ্দাম (৩৫) Read more

গর্ভকালীন যত্নের মাধ্যমে স্বাভাবিক প্রসবের প্রচার

ডা. তমা রানী পাল “আসুন, গর্ভকালীন যত্ন নিয়ে স্বাভাবিক প্রসবকে Read more

ইউনিয়ন ডিজিটাল সেন্টারে ভাতা নিয়ে ভয়াবহ…

চলারপথে রিপোর্ট : কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নে সামাজিক নিরাপত্তা Read more

নাসিরনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ Read more

নাসিরনগর হানাদার মুক্ত দিবস পালিত

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার জেলার নাসিরনগর উপজেলা ৭ ডিসেম্বর হানাদার Read more

নাসিরনগর হানাদার মুক্ত দিবস আজ

চলারপথে রিপোর্ট : আজ ৭ ডিসেম্বর নাসিরনগর পাক হানাদার মুক্ত Read more

মোবাইলে কথা বলার সময় ট্রেনে কাটা…

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে রেললাইনে হেঁটে Read more

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া…

চলারপথে রিপোর্ট : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা Read more

তিন দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব

ব্রাহ্মণবাড়িয়া সদর, 31 January 2024, 951 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব শুরু হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে জেলা প্রশাসনের সহায়তায় ও ব্রাহ্মণবাড়িয়া শিল্প একাডেমীর ব্যবস্থাপনায় স্থানীয় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে আজ ৩১ ফেব্রুয়ারি বুধবার বিকালে পিঠা উৎসব উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে পিঠা উৎসবের উদ্বোধন করেন।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম মাহমুদুর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামসুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস আর ওসমানগনি সজীব।

উৎসবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের ১৬টি স্টল বাহারী রকমের পিঠা প্রদর্শন করে।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমী সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে।

পেনব্রীজ সম্পাদক এমদাদুল হকের জন্মদিন উদযাপিত

ব্রাহ্মণবাড়িয়া সদর, 31 January 2025, 440 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ার বহুল প্রচারিত একমাত্র ইংরেজি পত্রিকা দি ডেইলী পেনব্রীজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক অধ্যাপক মোঃ এমদাদুল হক এর ৬০তম জন্মদিন উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে আজ ৩১ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় শহরের কাজীপাড়াস্থ পেনব্রীজ কার্যালয়ে পেনব্রীজ পরিবার এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও পীস ফর অল এর সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন জমসেদ। অধ্যাপক এম এ হানিফ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল গণি, স্বপ্নতরী সিইও মোঃ তাহের উদ্দিন ভূইয়া, সোনালী ব্যাংকের সাবেক ডিজিএম সেলিম জাহাঙ্গীর, অধ্যাপক আজিজুর রহমান, প্রভাষক তোফায়েল আজম, সাংবাদিক এ কে এম বাবুল হক, সাংবাদিক নিশাদুল ইসলাম, সাংবাদিক আশরাফুল হক চৌধুরী, কবি রুদ্র মোহাম্মদ ইদ্রিস, শহিদ তালুকদার, সাজ্জাদ ইসলাম জুনাঈদ প্রমুখ। আলোচনা সভা-কেক কাটা শেষে অধ্যাপক মোঃ এমদাদুল হকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বক্তারা বলেন, তিনি লোভহীন একজন মানুষ। তিনি গর্ব করার মতো একজন মহৎ মানুষ। যিনি আপাদমস্তক একজন মানুষ। সাংবাদিক জগতে তার সৃষ্টিশীলতা ঈর্ষনীয়। তিনি একজন সমাজ সংস্কারক।

গলায় লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যাচেষ্টা করা হাজতির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া সদর, 20 April 2023, 1678 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে রমজান আলী (২৮) নামে এক হাজতি গলায় লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

১৯ এপ্রিল বুধবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। রমজান আলী আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের মন্নাফ মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার মো. শহিদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রমজান আলী একটি হত্যা মামলায় তিন বছর ধরে হাজতে আছেন। রাতে লুঙ্গি দিয়ে বাথরুমের ভেন্টিলেটরে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে উদ্ধার করে প্রথমে কারা হাসপাতালে পরে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়া সদর, 1 June 2023, 1370 Views,

চলারপথে রিপোর্ট :
তামাকজাত দ্রব্যে সুনির্দিষ্ট করারোপ, এমআরপি তে সিগারেট বিড়ি বিক্রি নিশ্চিত করা এবং তামাক চাষ নিয়ন্ত্রণ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার প্রতি গুরুত্ব দিয়ে বাংলাদেশ তামাক বিরোধী জোট ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা ভিলেজ ডেভেলপমেন্ট সেন্টার (ভিডিসি) এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৩ পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে গতকাল ৩১ মে বুধবার সকালে তামাক বিরোধী জোটের সমন্বয়ক ও ভিডিসি’র নির্বাহী পরিচালক এসএম শফিকুল ইসলাম এর সভাপতিত্বে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টি নেতা কমরেড নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন অগ্রগামী সমাজ উন্নয়ন কেন্দ্র এর নির্বাহী পরিচালক এ.কে.এম. বাবুল হক, ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের সহ-সভাপতি সাংবাদিক আবুল হাসনাত অপু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষানবীশ আইনজীবী লোকমান হোসেন ও শিপনুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আবদুর রাহিম, এসএম মুজাহিদুল ইসলাম প্রমুখ।

বক্তাগণ তামাকের ক্ষতিকর প্রভাবের বিভিন্ন দিক উল্লেখ করে আরো বলেন, তামাকমুক্ত সমাজ গড়তে তামাকজাত পণ্য উৎপাদনকারী কারখানা বন্ধ করে দিতে হবে। বিকল্প শিল্প প্রতিষ্ঠান গড়ে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করে উক্ত ভূমিতে অধিক পরিমাণে পুষ্টিকর খাদ্য ফলাতে হবে।

জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া সদর, 14 July 2025, 244 Views,

চলারপথে রিপোর্ট :
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় স্মৃতিস্তম্ভ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ ১৪ জুলাই সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পুরাতন কাচারি সড়ক মোড়ে পৌর মার্কেটের সামনে নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পরিকল্পনায় ও গণপূর্ত অধিদফতর, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বাস্তবায়নে এই স্মৃতিস্তম্ভ নির্মিত হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ এ জেড এম আরিফ হোসেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সিফাত মো. ইশতিয়াক ভূইয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি হাফেজুর রহমান মোল্লা (কচি), জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেন আকন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা বায়েজিদুর রহমান সিয়ামসহ জুলাই আন্দোলনে আহত ছাত্র জনতারা।