চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাউতলী এলাকায় অভিযান দুই ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব। ৫ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সায়মন মিয়া (২৪) ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ভাদুঘর এলাকার শফিক মিয়ার ছেলে ও দাতিয়ার এলাকার আবুল ফায়েজের ছেলে ওমর ফারুক রনি (২০)।
আজ ৬ নভেম্বর বুধবার দুপুরে র্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেলের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাউতলী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা। গ্রেফতার সায়মন মিয়া ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একাধিক মামলা রয়েছে। জনস্বার্থে তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
চলারপথে রিপোর্ট :
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে পদযাত্রা করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ।
আজ ৬ মে সোমবার দুপুরে শহরের বঙ্গবন্ধু স্কয়ার থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে গিয়ে শেষ হয়।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ চত্বরে জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন বাংলাদেশের পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেন।
পরে এক সংক্ষিপ্ত ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন – জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন ও কলেজ ছাত্রলীগের সভাপতি জুবায়ের মাহমুদ শ্রাবণ।
এ সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন বলেন, গত সাত মাস ধরে বন্ধুরাষ্ট্র ফিলিস্তিনের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এরই প্রতিবাদে সারাবিশ্বে ছাত্র-ছাত্রীরা প্রতিবাদ করে যাচ্ছে। তাদের সঙ্গে সংহতি জানিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী আজকে আমাদের এই কর্মসূচি। ফিলিস্তিনের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাই।
জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল বলেন, এই ইসরায়েল হচ্ছে পৃথিবীর সব অশান্তির মূল। ফিলিস্তিন হচ্ছে নিরীহ, নিপীড়িত ও শান্তিকামী রাষ্ট্র। এ শান্তিকামী দেশের পাশে ছিলেন স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি লাল-সবুজের এই পতাকা আমাদের এনে দিয়েছেন। বাংলাদেশের পতাকার পাশে নিরীহ ও নিপীড়িত মানুষের রক্তে রাঙানো পতাকা টানিয়ে দিতে পেরে আমরা বলতে চাই, স্বাধীন বাংলা থেকে ফিলিস্তিনের স্বাধীন পতাকা আমরা উড়িয়ে দিলাম।
চলারপথে রিপোর্ট :
ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করায় ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে সাধারণ ছাত্র জনতা।
২৩ অক্টোবর বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কালীবাড়ি মোড় থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি জেলা শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথ সভায় ছাত্র জনতার পক্ষে বক্তব্য রাখেন, সাব্বির আহমেদ উসমানি, মোহাইমিনুল আজবীন, ইকরামুল মারজান চৌধুরী ও মোহাম্মদ হানিফসহ শিক্ষার্থীরা।
এ সময় বক্তরা ছাত্রলীগকে নিষিদ্ধ করায় অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান। পাশাপাশি আওয়ামী লীগসহ তাদের অঙ্গ সহযোগী সংগঠন গুলোকে নিষিদ্ধ করার দাবি জানান। সমাবেশ শেষে ছাত্র জনতার পক্ষ থেকে উপস্থিত জনতার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
চলারপথে রিপোর্ট :
সুন্দর ও সৌহাদ্যপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া গঠনে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র নব-ঘোষিত কমিটির নেতৃবৃন্দ। গতকাল ১০ মে শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় নেতৃবৃন্দ এই সহযোগীতা প্রত্যাশা করেন। কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, আমরা আর পেছনের দিকে তাকাবোনা। সামনের দিকে এগিয়ে যাওয়াই হবে আমাদের লক্ষ্য। সকলে মিলে গণতান্ত্রিক পরিবেশ, ন্যায় প্রতিষ্ঠার মধ্যে দিয়ে একটি সুন্দর ব্রাহ্মণবাড়িয়া প্রতিষ্ঠা করবো। বিগত দিনে রাজনীতিতে যে চর্চা হয়েছে, সেই চর্চা থেকে আমরা বের হয়ে আসতে চাই। সাংবাদিকরা হলেন আমাদের সহযোগি শক্তি। আমরা আমাদের কাজে সাংবাদিকদের সহযোগীতা চাই। সে কারণেই কমিটি ঘোষণার পরদিনই প্রথম ও গুরুত্বপূর্ণ কাজ বিবেচনায় আমরা আপনাদের সাথে স্বাক্ষাৎ করতে চলে এসেছি।
সভায় নতুন কমিটির নেতাদের মধ্যে বক্তব্য রাখেন হাফিজুর রহমান মোল্লা কচি, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট তরিকুল ইসলাম খান রুমা, এ.বি.এম মোমিনুল হক, আনিছুর রহমান মঞ্জু প্রমুখ।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আরজু, পীযুষ কান্তি আচার্য, মফিজুর রহমান লিমন, শিহাব উদ্দিন বিপু, শাহাদাত হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় প্রেস ক্লাবের আজীবন সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল সম্প্রতি বুয়েট গ্রাজুয়েট ক্লাব নির্বাচনে এবং জেলা বিএনপির কমিটিতে সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
মতবিনিময় সভায় জেলা বিএনপি’র নতুন কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জসীম উদ্দিন রিপন, মোঃ নজির উদ্দিন আহমেদ, আসাদুজ্জামান শাহীন, মাইনুল হোসেন চপল, মোঃ মিজানুর রহমান, মোঃ ফারুক মিয়া প্রমুখ।
মতবিনিময় সভায় জেলায় কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আইন-শৃংখলা কমিটির মাসিক সভা আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩০ আগস্ট বুধবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজুর রহমান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা মুজিব, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.এ.এইচ মাহবুব আলম, ট্রাফিক ইন্সপেক্টর দেবব্রত কর, বন কর্মকর্তা মোঃ শাহজাহান, ইউপি চেয়ারম্যান আলামিনুল হক পাভেল, নাছির উদ্দিন, মোঃ কামরুল ইসলাম, মোঃ হাকিম মোল্লা, মশিউর রহমান লিটন, মোঃ শাহআলম, শেখ ওমর ফারুক প্রমুখ।
সভায় বক্তারা শহরের কোর্ট রোড ও মসজিদ রোডকে ওয়ানওয়ে করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। বক্তারা বলেন, ইদানিং শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় বিদ্যুতের সার্ভিস লাইন চুরির হিড়িক পড়েছে। সদর উপজেলার বিভিন্ন স্থানে ছিনতাইকারীর উৎপাত বেড়েছে।
বিভিন্ন আবাসিক হোটেলে চলে অসামাজিক কর্মকান্ড। এজন্য রাতের বেলা শহরের বিভিন্ন পাড়া-মহল্লাও বিভিন্ন ইউনিয়নে পুলিশী টহল জোরদার করার দাবি জানান।
বক্তারা লোকনাথ উদ্যানের (টেংকের পাড়) গেইটের পাশ থেকে পৌরসভার ময়লার ভাগাড় অন্যত্র সরিয়ে নেয়ার, যানজট নিরসনে শহরের গুরুত্বপূর্ন মোড় ও প্রধান রাস্তার বিভিন্ন স্থানে পর্যাপ্ত ট্রাফিক মোতায়েন ও ডেঙ্গু প্রতিরোধে সদর উপজেলার পক্ষ থেকে মশক নিধন অভিযান শুরু করার দাবি জানান। সভায় বক্তারা বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে একটি মহল গুজব রটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে। ওই মহলটি সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে।
সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজুর রহমান বলেন, যার যার অবস্থান থেকে যদি আমরা সবাই কাজ করি তাহলেই আইন-শৃংখলা পরিস্থিতির উন্নয়ন হবে। তিনি কেউ যাতে কোন ধরনের গুজব ছড়িয়ে বিশৃংলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সবাইকে সর্তক থানার আহবান জানান।