অনলাইন ডেস্ক :
বলিউডের অভিনেত্রী ঊর্বশী রাউতোলা। কোনো না কোনো ইস্যু নিয়ে কিছুদিন পর পরই সংবাদের শিরোনামে আসেন এই অভিনেত্রী। এর মধ্যে অধিকাংশ সময়ই নামের সাথে জুড়ে থাকে বিতর্ক। কিছুদিন আগেই বলিউড অভিনেতা সাইফের ওপর হামলার ঘটনা নিয়ে কথা বলে কটাক্ষের মুখে পড়েন। তারকার ওপর হামলা নিয়ে সমবেদনা জানানোর পরিবর্তে নিজের লাখ টাকার ঘরি শো-অফ করেন। এ দৃশ্য দেখে অসংবেদনশীল তকমা দেয়া হয় তাকে। পরে এ নিয়ে ক্ষমা প্রার্থনা করেন অভিনেত্রী ঊর্বশী।
এদিকে, এবার এ অভিনেত্রী বাথরুম থেকে ফাঁস হওয়া আপত্তিকর ২৩ সেকেন্ডের ভিডিও নিয়ে মুখ খুললেন। ফাঁস হওয়া ভিডিওতে দেখা গিয়েছিল, বাথরুমে প্রবেশ করছেন ঊর্বশী। এ সময় পরনে ছিল সালোয়ার কামিজ। দরজা বন্ধ করে জামাকাপড় খুলতে যাওয়ার আগ মুহূর্তে বন্ধ হয়ে যায় ভিডিওটি। যা দেখে রীতিমতো অবাক হয়েছেন নেটিজেনরা।
এরপরই প্রশ্ন উঠে-এ ধরনের ব্যক্তিগত মুহূর্ত প্রকাশ্যে এলো কীভাবে? এ নিয়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা যখন নানান আলোচনা-সমালোচনা করছেন, বিষয়টি নিয়ে তখনই প্রতিক্রিয়া জানালেন অভিনেত্রী।
এ ব্যাপারে ঊর্বশী রাউতোলা বলেন, নির্মাতারা আমার কাছে এসে কান্নাকাটি করে বলেছিলেন, আমাদের সিনেমা নিয়ে কোনো ধরনের হাইপ নেই, আলোচনাও নেই। এ সিনেমার জন্য জমি বিক্রি করতে হয়েছে। তারা এমনটাও বলেছিলেন, সিনেমাটি নিয়ে যদি কোনো শোরগোল তৈরি করা না যায়, তাহলে ঋণ পরিশোধের বিপরীতে রাস্তায় দাঁড়াতে হবে।
এ অভিনেত্রী বলেন, নির্মাতারা এসে আমার বিজনেস ম্যানেজারের সাথে আলোচনা করেন এবং অনুমতি নেন আমাদের। আর আমাদের সিনেমার দৃশ্য এমনই ছিল, আলাদা কিছু শুটিং করিনি। এ জন্য তিনি বলেছিলেন, এটি আমরা আরো আগে মুক্তি দিতে পারি কিনা। আর প্রযোজকদের কথা ভেবে প্রোমোশনের জন্য এমনটা করি। যা ‘ঘুষপেটিয়া’ সিনেমার দৃশ্যের ছিল।
অনলাইন ডেস্ক :
ছুরিকাহত সাইফ আলি খানের অস্ত্রোপচার শেষ হয়েছে। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতাল সূত্রে ভারতের সংবাদমাধ্যম জানায়, প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা এই অস্ত্রোপচারে ইতিমধ্যেই চিকিৎসকেরা অভিনেতার শরীর থেকে ছুরির ফলা বের করে এনেছেন। কসমেটিক সার্জারি করা হয়েছে তার ক্ষত অংশে।
জানা গেছে, সাইফের শরীর থেকে প্রায় ২-৩ ইঞ্চির একটি ধারালো বস্তু বের করা হয়েছে। চিকিৎসকরা মনে করছেন ওটা ছুরির ভাঙা অংশ। লীলাবতী হাসপাতালের পক্ষ থেকে আগেই জানানো হয়, ছয়টি ক্ষত রয়েছে অভিনেতার শরীরে। এর মধ্যে দুইটি ক্ষত বেশ গভীর। সাইফ শিরদাঁড়ার কাছেও আঘাত পেয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
আরও পড়ুন
বলিউড থেকে নার্গিস ফাখরি যে কারণে দুরে সরে যান
অন্যদিকে, মধ্যরাতে সাইফের বাড়িতে ঢুকে হামলা এবং ডাকাতির চেষ্টার ঘটনায় তিন সন্দেহভাজনকে আজ ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালে মুম্বাই পুলিশ গ্রেফতার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রসঙ্গত, বুধবার রাত ২টা নাগাদ সাইফের বাড়িতে হামলা করে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। ডাকাতির উদ্দেশেই এই হামলা বলে প্রাথমিকভাবে জানায় পুলিশ। ওই দুর্বৃত্ত সাইফকে ছুরি দিয়ে কুপিয়েছে। তার পরেই জখম অভিনেতাকে ভর্তি করা হয় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে। তবে যে ব্যক্তি সাইফকে ছুরিবিদ্ধ করেন, তিনিই ধরা পড়েছেন কি না, তা স্পষ্ট নয়। জানা গেয়েছে, আটক তিনজনই অভিনেতার বাড়িতে কাজ করেন।
মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি) দীক্ষিত গেদাম বলেন, একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সাইফ আলি খানের বাড়িতে ঢোকেন। তার পর অভিনেতার সাথে ওই ব্যক্তির হাতাহাতি হয়। আহত অভিনেতার চিকিৎসা চলছে। চলছে ঘটনার তদন্ত।
আরও পড়ুন
শীগ্রই ‘কালনী এক্সপ্রেস’ ট্রেন যাত্রাবিরতি করবে ব্রাহ্মণবাড়িয়ায়
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ২টা নাগাদ সাইফের বাড়িতে ঢোকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। ডাকাতির উদ্দেশেই এই অনুপ্রবেশ বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ওই দুর্বৃত্ত সাইফকে ছুরি দিয়ে কোপায়। তার পরই জখম অভিনেতাকে ভর্তি করা হয় মুম্বইয়ের ওই হাসপাতালে।
মুম্বাইয়ের বান্দ্রায় সৎগুরু শরণ বিল্ডিং নামের একটি বাড়িতে থাকেন সাইফ। সেখানে তার সঙ্গে থাকেন অভিনেতার স্ত্রী বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান। সাইফদের সঙ্গে থাকেন তার দুই শিশুসন্তান, আট বছরের তৈমুর এবং চার বছরের জেহ। প্রাথমিকভাবে জানা গেছে, দুর্বৃত্তরা যখন ওই বাড়িতে ঢোকে, সেই সময় বাড়ির সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। শব্দ পেয়ে সবাই উঠে পড়লে ওই দুর্বৃত্ত সেখান থেকে বেরিয়ে যায়।
অনলাইন ডেস্ক :
ভারতের হায়দ্রাবাদে পাকিস্তানের বিপক্ষে বড় লক্ষ্য দিয়েও জয় নিশ্চিত করতে পারেনি শ্রীলঙ্কা। এদিকে ১০ বল হাতে রেখে ৬ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
শ্রীলঙ্কার ৩৪৫ রানের জবাবে ইমাম-উল-হক ও বাবর আজম দুজনেই ফিরে যান দলীয় ৩৭ রানে। এরপর যা ঘটেছে– সেটি পাকিস্তান কেন ‘আনপ্রেডিক্টেবল’ তা প্রমাণের জন্য যথেষ্ট! লঙ্কান ব্যাটার কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমার জোড়া সেঞ্চুরির জবাবে পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এবং আব্দুল্লাহ শফিকও ম্যাজিক ফিগার পূর্ণ করেছেন। যার ওপর ভর করে ১০ বল হাতে রেখেই বিশ্বকাপের সর্বোচ্চ রান টপকানোর রেকর্ড গড়েছে বাবরের দল।
অনলাইন ডেস্ক :
‘ফ্রেন্ডস’ ভক্তদের প্রিয় চরিত্রের একটি রেচেল গ্রিন। এই চরিত্রে অভিনয় করেছিলেন জেনিফার অ্যানিস্টন। তার অভিনয় আর কথা বলার ধরণ মুগ্ধ করেছিল দর্শককে। আজও ‘ফ্রেন্ডস’ সিরিজের ভক্তদের সংখ্যা বেড়েই চলেছে। তাই ছোট-বড় সবার কাছেই পরিচিত মুখ জেনিফার। তবে এবার এসব ছাপিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে প্রেম নিয়ে আলোচনায় এই অভিনেত্রী।
মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বলা হচ্ছে, মিশেলের সাথে টিকছে না ওবামার দাম্পত্য জীবন। যার কারণ হলেন জেনিফার অ্যানিস্টন। বিষয়টি নিয়ে চুপ নেই জেনিফারও। এতে প্রশ্ন উঠেছিল সত্যিই কি ‘ফ্রেন্ডস’ তারকা জেনিফারের সাথে ওবামার প্রেমের সম্পর্ক রয়েছে কিনা। যদিও এরইমধ্যে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জেনিফার। সূত্র বলছে, বিষয়টি জেনে জেনিফার হাসতে হাসতে বলেছেন, শুনেছি, আমার আর বারাকের সম্পর্ক নিয়ে নাকি চর্চা চলছে! আমি একটুও রাগ করিনি। জানি তো, কী করে গুঞ্জন জন্ম নেয়। তিনি সরাসরি এই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন। ওবামার সাথে প্রেমের বিষয়টি অস্বীকার করেছেন জেনিফার অ্যানিস্টন।
জানা যায়, ওবামা পরিবারের সাথে জেনিফারের ঘনিষ্ঠতা আগে থেকেই। বেশ আগে এক সাক্ষাৎকারে প্রাক্তন প্রেসিডেন্টকে নিয়ে অনেক অন্তরঙ্গ কথা ভাগ করে নিয়েছিলেন জেনিফার। ওবামা পরিবারের সাথে ঘনিষ্ঠতাও স্বীকার করেছিলেন। বলেছিলেন, আমি মিশেলকে বারাকের থেকেও বেশি চিনি। সম্প্রতি সাক্ষাৎকারটি ভাইরাল হতে গুঞ্জন ডানা মেলেছে যার উত্তর দিলেন জেনিফার।
এদিকে ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন ডনাল্ড ট্রাম্প। কিন্তু সেই শপথগ্রহণ অনুষ্ঠানে বারাক ওবামা থাকলেও আসেননি তার স্ত্রী মিশেল ওবামা। প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রাক্তন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডিরা উপস্থিত থাকেন। কোনও স্পষ্ট নিয়ম না থাকলেও এই প্রথা চলে আসছে বছর বছর ধরে। ডিভোর্স জল্পনার মাঝে মিশেলের অনুষ্ঠানে যোগ না দেয়ার বিষয়টি যেন আগুনে আরো ঘি ঢেলেছে।
সূত্র : মার্কা, ফোবর্স ও ডেইলি মেইল।
চলারপথে রিপোর্ট :
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জিয়াউল হক মীর বলেছেন, প্রতিবন্ধী বলতে কিছু নেই, আমরা প্রতিবন্ধী না বলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা ব্যক্তি বলতে পারি। তাদেরকে অবহেলা করলে হবে না। আমরা তাদেরকে ভাল আচরণ করে সমাজের মুল শ্রোতে আনতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী তাদের জন্য রয়েছে আলাদা চিন্তা এবং তাদের সুন্দর ভবিষ্যত গড়ার একটি মহা পরিকল্পনা।
আজ ২৫ নভেম্বর শনিবার সকাল ১০টায় টেংকেরপাড় আব্দুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চে জেলা ক্রীড়া অফিস আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা ক্রীড়া অফিসার মাহমুদা আক্তারের সভাপতিত্বে তিনি আরো বলেন, প্রধামন্ত্রী সুবর্ণ নাগরিক সন্তাদের নিয়ে একটি ক্রীড়াযজ্ঞ তৈরী করেছে এবং তাদের এ ক্রীড়ার মাধ্যমে উৎসাহিত করছে।
কণ্ঠ শিল্পী আনিসুল হক রিপনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সমাজ সেবা উপ-পরিচালক আবু আব্দুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহ, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা গায়ত্রী দেবনাথ। এসময় আসমনাতুন্নেছা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলসহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং বিদ্যালয়ে প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বিভিন্ন প্রতিবন্ধী, মুক বধির ও দৃষ্টি প্রতিবন্ধীসহ শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসবে অংশ গ্রহন করেন।
উভেন্টের মধ্যে ছিলো ফুটবল, দড়ি লাফ, ৫০ মিটার দৌড়, দৃষ্টি প্রতিবন্ধীদের ২০ মিটার হাটা এবং পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হাতে পুরস্কার তুলে দেন।
অনলাইন ডেস্ক :
ইন্দোনেশীয় তরুণী ইফহা। কাজের সুবাদে এই তরুণী সঙ্গে সিঙ্গাপুরে পরিচয় হয় বাংলাদেশি যুবক শামীম মাদবরের।
সেখানে থাকা অবস্থায় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এভাবেই কেটে যায় দুই বছর। অবশেষে প্রেমের সম্পর্ক গড়িয়েছে বিয়েতে।
আজ ২৩ ফেব্রুয়ারি শুক্রবার মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর গ্রামে জাঁকজমকে বিয়ে অনুষ্ঠিত হয় এ প্রেমযুগলের।
জানা গেছে, সিঙ্গাপুর থেকে গত ৩০ জানুয়ারি দেশে ফেরেন শামীম মাদবর। বাড়িতে এসে ইন্দোনেশীয় তরুণীকে বিয়ে করার ইচ্ছার কথা পরিবারকে জানান তিনি। ভীনদেশি তরুণীকে বিয়ের বিষয়টি প্রথমে শামীমের পরিবার মেনে নেয়নি। পরে অনলাইনে ওই তরুণীরর সঙ্গে কথা বলে বিয়েতে মত দেন তারা। অবশেষে গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন ইন্দোনেশীয় তরুণী ইফহা। শামীমের পরিবার তাকে সানন্দে গ্রহণ করেন। শুক্রবার বিয়ের হয় শামীম-ইহফার।
শামীম মাদবরের আত্মীয় সালমা আক্তার বলেন, ‘ইফহা ইন্দোনেশীয় হলেও কাজের সুবাদে সিঙ্গাপুরে থাকেন। তবে ওর পরিবার ইন্দোনেশিয়া থাকে। আমরা ফোনে ওই মেয়ের সঙ্গে বিভিন্ন সময়ে কথা বলেছি। মেয়েটা খুবই ভালো। বাড়িতে ছেলের পরিবার প্রথমত বিয়েতে মত না দিলেও পরে সবাই রাজি হয়। মেয়ের পরিবারের সঙ্গে আমরা কথা বলেছি। তারাও রাজি। পরে গত ১৭ তারিখে ইফহা বাংলাদেশে আসেন। ’
এদিকে ইন্দোনেশীয় তরুণীর বিয়ের অনুষ্ঠান দেখতে ভিড় জমায় এলাকাবাসী। প্রায় ৮ শতাধিক মানুষের খাবার আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান।
প্রতিবেশীরা বলেন, বিদেশি মেয়ের সঙ্গে বিয়ের ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য ছড়ায়। মেয়েকে দেখতে দূরদূরান্ত থেকে লোকজন এসে ভিড় করে।
শামীমের বাবা লাল মিয়া মাদবর বলেন, বিদেশি মেয়েকে আমার ছেলে পছন্দ করেছে। মেয়েও ছেলেকে পছন্দ করে। আমরা ওই মেয়ের পরিবারের সঙ্গে কথা বলেছি। তারাও বিয়েতে রাজি হয়েছেন। শামীম আসার কয়েকদিন পর বিদেশি মেয়েও বাড়িতে আসে। শুক্রবার শামীম ও আমার ছোট ছেলে সুমনের একত্রে বিয়ে দিয়েছি। একসঙ্গে অনুষ্ঠান করেছি। সবাই আনন্দিত। এখন ওরা ভালো থাকুক এই দোয়া করি।
শামীম বলেন, ‘ইফহা ইন্দোনেশীয়ান তরুণী। তবে সিঙ্গাপুর থাকে। ওখানে থাকা অবস্থাতে প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়। পরে দেখা হয়। ঘনিষ্ঠতা বাড়ে। প্রেমে গড়ায় সম্পর্ক। আমাদের কারো পরিবারই রাজি ছিল না। আমরা পরস্পরের পরিবারকে বুঝিয়েছি। পরে তারা বিয়েতে রাজি হয়।
ইফহা বলেন, আমি খুবই খুশি শামীমকে পেয়ে। ও খুবই ভালো মনের মানুষ। আমরা সিঙ্গাপুর যাব। ওখান থেকে ইন্দোনেশিয়া বেড়াতে যাব বাবা-মায়ের কাছে।