ক্রিকেটার আরিফুলকে কিশোরগঞ্জে নাগরিক সংবর্ধনা

বিনোদন, 15 February 2024,

চলারপথে রিপোর্ট :
অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের ক্রিকেটার আরিফুল ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ এ সংবর্ধনার আয়োজন করেন।

আজ ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে পৌর মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র আব্দুল গণি, সিনিয়র সাংবাদিক সুবীর বসাক, মোস্তফা কামাল, মেয়রপত্নী সুলতানা নাসরিন ঝুমা, কিশোরগঞ্জের ক্রিকেট কোচ আশরাফ উদ্দিন স্বপন, সাবেক ক্রিকেটার শহীদুল হক লাভলু প্রমুখ।

অনুষ্ঠানে পৌর মেয়রের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রিকেটার আরিফুল ইসলামকে ২০ হাজার টাকার চেক ও একটি ক্রেস্ট প্রদান করা হয়।

সংবর্ধনার জবাবে ক্রিকেটার আরিফুল ইসলাম বিশ্বমানের ক্রিকেটার হওয়ার আকাংখা প্রকাশ করে বলেন, আমি বড়দের বিশ্বকাপ জেতাতে চাই। এর জন্য যত পরিশ্রম করতে হয় আমি করবো ইনশাল্লাহ।

পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ বলেন, নিজ জেলার কৃতী ক্রিকেটারকে সংবর্ধনা দিতে পেরে আমি আনন্দিত। শুধু ক্রিকেটার নয়, যে কোনো ক্ষেত্রে যিনি ভালো অবদান রাখবেন তাদেরকেও আমি অনুপ্রাণিত করবো। এ জেলার ক্রিকেট তথা খেলাধুলার মান উন্নয়ন ও প্রসারে ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, ক্রিকেটার আরিফুল ইসলাম সম্প্রতি শেষ হওয়া অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ ২০২৪ এ বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেন।

কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের জামালপুর গ্রামের আফজাল হোসেন ও ফারজানা পারভীন দম্পতির সন্তান তিনি। সংবর্ধনা অনুষ্ঠানে তার পিতা-মাতাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে সকলকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

Leave a Reply

সাবেক প্রতিমন্ত্রী ড. ফরিদুল হুদার মৃত্যুবার্ষিকী…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক প্রতিমন্ত্রী ড. ফরিদুল হুদার মৃত্যুবার্ষিকী Read more

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

দুলাল মিয়া : আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল Read more

টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদ ও ব্লেকারমুক্ত…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদ Read more

বাসি খাবার পরিবেশনের অভিযোগে সিদ্ধিরগঞ্জে রেস্টুরেন্টকে…

চলারপথে রিপোর্ট : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি রেস্টুরেন্টে বাসি খাবার পরিবেশনের Read more

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সরাইলে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির Read more

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কালিকচ্ছে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে বাংলাদেশ Read more

বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া…

চলারপথে রিপোর্ট : বিএনপির চেয়ারর্পাসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম Read more

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস বিতরণ ও গ্রাহক সেবা…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা Read more

বিয়ে বাড়িতে যাওয়া নিয়ে সংঘর্ষে একজন…

চলারপথে রিপোর্ট : নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই গোষ্ঠীর সংঘর্ষে Read more

আওয়ামীলীগ সরকারের পতনের দেড় বছরেও সিটিজেন…

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা ইউএনও অফিসের সামনে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের নেতা গ্রেফতার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে বিশেষ অভিযানে যুবলীগের নেতা Read more

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়…

দুলাল মিয়া : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত Read more

তানজিন তিশার আত্মহত্যার চেষ্টা!

বিনোদন, 16 November 2023, 990 Views,

বিনোদন ডেস্ক :
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা আত্মহত্যার চেষ্টা করেছেন। এমন গুঞ্জন গত মধ্যরাত থেকে ছড়িয়ে পড়ে। রাতে ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে।

একটি সূত্র জানায়, গতকাল বুধবার রাজারবাগের বাসায় এ অভিনেত্রী ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।

আরো জানা যায়, ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে তিশার। মান-অভিমানের এক পর্যায়ে নিজের বাসাতেই আত্মহত্যার চেষ্টা করেন তিশা।

বর্তমানে এই অভিনেত্রী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

এ প্রসঙ্গে জানতে সকাল থেকে মুশফিক আর ফারহান ও তিশার নম্বরে একাধিকবার কল করা হলেও তারা সাড়া দেননি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

বিনোদন, 14 November 2023, 1044 Views,

অনলাইন ডেস্ক :
২০২২ সালে চলচ্চিত্রে বিশেষ অবদান রাখায় ২৭ ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ ১৪ নভেম্বর মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সিনিয়র সচিব মো. হুমায়ুন কবির খন্দকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু।

আজীবন সম্মাননা যুগ্মভাবে দেওয়া হয়েছে অভিনেতা খসরু ও চিত্রনায়িকা রোজিনাকে। দেশের বাইরে থাকায় খসরুর পুরস্কার নেন অভিনেতা আলমগীর।

শ্রীলঙ্কা ২৮০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো বাংলাদেশকে

বিনোদন, 6 November 2023, 1022 Views,

স্পোর্টস ডেস্ক :
ঘটনাবহুল একটি ম্যাচ। মুশফিকের দুরন্ত ক্যাচ, অ্যাঞ্জেলো ম্যাথিউজের টাইমড আউটের পরও চারিথ আশালঙ্কার দুর্দান্ত সেঞ্চুরি। টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ২৮০ রানের চ্যালেঞ্জিং এক লক্ষ্য ছুঁড়ে দিয়েছে শ্রীলঙ্কা।

দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট করার আমন্ত্রণ জানান শ্রীলঙ্কাকে। টস হেরে ব্যাট করতে নেমে চারিথ আশালঙ্কার অনবদ্য ১০৮ রানের ওপর ভর করে ৪৯.৩ ওভারে ২৭৯ রান তুলতে অলআউট হয়ে যায় লঙ্কানরা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন তানজিম হাসান সাকিব। ২টি করে উইকেট নেন শরিফুল ইসলাম এবং সাকিব আল হাসান। ১ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ।

টস হেরে ব্যাট করতে নামার পর শুরুতেই কুশল পেরেরার উইকেট নিয়ে শুভ সূচনা করেন শরিফুল ইসলাম। ৫ বলে ৪ রান করে আউট হন কুশল পেরেরা। এরপর কুশল মেন্ডিসকে নিয়ে জুটি বাধার চেষ্টা করেন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা। কিন্তু ৩০ বল খেলে ১৯ রান করে আউট হয়ে যান কুশল মেন্ডিস।

সাদিরা সামারাবিক্রমাকে নিয়ে শ্রীলঙ্কার রান বাংলাদেশের ধরা-ছোঁয়ার বাইরে নেয়ার চেষ্টা করেন চারিথ আশালঙ্কা। কিন্তু ২৫তমওভারের দ্বিতীয় বলে সামারাবিক্রমা আউট হয়ে যান মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দিয়ে। তিনি করেন ৪১ রান।

অ্যাঞ্জেলো ম্যাথিউজ টাইমড আউট হয়ে যান। তবে চারিথ আশালঙ্কা ১০৫ বলে ১০৮ রান করে আউট হন তানজিম সাকিবের বলে। ৩৬ বলে ৩৪ রান করেন ধনঞ্জয়া ডি সিলভা। ৩১ বলে ২২ রান করেন মহেশ থিকসানা। দুষ্মন্তে চামিরা আউট হন ৪ রান করে।

জিম্বাবুয়ে ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরিতে ইতিহাসের নায়ক

বিনোদন, 13 January 2024, 995 Views,

স্পোর্টস ডেস্ক :
জিম্বাবুয়েতে এসেছেন মাত্র এক বছর হয়েছে। অন্তুম নাকভি এবার হয়ে গেলেন দেশটির ইতিহাসের নায়ক। জিম্বাবুয়ের ঘরোয়া লিগে প্রথম ক্রিকেটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন ২৪ বছরের এই ব্যাটার।

লগান কাপে চারদিনের ম্যাচে ২৯৫ বলে ৩০০ রানের ইনিংস খেলেছেন নাকভি। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে জিম্বাবুইয়ান কোনো ব্যাটারের সর্বোচ্চ ইনিংসটি ছিল ২৬৫ রানের। ২০১৭ সালে এই রেকর্ড গড়েছিলেন সেফাও ঝুয়াও।

ঝুয়াওয়ের এই রেকর্ড ভাঙার পথে ৩০টি বাউন্ডারি এবং ১০টি ছক্কা হাঁকিয়েছেন নাকভি। খেলেছেন মিড ওয়েস্ট রিনোর হয়ে মেটাবেলেল্যান্ড টাস্কার্সের বিপক্ষে।

নাকভি বড় হয়েছেন অস্ট্রেলিয়াতে। যদিও তার জন্ম বেলজিয়ামে। মাত্র এক বছর আগে জিম্বাবুয়েতে আসেন এই ক্রিকেটার। তার ইনস্টাগ্রাম আইডি থেকে জানা যায়, পেশাগত জীবনে ছিলেন পাইলট। সেখান থেকে ক্রিকেটের মহাকাব্যে।

এ বছরে প্রথম শ্রেণির ক্রিকেটে ৮ ম্যাচে ১০২ গড়ে ৭১৫ রান করেছেন নাকভি। তাই জিম্বাবুয়ে জাতীয় দলে তার ডাক পাওয়া বেশ কাছে বলেই মনে হচ্ছে।

সহশিল্পীকে বিয়ে করছেন ভারতীয় অভিনেত্রী দর্শনা

বিনোদন, 28 November 2023, 945 Views,

অনলাইন ডেস্ক :
সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন ভারতীয় অভিনেত্রী দর্শনা বণিক। যিনি শাকিব খানের বিপরীতে ‘অন্তরাত্মা’ সিনেমায় অভিনয় করেছেন।

সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

গেল বছরের শুরুর দিকে টলিউডে জোর গুঞ্জন চাউর হয় সহশিল্পী সৌরভ দাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন দর্শনা। তবে টলিপাড়ায় এসব কথা রটলেও সৌরভ আর দর্শনা সেসময় বলেছিলেন, উই আর জাস্ট ফ্রেন্ডস!

অবশেষে সব জল্পনার ইতি টেনে এবার সৌরভ-দর্শনার প্রেমের গুঞ্জন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আগামী ১৫ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়বেন এই জুটি। কলকাতার একটি বিলাসবহুল হোটেলে বসবে তাদের বিয়ের আসর।

জানা যায়, বন্ধুত্ব থেকে তাদের প্রেমের শুরু। ‘অল্প হলেও সত্যি’সহ একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করেছেন সৌরভ-দর্শনা। সেখান থেকেই বন্ধুত্ব। পরে সময়ের সঙ্গে তা গাঢ় হয়। প্রায় দুই বছর চুটিয়ে প্রেম করার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা। কাজ করতে গিয়ে চেনা জানা হলেও কাজের বাহিরেও একটা সময় তারা অবাধ দেখা যেত। তবে সম্পর্ক নিয়ে বরাবরই এড়িয়ে গিয়েছেন তারা।

দুই পরিবারের উপস্থিতিতে সৌরভ-দর্শনার বিয়ে হচ্ছে। সমস্ত নিয়ম মেনেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। পুরো ঘটনায় ভীষণ উচ্ছ্বসিত নায়িকা। এরই মধ্যে বিয়ের নিমন্ত্রণপত্র অতিথিদের কাছে পাঠানো শুরু করেছেন বলেও জানা গেছে। আগামী ১৫ ডিসেম্বর সন্ধ্যার লগ্নে দর্শনা সৌরভের চার হাত এক হবে বলেই খবর।

দর্শনা এই মুহূর্তে ব্যস্ত শুভ্রজিৎ মিত্রর ‘দেবী চৌধুরানী’ সিনেমার কাজ নিয়ে। ইতোমধ্যেই হাজির হয়েছে তার চরিত্রের লুক। বর্তমানে ঢালিউড, টলিউড, তেলেগু ও হিন্দি মিলিয়ে একগুচ্ছ কাজ দর্শনার হাতে।