ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকেটসহ কালোবাজারি আটক

ব্রাহ্মণবাড়িয়া সদর, 19 February 2024,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ১৫টি আসনের ৬টি টিকেটসহ আমিন মিয়া (৩২) নামের এক টিকেট কালোবাজারিকে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ি।

আজ ১৯ ফেব্রুয়ারি সোমবার সকাল ৯টায় ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটককৃত আমিন মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদরের পৌর এলাকার পুনিয়াউট গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, টিকেট কালোবাজারি আমিন মিয়াকে আন্তঃনগর বিভিন্ন ট্রেনের আসনের টিকেট নিয়ে স্টেশনে উচ্চ দামে বিক্রি করার জন্য ডাকাডাকি করছিলো। সন্দেহ হলে তার দেহ তল্লাশি চালিয়ে ৬টি টিকেটের ১৫টি আসন পাওয়া যায়। আটককৃত আমিন মিয়া স্বীকার করেছেন সে টিকেট কালোবাজারি করেন। তার বিরুদ্ধে আগেও টিকেট কালোবাজারি একটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

Leave a Reply

লেবানন–সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক : লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি Read more

নদীর প্লাবনভূমি ও কৃষিজমি ভরাটের অভিযোগে…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নদীর প্লাবনভূমি ও কৃষিজমিতে অবৈধভাবে বালু Read more

অপহৃত ৭ম শ্রেণীর শিক্ষার্থী উদ্ধার, শ্রীপুরে…

জায়েদুল কবির ভাঙ্গি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক Read more
ফাইল ছবি

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ Read more

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিচয়ে চাঁদা দাবির…

দুলাল মিয়া : বিজয়নগরে র‌্যাব সদস্য পরিচয়ে সাধারণ মানুষের কাছ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দোয়া…

দুলাল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোট পেয়েছেন ইঞ্জিনিয়ার শ্যামল

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই Read more

ব্রাহ্মণবাড়িয়ায় যারা এমপি নির্বাচিত হলেন

দুলাল মিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি Read more

হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থীরা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবশালী ও আলোচিত Read more

গাজীপুর জেলার ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী…

জায়েদুল কবির ভাঙ্গি, গাজীপুর: গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনে চারটিতে Read more

ভোটের দিন ধানের শীষের পক্ষে ভোটার…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ Read more

নির্বাচনী দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনরত Read more

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা

ব্রাহ্মণবাড়িয়া সদর, 4 February 2025, 585 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের মিনি কনফারেন্স রুমে আজ ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা চলাকালে আবু হুরাইরা (২৭) নামক একজন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী দিয়ে পাস করার পর ভাইভা দিতে গিয়ে আটক হন।

এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে আটককৃত আবু হুরাইরা বিস্তারিত তথ্য জানান। সে জানায় যে, ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলীস্থ হুন্ডা গ্যালারি নামক একটি মোটরসাইকেল শোরুমের ম্যানেজার সাইদুল ইসলাম(২১) ড্রাইভিং লাইসেন্স করিয়ে দেবে বলে ১২ হাজার টাকার বিনিময়ে চুক্তি করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে উক্ত শোরুমে অভিযান চালিয়ে সাইদুল ইসলামকে আটক করা হয়। সাইদুল ইসলাম জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করে নেন।

এ ঘটনায় জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইকরামুল হক নাহিদ অপরাধী সাইদুল ইসলামকে ৩০ হাজার টাকা এবং আবু হুরায়রাকে ১ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া চুক্তির ১২ হাজার টাকা আবু হুরায়রাকে ফেরত দেয়ার জন্য সাইদুল ইসলামকে নির্দেশ প্রদান করেন।

৯০০ কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া সদর, 3 November 2024, 764 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত ৯শত জন কৃষকের মাঝে শীতকালীন সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

আজ ৩ নভেম্বর রোববার দুপুরে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগমের তত্ত্বাবধানে কৃষকদের মাঝে এই সার ও বীজ বিতরণ করা হয়।

সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার সালমা সুলতানা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আনোয়ারুল হক তালুকদার ও সকল ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ।

সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনার কর্মসূচি আওতায় রবি ২০২৪-২৫ মৌসুমে সম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে শীতকালীন সবজির আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার দেয়া হয়েছে।

কৃষকদের মাঝে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, মিষ্টি কুমড়া, মরিচ, ব্রোকলি, লাউয়ে বীজ ও ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং বিকাশের মাধ্যমে প্রত্যেক কৃষককে ১হাজার টাকা করে প্রদান করা হয়।

বাংলাদেশ গ্যাস ফিল্ডস নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া সদর, 12 March 2023, 1913 Views,

চলারপথে রিপোর্ট :
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লি. এ কর্মচারী নিয়োগে প্রশ্নপত্র ফাঁস ও ঘুষ বাণিজ্যের অভিযোগ আনা হয়েছে। এ ক্ষেত্রে অবিলম্বে নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

আজ ১২ মার্চ রবিবার বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর বিরাসারে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লি. এর প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। সচেতন ছাত্র সমাজের ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন কাজী খায়রুল আলম, মো. নুরুজ্জামান, আব্দুল আলিম, কাজী নুরুল আমিন আকাশ ও আতাউর রহমান রিপন মিয়া।

এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, গ্যাস ফিল্ডস-এর কিছু কর্মকর্তা ২০২১ সালে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানিতে এ নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে রাষ্ট্রদ্রোহী ও বিস্ফোরক মামলার আসামিদের অর্থ লেনদেনের মাধ্যমে ও প্রশ্নপত্র ফাঁস করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন।

তারা আরো বলেন, এ নিয়োগ প্রক্রিয়ায় মুক্তিযোদ্ধাদের কোটা উপেক্ষা করাসহ যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে কর্মকর্তারা তাদের আত্মীয় স্বজনদের নিয়োগ দিয়েছেন। তারা অবিলম্বে এ নিয়োগ বাতিল করে নতুনভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো. শোয়েব, জিএম ও এডমিন মাহমুদুন নবী মিলনকে একাধিকবার ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

২১ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নির্বাচন

ব্রাহ্মণবাড়িয়া সদর, 10 January 2023, 1972 Views,

স্টাফ রিপোর্টার:

আগামী ২১ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন। এদিন সাধারণ সভাও অনুষ্ঠিত হবে। প্রেস ক্লাব নির্বাচন-২০২৩ এর নির্বাচন কমিশনার ও জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার গোলাম মুস্তাফা মুন্না গত ৭ জানুয়ারি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর অফিস আদেশের মাধ্যমে প্রদত্ত ক্ষমতাবলে এবং ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের গঠনতন্ত্রের অনুচ্ছেদ-৮ এবং অনুচ্ছেদ-৮, ধারা-১ অনুসারে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৩ এর সময়সূচি ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১, ১২ ও ১৩ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব কার্যালয় থেকে মনোনয়নপত্র ক্রয়, ১৪ ও ১৫ জানুয়ারি একই সময়ে ও স্থানে মনোনয়নপত্র জমাদান। ১৬ জানুয়ারি বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৭ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার। ২১ জানুয়ারি বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে ভোট গ্রহণ। এরআগে সাধারণ সভা অনু্ষ্িঠত হবে।

দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া সদর, 30 April 2023, 1914 Views,

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় মাদকদ্রব্যবাহী একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। গতকাল শনিবার বিকেলে সদর উপজেলার বিয়াল্লিশ্বর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, পিকআপ ভ্যান চালক কসবা উপজেলার আড়াইবাড়ি দক্ষিণপাড়ার সোহাগ মিয়া (২৬) ও একই এলাকার মোঃ শাহিন মিয়া (২২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,ব্রাহ্মণবাড়িয়ার সহকারি পরিচালক মোঃ মিজানুর রহমান জানান, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে সদর উপজেলার বিয়াল্লিশ্বর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় মাদকদ্রব্য বহনকারী একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।