বিজয়নগরে গৃহবধু অপহরণের ঘটনায় শ্বশুর, শাশুড়ি, ননদ গ্রেফতার

বিজয়নগর, 18 February 2024,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে খাদিজা আক্তার ময়না (২৫) অপহরণের মামলায় গৃহবধূর শ্বশুর, শ্বাশুড়ি ও ননদকে গ্রেফতার করেছে বিজয়নগর থানার পুলিশ।

তবে, এখনো অপহৃত গৃহবধুকে উদ্ধার করতে সক্ষম হয়নি পুলিশ।

পুলিশ বলছে, প্রধান আসামীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের দেয়া বিভিন্ন তথ্য সূত্রে ভিকটিম উদ্ধারে কাজ করছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আজ ১৮ ফেব্রুয়ারি রবিবার ভোর রাতে পার্শ্ববর্তী মাধবপুর উপজেলার মনতলা এলাকায় তথ্য প্রযুক্তির মাধ্যমে ও মাধবপুর থানা পুলিশের সহযোগিতায় এক আত্মীয় বাড়িতে থেকে প্রধান আসামী নিখোঁজ গৃহবধূর ননদ ইয়াছমিন আক্তার পপি (৩০) গ্রেফতার করা হয়। এর আগে শনিবার বিকালে উপজেলার আমতলী বাজার থেকে গৃহবধূ খাদিজা আক্তার ময়নার শ্বশুর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাঞ্চনপুর এলাকার মো.আজিজুল ইসলাম রমজান (৫৫), শ্বাশুড়ি রহিমা বেগম (৫১) কে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেয়া হয়। পরে নিখোঁজ গৃহবধূর মা সুমি বেগম সন্ধ্যায় বাদী হয়ে বিজয়নগর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এ মামলায় শ্বশুর শ্বাশুড়ি ও ননদকে গ্রেফতার দেখানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই গাজী রবিউল ইসলাম বলেন, অপহরণ মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু ক্লু পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তা প্রকাশ করা হচ্ছে না। অপহৃত গৃহবধু উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। অপহৃত গৃহবধূর মা ও মামলার বাদি সুমি বেগম জানান, আমার মেয়েকে দ্রুত উদ্ধার করার জন্য পুলিশের নিকট আকুল আবেদন জানাচ্ছি।

Leave a Reply

জুলাই শহীদের কবর জিয়ারতের মাধ্যমে বাঞ্ছারামপুরে…

দুলাল মিয়া : জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী জনসভায় যোগ দিলেন তারেক…

দুলাল মিয়া : বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত নির্বাচনী Read more

সড়ক দুর্ঘটনায় বৈষম্যবিরোধী শহীদ ছাত্রের বাবা…

দুলাল মিয়া : সড়ক দুর্ঘটনায় মো. ছোয়াব মিয়া (৬০) নিহত Read more

ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমানের আগমন উপলক্ষে আনন্দ…

দুলাল মিয়া : বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় Read more

সৌদি আরবে স্ট্রোকে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

চলারপথে রিপোর্ট : সৌদি আরবের জেদ্দায় স্ট্রোক করে মোহাম্মদ হকসাব Read more

আশুগঞ্জে ২৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ এলাকা থেকে ২৪ কেজি Read more

ব্রাহ্মণবাড়িয়া-৩ : খালেদ হোসেন মাহবুব শ্যামলের…

দুলাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর উপজেলার ৮ ইউনিয়ন) আসনে Read more

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ধানের শীষ পেলেন ইঞ্জিনিয়ার…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের জন্য ধানের শীষ প্রতীক পেয়েছেন Read more

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে খেজুর গাছ প্রতীক পেলেন…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রতীক বরাদ্দের অংশ হিসেবে খেজুর Read more

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ভোটারদের নিয়ে গণতন্ত্র অলিম্পিয়াড…

দুলাল মিয়া : নাগরিক সম্পৃক্ততা, গণতান্ত্রিক সংস্কার ও বিশ্বাসযোগ্য নির্বাচন Read more

বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আইসিসিকে নতুন বার্তা…

অনলাইন ডেস্ক : টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত Read more

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের বারান্দা থেকে নবজাতক কন্যাশিশু…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদের পাশের Read more

বিজয়নগরে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

বিজয়নগর, রাজনীতি, 29 March 2025, 523 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৯ মার্চ শনিবার বিষ্ণুপুর ইউনিয়নের চকবাজার এলাকায় আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি।

কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হোসেন আহামেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এ বি এম মমিনুল হক, সাবেক কোষাধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন রিপন, বিজয়নগর উপজেলা বিএনপির সভাপতি জমির হোসেন দস্তগীর, সদস্য মামুনুর রশীদ, আব্দুল জলিল সরকার, সিরাজুল ইসলাম, রেহান উদ্দিন, মোঃ বাচ্চু মিয়া,কামাল উদ্দিন,বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি সামসুল আলম সরদার, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন, ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক তালাত মাহমুদ পলাশ ভুঁইয়া, বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জুয়েল আহামেদ।

আলোচনা সভা শেষে ইফতার ও দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ কেন্দ্রীয় বিএনপি’র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া পরিচালনা করেন কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মৌলানা বিল্লাল হোসেন।

সভা পরিচালনা করেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ইলিয়াস ভূঁইয়া ও বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাতলুব সরকার।

বিজয়নগরে ২৮ কেজি গাঁজা, ১টি সিএনজিসহ ১ জন গ্রেফতার

বিজয়নগর, 6 May 2023, 1680 Views,

চলারপথে রিপোর্ট :
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহমেদ এর নির্দেশনায় চম্পকনগর পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই আবুল কালাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ আজ ৬ মে সকাল সাড়ে ১০ টায় ২৮ কেজি গাঁজা, ১টি সিএনজিসহ ১ জন গ্রেফতার করেছে বিজয়নগর থানা পুলিশের একটি দল।

গ্রেফতারকৃত মাদক কারবারি হলো উপজেলার মিরাশানী গ্রামের আব্দুল মতিন ভূইয়ার ছেলে মোঃ বশির মিয়া (৩১)।

গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার আউলিয়া বাজার থেকে চম্পকনগর বাজার যাওয়ার পথে সন্দেহজনক সিএনজিতে তল্লাশী চালিয়ে ২৮ কেজি গাঁজা, ১টি সিএনজিসহ ১ জন গ্রেফতার করা হয়।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২৮ কেজি গাঁজা, গাঁজা পাচারের কাজে ব্যবহারিত একটি সিএনজিসহ ১জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিজয়নগর থানায় সংশ্লিষ্ট মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়।

বিজয়নগরে ফেনসিডিলসহ কারবারি গ্রেফতার

বিজয়নগর, 8 August 2023, 1320 Views,

চলারপথে রিপোর্ট :
বিজয়নগরে ২৫৪ বোতল ফেনসিডিলসহ আহাদ মিয়া (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

৭ আগস্ট সোমবার রাতে উপজেলার বিষ্ণুপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আহাদ মিয়া জেলার সদর উপজেলার রামরাইলের মনা মিয়ার ছেলে।

র‍্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করে র‍্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের সদস্যরা। অভিযানকালে সন্দেহভাজন একটি মোটরসাইকেলে থাকা দু’জন আরোহীকে থামার জন্য সংকেত দেওয়া হয়। এসময় মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় একজন আরোহী পড়ে যায়। পরে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, পালিয়ে যাওয়া মোটরসাইকেলসহ অপর মাদক কারবারিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজয়নগরে পৌণে দুই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিজয়নগর, 20 July 2025, 277 Views,

চলারপথে রিপোর্ট :
বিজয়নগর সীমান্ত থেকে প্রায় পৌণে দুই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ২০ জুলাই রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয় বলে বিজিবি- ২৫ ব্যাটালিয়নের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে বিশেষ টহল দল ২৫ হাজার ৫৩৬টি ভারতীয় ফুড সাপ্লিমেন্ট ক্যাপসুল, ৬৩৮ পিস কসমেটিকস, ৬১৬টি ট্যাবলেট, ৫৭৩টি সিরাপ জব্দ করা হয়। এসবের বাজার মূল্য এক কোটি ৮৫ লাখ ২১ হাজার টাকা।

বিজয়নগরে ইউনিয়ন বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত

বিজয়নগর, 18 October 2025, 191 Views,

চলারপথে রিপোর্ট :
একটি দল মহিলা সংগঠন তালিমের নামে নাকি জান্নাতের টিকিট দিচ্ছে বলে মন্তব্য করেছেন, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। বর্তমানে একটি দল মহিলা তালিমের মাধ্যমে বাড়ি বাড়ি ক্যাম্পেইন করছে এবং ইসলামের ভূল ব্যখ্যা দিয়ে মহিলাদের বেহেশতের নাকি চাবি দিবে বলে জনগণের কাছে ভোট চাচ্ছে। তাদের এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাই সজাগ থাকতে হবে।

তিনি আরো বলেন, আওয়ামীলীগ ছিলেন জনবিচ্ছিন্ন যার কারনে আওয়ামী লীগের পতনের সময় জনগণ তাদের পাশে ছিল না। তাই জনগণের বিপক্ষে যায় এমন কোনো কাজ বিএনপির নেতা কর্মীর করা উচিত না এবং করা যাবে না। জনবিচ্ছিন্নতার কারণেই মূলত চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগের পতন হয়েছে।

আজ ১৮ অক্টোবর শনিবার বিকাল ৪ টার সময় উপজেলার হরষপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে নিদারাবাদ ইউনিয়ন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হরষপুর ইউনিয়ন বিএনপি সভাপতি এম এ মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান বাবুলের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, সহ-সভাপতি জহিরুল হক খোকন, অ্যাড. শফিকুল ইসলাম, অ্যাড. গোলাম সারোয়ার খোকন, সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক চেয়ারম্যান আবুল মোবারক মাস্টার, শাহ আলম মাস্টার, এসএম রাষ্টু সরকার, এইচ এম শাহজাহান মাস্টার, যুবদল নেতা জিয়াউর রহমান, কাশেম কিবরিয়া, জহিরুল ইসলাম সুজন এবং ছাত্রনেতা মেরাজুল ইসলাম প্রমুখ।

এছাড়াও জেলা বিএনপির সহ-সভাপতি এ বি এম মুমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজ্জম, অ্যাড. আনিসুর রহমান মঞ্জু, অর্থ সম্পাদক হাজি মিজানুর রহমান, মনির হোসেন, শামিম মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি জমির হোসেস দস্তগীর, সদস্য সচিব অ্যাড. ইমাম হোসেন, শাহ আলম, ছাত্রদলনেতা অনিকুল ইসলাম পলাশসহ সমাবেশে জেলা-উপজেলা এবং ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য : ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনমত গঠনের জন্য উক্ত জনসভা অনুষ্ঠিত হয়।