মাদক ব্যবসায়ীসহ ৯জন গ্রেফতার

আখাউড়া, 29 November 2024,

চলারপথে রিপোর্ট :
গত ২৪ ঘণ্টায় মাদক ব্যবসায়ী, অসামাজিক কাজে লিপ্ত থাকা ও গ্রেফতারি পরোয়ানাভুক্তসহ ৯ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে মাদক ব্যবসায়ী ৩ জন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৩ জন ও আবাসিক হোটেল থেকে ৩ জন রয়েছেন। এ সময় মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৫৫ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

আজ ২৯ নভেম্বর শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে, থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

গ্রেফতারকৃতরা হলেন- হবিগঞ্জের মাধবপুরের পিয়াম গ্রামের জাবেদ আলীর ছেলে আলম, আখাউড়া উপজেলার ভবানীপুর গ্রামের ফরিদ মিয়ার মেয়ে তিশা আক্তার, ময়মনসিংহের ফুলপুরের ছোট শুনোই গ্রামের রুকন মিয়ার স্ত্রী শান্তা, উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের মৃত আওয়াল মিয়ার স্ত্রী রওশনা বেগম, উত্তর ইউনিয়নের চানপুর গ্রামের মৃত হামদু মিয়ার ছেলে মো. সোহেল মিয়া, পৌর এলাকার দুর্গাপুরের শামীম মিয়ার ছেলে মো. আরিফ মিয়া, তারাগন এলাকার শিপন মিয়ার স্ত্রী রুমা আক্তার, মনিয়ন্দ এলাকার রফিকুল ইসলামের ছেলে আবুল বাশার ও একই গ্রামের মৃত অলেক মিয়ার ছেলে মো. রফিকুল ইসলাম।

পুলিশ জানায়, জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের মাধ্যমে গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আখাউড়া থানার ওসি মোহাম্মদ আব্দুল হাসিম বলেন, বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতারি পরোয়ানাভুক্তসহ ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে এবং গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।

তিনি আরো বলেন, আমাদের অভিযান নিয়মিত চলছে। যেকোনো মূল্যে অপরাধ নির্মূল করা হবে।

Leave a Reply

কেন্দ্রের নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর সমন্বিত মহড়া

দুলাল মিয়া : সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় Read more

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে…

দুলাল মিয়া : ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে লিফলেট Read more

আখাউড়া পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নোনাসার Read more

নির্বাচনি জ্বরে কাঁপছে ব্রাহ্মণবাড়িয়া-২, আলোচনায় খেজুর…

দুলাল মিয়া : মাঝখানে আর মাত্র ৩দিন বাকি। নির্বাচনি জ্বরে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ

চলারপথে রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর ও নবীনগর এবং কুমিল্লার Read more

বৈষম্যের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান ছিল ঐতিহাসিক…

অনলাইন ডেস্ক : সামাজিক বৈষম্য দূর করে ‘ইনসাফভিত্তিক রাষ্ট্র’ প্রতিষ্ঠার Read more

ক্ষমতায় এলে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা…

অনলাইন ডেস্ক : ক্ষমতায় এলে সর্বপ্রথম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব Read more

বিএনপি সরকার গঠন করতে পারলে প্রতিটি…

দুলাল মিয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনে পৌঁছেছে ৯ হাজারের…

দুলাল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলায় পোস্টাল ভোট সংগ্রহ কার্যক্রমে ব্যাপক Read more

যে দেশকে বিশ্বাস করে না, সে…

অনলাইন ডেস্ক : স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করা সম্ভব Read more

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের প্রধান গ্রেফতার

দুলাল মিয়া : আন্তঃজেলা ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া Read more

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র উদ্ধার

চলারপথে রিপোর্ট : ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি Read more

বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

আখাউড়া, আন্তর্জাতিক, জাতীয়, সারাদেশ, 18 December 2025, 546 Views,

চলারপথে রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের পর মুন্না নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ। ১৭ ডিসেম্বর বুধবার ভোরে এ ঘটনা ঘটে।

আটককৃত মুন্না আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা গ্রামের অটোচালক শাহআলম মিয়ার ছেলে। পরিবারের দাবি, বুধবার ভোরের দিকে মুন্নাকে সীমান্ত এলাকা থেকে বিএসএফ ধরে নিয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার ভোরে আখাউড়া উপজেলার বাউতলা সীমান্ত দিয়ে তিন যুবক ভারতের ৩০০ গজের ভেতরে প্রবেশ করে। এসময় বিএসএফ ধাওয়া করে মুন্না নামে এক যুবককে ধরে ফেলে। বাকি দুইজন পালিয়ে আসতে সক্ষম হয়।

কর্ণেল জিয়াউর রহমান জানান, তিন যুবক ভারত থেকে চোরাই পণ্য নিয়ে আসার জন্য দেশটির সীমান্তের ৩০০ গজের ভেতরে প্রবেশ করেছিল। পরে বিএসএফ ধাওয়া করে মুন্নাকে ধরে নিয়ে যায়। পরে তাকে ত্রিপুরা পুলিশের কাছে হস্তান্তর করে। মুন্নার বিরুদ্ধে আখাউড়া থানাসহ একাধিক মাদক মামলা রয়েছে। সার্বিক বিষয়ে আমরা খোঁজখবর রাখছি।

আখাউড়ায় খড়মপুর বার্ষিক ওরশ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন

আখাউড়া, 4 August 2025, 341 Views,

মোহাম্মদ ইসমাইল :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় খড়মপুর হযরত শাহ সৈয়দ আহাম্মদ গেছুদারাজ (র:) প্রকাশ্যে কেল্লা শাহ মাজারের ওরশকে কেন্দ্র করে বিভিন্ন অপরাধসহ অনৈসলামিক কর্মকাণ্ড বন্ধে আইনশৃংখলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম রাশেদুল ইসলাম।

তিনি বলেন, মাজার একটি পবিত্র স্থান। তাই এখানে কোন প্রকার অসামাজিক কাজ করা যাবেনা। আইন শৃংখলা রক্ষায় পুলিশ, সেনাবাহিনী ও বিজিবিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন। মাজারের পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে। অপরাধীদের বিরুদ্ধে পরিচালনা করা হবে ভ্রাম্যমাণ আদালত।

আজ ৪ আগষ্ট সোমবার দুপুরে মাজার সম্মেলন কক্ষে বার্ষিক ওরশ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ফয়সল উদ্দিন, মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম, সদস্য মো: শরিফ খাদেম, তাকদির খাদেম প্রমুখ।

উল্লেখ্য, আগামী ১০ আগষ্ট আখাউড়া খড়মপুর হযরত শাহ সৈয়দ আহাম্মদ গেছুদারাজ (র:) এর মাজারে সপ্তাহ ব্যাপী বার্ষিক ওরশ শুরু হবে। এই ওরশে প্রতি বছর দেশের বিভিন্ন স্থান থেকে লাখ লাখ ভক্ত আশেকানরা ভীড় জমান মাজার প্রাঙ্গনে।

আখাউড়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত

আখাউড়া, 8 August 2023, 1339 Views,

চলারপথে রিপোর্ট :
আখাউড়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। আখাউড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজ ৮ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের অস্থায়ী প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান পুষ্প স্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করে।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ হিমেল খান, পৌর কাউন্সিলর মোঃ বাবুল মিয়া প্রমুখ। আলোচনা সভা শেষে আশ্রয়ণ প্রকল্পের ৬ জন দুঃস্থ ও অসহায় মহিলাকে আত্ম-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেসিন বিতরণ করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আবু ইউসুফ নুরুল্লাহ, পরিসংখ্যান কর্মকর্তা শিপ্রা নাথ, সমবায় কর্মকর্তা দুবরাজ রবি দাস, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ লুৎফুর রহমান।

উল্লেখ্য, মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার টুঙ্গিপাড়া গ্রামের সম্ভ্রান্ত শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল রেনু। তার পিতার নাম শেখ জহুরুল হক ও মাতার নাম হোসনে আরা বেগম।

লিচু গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

আখাউড়া, সারাদেশ, 16 May 2025, 891 Views,

মোহাম্মদ ইসমাইল হোসেন, আখাউড়া থেকে :
লিচু গাছ থেকে পড়ে মো. জাকির হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ ১৬ মে শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন ওই গ্রামের মৃত হাজী শিরু মোল্লার ছেলে।

জানা গেছে, দুপুরে জাকির নিজের লিচু গাছে উঠে লিচু পারছিলেন। হঠাৎ গাছের ডাল ভেঙ্গে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুসরাত জাহান তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বড় ভাই মনির মোল্লা বলেন, হঠাৎ কান্নাকাটির শব্দ শুনে ঘর থেকে বের হয়ে দেখি সে গাছের ডাল ভেঙে নিচে পড়ে গেছে।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ ছমিউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। তবে নিহতের পরিবারের কোনো অভিযোগ থাকলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ডেঙ্গু রোধে আখাউড়া পৌরসভায় মশক নিধন কার্যক্রম উদ্বোধন

আখাউড়া, 14 August 2023, 1316 Views,

চলারপথে রিপোর্ট :
আখাউড়া পৌরসভায় ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে পক্ষকাল ব্যপী মশক নিধন এবং পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন হয়েছে। পৌরসভার উদ্যোগে আজ ১৪ আগস্ট সোমবার বিকালে উপজেলা পরিষদ কমপ্লেক্সে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা।

পৌরসভারর ৯টি ওয়ার্ডে ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটানো হবে এবং ঝোঁপ-জঙ্গল পরিস্কার করা হবে।

এময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফয়ছেল আহাম্মদ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেন, একাডেমিক সুপারভাইজার কফিল উদ্দিন মাহমুদ, উপজেলা সার্ভেয়ার জহুরুল ইসলাম, মোঃ মাহবুব মোল্লা, আমির হোসেন প্রমুখ।

পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফয়ছেল আহাম্মদ খান বলেন, আমরা আগের চেয়ে উন্নত মানের ক্যামিকেল সংগ্রহ করেছি। জন কর্মী পৌরসভার ৪ ৯টি ওয়ার্ডের এ ক্যামিকেল ব্যবহার করে ঔষধ ছিটিয়ে দিবে।

আখাউড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র বলেন, বর্তমানে বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ মহামারি আকার ধারন করেছে। আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফার নেতৃত্বে মশক নিধনে আমরা পক্ষকাল ব্যপী একটি ক্র্যাশ প্রোগ্রাম শুরু করেছি।

আজ ইউএনও মহোদয়ের বাসভবনসহ উপজেলা পরিষদ কমপ্লেক্সে ফগার মেশিনে ঔষধ ছিটিয়ে কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে ঔষুধ দেওয়া হবে।

এছাড়া ড্রেন, ঝোপ-জঙ্গল যেখানে মশার লার্ভা পাওয়া যাবে সেখানে ঔষধ দেওয়া হবে। এজন্য তিনি পৌরবাসীর সহযোগিতা কামনা করেন। এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।