চলারপথে রিপোর্ট :
অবশেষে মৃত্যুর কাছে হার মানলো নালার কালভার্টের নিচ থেকে উদ্ধার হওয়া নবজাতক।
২১ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার এনআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় কন্যাশিশুটি মারা যায়।
বিষয়টি নিশ্চিন্ত করেছেন হাসপাতালের এনআইসিইউর ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স হালিমা বেগম।
তিনি জানান, নবজাতকটির মুখমণ্ডল, হাত ও পা পোকামাকড় ক্ষতবিক্ষত করায় শারীরিকভাবে শিশুটি অনেক দুর্বল হয়ে পড়ে। তার চিকিৎসা চলছিল। সন্ধ্যার দিকে শিশুটি মারা যায়। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত মধ্যরাতে জেলা শহরের মেড্ডা পুরাতন পুলিশ ফাঁড়ি এলাকায় একটি কালভার্টের নিচে স্থানীয় পাহারাদাররা শিশুর কান্না শুনতে পান। তারা একটি নালার কালভার্টের নিচে পলিথিনে মোড়ানো একটি নবজাতক দেখেন। নালায় ফেলে দেওয়ায় নবজাতকের মুখের একাংশ কামডে ক্ষতবিক্ষত করে ফেলে পোকামাকড়। এ অবস্থায় ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ গিয়ে নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। নবজাতকটি উদ্ধারের পর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
চলারপথে রিপোর্ট :
মজলিশপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে (আট খোলা গ্রাম) বিজয়দাসের বাড়িতে বিকাল ৪টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) এক কর্মী সভা আজ ৪ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হয়।
কমরেড অজয় দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাজিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক কমরেড আছমা খানম ও মজলিশপুর ইউনিয়নের কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ রিংজাল ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরা বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, এই দুই প্রকার জালে খুব ছোট মাছ আটকা পড়ে ফলে মাছের বংশ বিস্তারে বাধা সৃষ্টি হয়। নেতৃবৃন্দ কারেন্ট জাল এবং রিং জাল বন্ধের নামে যাতে প্রকৃত জেলেদের হয়রানি না করা হয় সে দিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দৃষ্টি রাখার আহবান জানান।
নেতৃবৃন্দ আরো বলেন, দ্বি-দলীয় রাজনীতির বাইরে বাম বিকল্প শক্তি গড়ে তোলার জন্য প্রত্যেকটি গ্রামে- পাড়া- মহল্লায় কমিউনিস্ট পার্টি গড়ে তুলতে হবে। সভা শেষে সর্ব সম্মতি ক্রমে কমরেড অজয় কুমার দাসকে সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট ৫নং ওয়ার্ড এ একটি কর্মী গ্রুপ গঠন করা হয়।
চলারপথে রিপোর্ট :
একদিকে লোডশেডিং, পাশাপশি বিদ্যুৎ নিয়ে অভিযোগ করলেও সংশ্লিষ্ট মহলের সাড়া মিলে না যথাসময়ে। বিপদজনক হলেও অবহেলার কারণে দুর্ঘটনার শঙ্কায় আতঙ্ক সৃষ্টি হয় এলাকাবাসীর মাঝে।
আজ ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার এমনই এক ঘটনার অভিযোগ পাওয়া গেছে ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ বিভাগ (ঘাটুরা)র আওতাধীন হালদার পাড়া এলাকায় গভঃ মডেল গার্লস স্কুলের সামনে। এখানে বেলা বারোটার দিকে বিদ্যুৎ এর মূল সার্ভিস তারের একটি তার পথের মাঝে ঝুলে পড়ে। সেখানে ট্রান্সফর্মারে সংযোগ সহ তারটির প্লাস্টিকের কালো আবরণ অনেক জায়গায় নেই।
ঝুলে পড়ে তারের পাশ দিয়ে পথ চলেছে স্কুলের কোমলমতি শিশু কিশোর শিক্ষার্থী সহ পথচারীরা।
বিপদজনক অবস্থায় দুর্ঘটনা রোধে স্থানীয় লোকজন বড় ড্রাম, বালতি ফুটের টব রেখে বিপদ এড়ানোর প্রাথমিক চেষ্টা করে এবং বিদ্যুৎ বিতরণ বিভাগে অভিযোগ জানান।
অভিযোগকারী নাইটিংগেল হাসপাতালে কর্মরত রতন রায় গণমাধ্যমকে জানান, তার ঝুলে পড়ার সাথে সাথে সংশ্লিষ্ট বিভাগের অভিযোগ কের্ন্দের ইঞ্জিনিয়ার নূর আলমকে জানানো হয়েছে। কিন্তু দুপুরের পরও কেউ আসেনি। এছাড়া তারটি কিছুদিন পরপরই ছিঁড়ে পড়ে থাকে, কোনোমতে জোড়াতালি দিয়ে যায় কতৃপক্ষ, এতে করে প্রাণহানীর আশঙ্কা করেন তিনি।
এ ব্যাপারে বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদের কাছে বিকেল সাড়ে তিনটায় বিষয়টি জানানো হলে তিনি বলেন, অভিযোগ কেন্দ্রে খবর নিচ্ছি। বেলা সাড়ে চারটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত খবর নিয়ে জানা গেছে পথে পথচারীদের নাগালের মধ্যে ঝুলে থাকা বিদ্যুৎ তারটি সরানোর জন্য কেউ আসেনি। এ অবস্থায় স্থানীয় এবং পথচারীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব নির্বাচনে জাবেদ রহিম বিজন সভাপতি, মো: বাহারুল ইসলাম মোল্লা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ ১ ফেব্রুয়ারি শনিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
আজ সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব নির্বাচনের নির্বাচন কমিশনার মো: ইকরামুল হক (নাহিদ) নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
জাবেদ রহিম বিজন এরআগে গত ১৬ আগষ্ট প্রেস ক্লাব সভাপতির শূন্য পদে উপ-নির্বাচনে জয়ী হয়েছিলেন। দুপুর ১ টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ক্লাব কার্য নির্বাহী পরিষদের ১১ পদের মধ্যে ৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অন্যান্য পদে জয়ীরা হচ্ছেন সিনিয়র সহ-সভাপতি পদে মো: জসিম উদ্দিন, সহ-সভাপতি মো: ইব্রাহিম খান সাদাত, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন বেলাল, দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, সদস্য নজরুল ইসলাম ভূইয়া বিল্লাল ও শাহজাহান সাজু।
২টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীরা হলেন পাঠাগার ও ক্রীড়া সম্পাদক মজিবুর রহমান খান ও সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক মোজাম্মেল চৌধুরী।
নির্বাচন পরিচালনায় সহযোগিতা করেন ক্লাবের নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহবায়ক এমদাদুল হক। তার সাথে ছিলেন জালাল উদ্দিন রুমি ও উজ্জল চক্রবর্তী।
চলারপথে রিপোর্ট :
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে কাউতলীস্থ অফিসে সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১৭ ফেব্রুয়ারি সোমবার উদযাপিত হয়েছে। দিনব্যাপী আয়োজনে কেক কাটা, আলোচনা সভা, দোয়া মাহফিল, মিষ্টি বিতরণ এবং গণঅধিকার পরিষদের প্রচার কার্যক্রম পরিচালিত হয়।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি সোহেল রানা রাফির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণঅধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলার আহ্বায়ক মো. রাজিউর রহমান তানভীর।
বিশেষ অতিথি ছিলেন গণঅধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলার সদস্য সচিব মো. হাসানুর রহমান ওবায়দুল্লাহ।
এছাড়া আমন্ত্রিত বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও দুবাই প্রবাসী মুহাম্মদ ফখরুদ্দিন আহমেদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক মো. সালমান ইসলাম আরিয়ান।
সকালে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর আলোচনা সভায় বক্তারা ছাত্র আন্দোলনের গুরুত্ব, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের অধিকার আদায়ে সংগঠনটি যে ভূমিকা রেখে চলেছে, তা আরো বিস্তৃত করার বিষয়ে আলোচনা করা হয়।
দুপুরের পর কাউতলি স্টেডিয়াম এলাকায় গণঅধিকার পরিষদের পরিচিতি ও প্রচার কার্যক্রম পরিচালিত হয়। সেখানে গণঅধিকার পরিষদের নীতি ও লক্ষ্য তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়, যা উপস্থিত জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। পাশাপাশি নুরুল হক নূরের ট্রাক প্রতীকের প্রচারণাও চালানো হয়।
মাগরিবের নামাজের পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে সংগঠনের সদস্যরা দেশের কল্যাণ, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার এবং সংগঠনের সাফল্যের জন্য বিশেষ মোনাজাত করেন। এরপর কেক কাটা এবং মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী দলের (বিএনপি) আহ্বায়ক জিল্লুর রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আজ ২৯ মে সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে জেলা শহরের জেল রোডে দি ল্যাব এইড স্পেশাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য জহিরুল হক খোকন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জিল্লুর রহমান দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে ভুগছিলেন। এছাড়া তিনি হেপাটাইটিস-বি’তে আক্রান্ত ছিলেন। সোমবার সন্ধ্যার আগে জেলা শহরের ফুলবাড়িয়ায় নিজ বাড়িতে তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে জিল্লুর রহমান স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। পরিবারের সঙ্গে আলোচনা শেষে জানাযার সময় জানানো হবে।