আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সরাইলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সরাইল, 22 February 2024,

চলারপথে রিপোর্ট :
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বুধবার সরাইলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনের সংসদ সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহিরুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মঈন উদ্দিন মঈন।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবা উল আলম ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, ভাইস চেয়ারম্যান মোঃ আবু হানিফ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম।

আলোচনা শেষে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

Leave a Reply

জুলাই শহীদের কবর জিয়ারতের মাধ্যমে বাঞ্ছারামপুরে…

দুলাল মিয়া : জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী জনসভায় যোগ দিলেন তারেক…

দুলাল মিয়া : বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত নির্বাচনী Read more

সড়ক দুর্ঘটনায় বৈষম্যবিরোধী শহীদ ছাত্রের বাবা…

দুলাল মিয়া : সড়ক দুর্ঘটনায় মো. ছোয়াব মিয়া (৬০) নিহত Read more

ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমানের আগমন উপলক্ষে আনন্দ…

দুলাল মিয়া : বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় Read more

সৌদি আরবে স্ট্রোকে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

চলারপথে রিপোর্ট : সৌদি আরবের জেদ্দায় স্ট্রোক করে মোহাম্মদ হকসাব Read more

আশুগঞ্জে ২৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ এলাকা থেকে ২৪ কেজি Read more

ব্রাহ্মণবাড়িয়া-৩ : খালেদ হোসেন মাহবুব শ্যামলের…

দুলাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর উপজেলার ৮ ইউনিয়ন) আসনে Read more

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ধানের শীষ পেলেন ইঞ্জিনিয়ার…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের জন্য ধানের শীষ প্রতীক পেয়েছেন Read more

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে খেজুর গাছ প্রতীক পেলেন…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রতীক বরাদ্দের অংশ হিসেবে খেজুর Read more

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ভোটারদের নিয়ে গণতন্ত্র অলিম্পিয়াড…

দুলাল মিয়া : নাগরিক সম্পৃক্ততা, গণতান্ত্রিক সংস্কার ও বিশ্বাসযোগ্য নির্বাচন Read more

বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আইসিসিকে নতুন বার্তা…

অনলাইন ডেস্ক : টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত Read more

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের বারান্দা থেকে নবজাতক কন্যাশিশু…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদের পাশের Read more

সরাইলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বহিষ্কার

সরাইল, 20 June 2023, 1456 Views,

চলারপথে রিপোর্ট :
সরাইলে নির্বাচিত হওয়ার মাত্র ছয় মাসের মধ্যেই বহিষ্কার হলেন উপজেলার সূর্যকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাহগীর মৃধা।

গত ১৩ জুন উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভায় তাকে বহিষ্কার করা হয় এবং ওই দিনই তাকে চিঠির মাধ্যমে জানিয়ে বহিষ্কারের বিষয়টি দেয়া হয়।

তার বিরুদ্ধে ওই বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের লিখিত বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তদন্ত প্রতিবেদনের আলোকে শিক্ষা কমিটি তাকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, মোঃ শাহগীর মৃধা সরাইলের কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক। তিনি ২০২২ সনের ৭ ডিসেম্বর ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এদিকে তার বহিষ্কারের বিষয়টি ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান, সরাইল উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছে ।

সূত্র মতে, মোঃ শাহগীর মৃধার বিরুদ্ধে অভিযোগের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তিনি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হওয়ার পর থেকেই তার মধ্যে স্বৈরাচারী মনোভাবের সৃষ্টি হওয়ায় বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনার জন্যই তা ক্ষতিকারক। এ ছাড়াও তার বিরুদ্ধে ছাত্রীদের আদরের ছলে তাদের সাথে অনভিপ্রেত ও কুরুচিপূর্ণ আচরণ করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল বিভিন্ন পোস্ট দেওয়ার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তদন্তকারী কর্মকর্তার সুপারিশের প্রেক্ষিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভার গৃহীত সিদ্ধান্তের আলোকে তাকে বহিষ্কার করা হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত সভাপতি মোঃ শাহগীর মৃধার সাথে কথা বলার জন্য একাধিকবার ফোন করেও কথা বলা সম্ভব হয়নি।

এ ব্যাপারে সূর্যকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিরা ঝর্ণার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি সভাপতিকে বহিষ্কারের চিঠি পেয়েছেন বলে জানান। তিনি আরো জানান, ভারপ্রাপ্ত সভাপতি নাকি নতুন সভাপতি নিয়োগ করা হবে তা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নৌসাদ মাহমুদের সাথে যোগাযোগ করা হলে তিনি সভাপতি মোঃ শাহগীর মৃধাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১৩ জুন থেকেই বহিষ্কারাদেশ কার্যকর হয়েছে।

সরাইলে কুখ্যাত ডাকাত শফিকুল গ্রেফতার

সরাইল, 8 April 2024, 911 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে কুখ্যাত ডাকাত শফিকুল ইসলাম (৩৫) কে ১টি সুইচ গিয়ার যুক্ত স্টীলের চায়না ধারালো চাকুসহ গ্রেফতার করেছে সরাইল থানার পুলিশ।

আজ ৮ এপ্রিল সোমবার দুপুরে সরাইল থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন সরাইল থানার অফিসার ইনচার্জ এমরানুল ইসলাম। এর আগে রবিবার রাত ১০টার দিকে সরাইল নাসিরনগর লাখাই আঞ্চলিক সড়কের ধরন্তি নামক এলাকায় আজম ২ নং ব্রীকস ফিল্ডের সামনে সড়কে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শফিকুল ইসলাম উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী গ্রামের আঃ রশিদ মিয়া ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সরাইল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিঃ) নুরুন নবী, এএসআই (নিঃ) দিলিপ কুমার নাথ সঙ্গীয় ফোর্সসহ রবিবার রাত ১০টার দিকে সরাইল নাসিরনগর লাখাই আঞ্জলিক সড়কের ধরন্তী নামক এলাকায় আজম ২ নং ব্রীকস ফিল্ডের সামনে রাস্তার উপর হতে কুখ্যাত ডাকাত শফিকুল ইসলামকে লুঙ্গীর কোমরের ডান পার্শ্বে খোচার মধ্যে ১টি সুইচ গিয়ার যুক্ত স্টীলের চায়না ধারালো চাকু, যাহা খোলা অবস্থায় লম্বা ৯ ইঞ্চিসহ আটক করা হয়।

সরাইল থানার অফিসার ইনচার্জ এমরানুল ইসলাম জানান, চাকুসহ কখ্যাত ডাকাত শফিকুলকে গ্রেফতার করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গত ৫ তারিখ ডাকাতির প্রস্তুতির ঘটনায় সরাসরি জড়িত ছিল। তার বিরুদ্ধে থানায় ডাকাতির প্রস্তুতি, পুলিশ আক্রান্ত মামলাসহ একাধিক মামলা রয়েছে। সোমবার সকালে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি শিউলি আজাদ গ্রেফতার

জাতীয়, সরাইল, 7 October 2024, 1162 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ার সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি উম্মে ফাতেমা নাজমা বেগমকে (শিউলি আজাদ) গ্রেফতার করেছে পুলিশ। ৬ অক্টোবর রোববার রাতে ঢাকার নিকেতনের বাসা থেকে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাঁকে গ্রেফতার করে। রাতেই তাঁকে সরাইল থানা পুলিশের জিম্মায় দেয়া হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক। আজ ৭ অক্টোবর সোমবার সকালে তিনি বলেন, উম্মে ফাতেমা নাজমা বেগমকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি আমাদের জিম্মায় রয়েছেন। আজ তাকে আদালতে হাজির করা হবে।

তিনি বলেন, ৩ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় করা একটি হত্যা মামলায় উম্মে ফাতেমা নাজমা বেগমকে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই মামলার ৪ নম্বর আসামি। সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা সুলতান উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে ২০২১ সালের ২৮ মার্চ হেফাজতে ইসলামের আন্দোলনের সময় সরাইল বিশ্বরোড মোড় এলাকায় আসামিদের গুলিতে নিহত হন উপজেলার কাটানিশার গ্রামের মুজান মিয়ার ছেলে লিটন মিয়া (২৭)। তিনি ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন। ওই ঘটনায় মামলা করেন সুলতান উদ্দিন।

উম্মে ফাতেমা নাজমা বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সদস্য। তিনি সরাইল উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি প্রয়াত এ কে এম ইকবাল আজাদের সহধর্মিনী।

শহরতলীর ঘাটুরায় ১৪ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল, 29 December 2022, 3199 Views,

গ্যাসের বকেয়া বিল আদায়ে বাখরাবাদের জোরালো অভিযান

 

স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় বকেয়া গ্যাস বিল আদায়ে এবার অভিযান চালানো হয়েছে শহরতলীর ঘাটুরা এলাকায়। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম প্রকৌশলী আখতারুজ্জামানের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার এ অভিযান চালানো হয়। অভিযানে কর্মকর্তারা ঘাটুরার ১৯টি বাড়ি পরিদর্শন করেন। এ সময় অবৈধভাবে নেয়া ১৪টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের দিক নির্দেশনায় এ অভিযান পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে বাখরাবাদের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়।
জানা গেছে, বাখরাবাদের আওতাধীন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ও সদরের কিছু অংশ এবং সরাইলের আংশিক অংশে গ্যাসের বকেয়া বিল আদায় ও অবৈধ গ্যাস সযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। সাম্প্রতিককালে প্রতি সপ্তাহের দুইদিন বাখরাবাদের কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের কর্মকর্তাগণ সম্মিলিতভাবে অভিযান পরিচালনা করেছেন। এসব অভিযানে প্রচুর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায় করা হয়। সম্প্রতি বাখরাবাদের প্রধান কার্যালয়ে নির্দেশনা ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় বকেয়া বিল আদায়ে আরও বেশি তৎপর হয়েছেন। এ লক্ষ্যে চলতি সপ্তাহেই শহরের মুন্সেফপাড়া ও সদরের রাজঘরে অভিযান পরিচালনা করে বকেয়া বিল আদায় করা হয়েছে। এরপর গতকাল বৃহস্পতিবার শহরতলীর ঘাটুরা এলাকায় ১৯টি বাড়ি পরিদর্শন করেন। এ সম ১৪টি অবৈধ গ্যাস সংযোগ পান। এসবের বৈধতা প্রমাণ করতে না পারায় কর্মকর্তারা ১৪টি বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে।
অভিযানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ম্যানেজার (ই.এস শাখা) প্রকৌশলী শফিকুল হক, ম্যানেজার (সেলস) প্রকৌশলী কিরণ শংকর পাল, সহকারী প্রকৌশলী তারিকুল ইসলামসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সরাইল দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

সরাইল, 9 April 2025, 416 Views,

চলারপথে রিপোর্ট :
দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেল হোসেন (৩২) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৪জন আহত হয়েছে। এ দুর্ঘটনাটি ঘটেছে আজ ৯ এপ্রিল বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায়। নিহত রাসেল ঝিনাইদহ সদর উপজেলার আব্দুল আজিজের ছেলে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।

সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান জানান, আজ সকালে ঢাকা সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় সিলেটগামী দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়িতে থাকা চারজন গুরুতর আহত হন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।